Author: JoyBangla Editor

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপের ৬৫৩১ জনের নিয়োগপত্র আগামীকাল, জেলায় যোগদান ১২ মার্চসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে আগামীকাল মঙ্গলবার নিয়োগপত্র জারি এবং ১২ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাঁদের যোগদান করার ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।আজ সোমবার বিকেলের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে অধিদপ্তরকে এই নির্দেশ দেয়। এর আগে ওই ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফল বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা লিভ টু আপিল…

Read More

দৃঢ়চেতা, কিন্তু কৌশলী ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে শুক্রবারের বিতণ্ডার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, ওভাল অফিসে যে দ্বন্দ্ব হয়েছে তা ইউক্রেনে শান্তির জন্য ‘ইতিবাচক কিছু বয়ে আনেনি’।দুই দিনের যুক্তরাজ্য সফরের সমাপ্তিতে শুধু ইউক্রেনের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জেলেনস্কি বলেছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা যখন প্রকাশ্যে হয় তখন শত্রুরা তার সুযোগ নেয়। যদিও তিনি আশা করছেন, হোয়াইট হাউসে যে ঘটনা ঘটেছে, তা এমনিতেই ঠিক হয়ে যাবে।ওই বৈঠকের পর তাঁর জায়গা থেকে হোয়াইট হাউসের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে খনিজ সম্পদের অনুসন্ধান…

Read More

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৭তম আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বিনোদন দুনিয়ার শীর্ষ প্রতিভাবানদের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায়। এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক ছবি প্রতিযোগিতায় জায়গা করে নেয়। সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’। ৯৭তম অস্কারের প্রথম পুরস্কার জিতে নিয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।‘এমিলিয়া পেরেজ’ ছবিতে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে…

Read More

সূর্যগ্রহণের সময় চাঁদে কী হয়, তা দেখতে ও দেখাতে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বারের মতো চাঁদে অবতরণ করেছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের একটি মহাকাশযান। আজ রোববার মার্কিন সময় রাত ৩টা ৩৫ মিনিটের দিকে (স্থানীয়) চাঁদের মাটি স্পর্শ করে টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেসের চন্দ্রযান ব্লু ঘোস্ট।ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের উত্তরাঞ্চলের মেয়ার ক্রিজিয়াম নামক এলাকায় অবতরণ করে ব্লু ঘোস্ট। পুরো এক চান্দ্রদিবস ওই স্থানে অবস্থান করবে যানটি, যা পৃথিবীর হিসাবে ১৪ দিন। এ সময় চন্দ্রযানটি চাঁদের পরিবেশ পর্যবেক্ষণ করবে।আশা করা হচ্ছে, ১৪ মার্চ সূর্যগ্রহণের সময় চাঁদে কী ধরনের পরিবর্তন হয়, তার হাই-রেজল্যুশনের ছবি তুলবে ব্লু ঘোস্ট। সবকিছু ঠিক থাকলে ১৬ মার্চ চন্দ্রপৃষ্ঠে সূর্যাস্তের…

Read More

 শানারেই দেবী শানু অভিনয়শিল্পী, লেখক। তার লেখা বই মিথলজিক্যাল থ্রিলার ‘বাঘমানুষ’।  এবারে বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে। বইটি সম্পর্কে তিনি খোলমেলা কথা বলেন্।আমার লেখার ক্ষেত্রে কোনো বিষয়ের প্রতি আগ্রহ কিংবা স্বতঃস্ফূর্ততাকে প্রাধান্য দিই। শব্দ আমার কাছে স্রোতস্বিনী নদীর মতো। আমি অনেকের লেখা পড়ি।তবে বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের থ্রিলার ভাবনার আড্ডাগুলো থ্রিলার লেখার ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করে। আমি তাঁর লেখার ভক্ত। বিদেশি থ্রিলার গল্প পড়ার সময় প্লট এবং গল্প বলার ধরন খেয়াল করি। থ্রিলার লেখার বিষয়টা অনেক তথ্যনির্ভর কিছু কিছু ক্ষেত্রে। কোনো তথ্য যোগ করলে সেটা সঠিক হওয়া জরুরি। বেশ পড়াশোনা করতে হয় নির্দিষ্ট লেখার বিষয়ের ওপর।আমার…

Read More

।। মঞ্জুরুল হক ।। ৫ ফেব্রুয়ারি ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি জ্বালিয়ে দেওয়া এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর বিশ্বের বিভিন্ন মিডিয়া ফলাও করে প্রচার করে। একটি বিদেশি টিভি চ্যানেলের খবরের শিরোনাম ছিল– “Bangladesh is confronting a new wave of anger.” ওইদিনটি ছিল অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার দিন। পূর্বঘোষণা দিয়ে সরকারের একাধিক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন উন্মত্ততা বিশ্বকে হতবাক করে। এর ষোল ঘন্টা পরে সরকার প্রধানের সান্ত্বনামূলক বিবৃতি আসে। বিশ্ব মিডিয়ার চাপে আরও দুটি বিবৃতি দেন ড. ইউনূস। তিনি একে ‘দেশত্যাগী’ শেখ হাসিনার লাইভে ভাষণের কারণে ‘সর্বসাধারণের ক্ষোভ’ বলে প্রচার করলেও অনুসন্ধানে বেরিয়ে আসে সরকারের…

Read More

চলতি বছর সুনামগঞ্জে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য। কিন্তু ৫৩টি হাওরের এই বরাদ্দ ভাগ-বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সমন্বয়ক, বিএনপি ও জামায়াতের প্রভাবশালীরা।এই ভাগ-বাটোয়ারার অংশ বৈছা আন্দোলনের জেলা ও কেন্দ্রীয় সমন্বয়করাও পাচ্ছেন বলে কথোপকথনে স্বীকার করেছেন সংগঠনের সুনামগঞ্জের জেলা মুখপাত্র মো. রুহুল আমিন।এবার সুনামগঞ্জ জেলার হাওরে ৫৯২ কিলোমিটার দীর্ঘ ফসলরক্ষা বাঁধ নির্মাণে ৬৮৭টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। গত ১৫ই ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও দুর্নীতি ও অনিয়মের কারণে কাজে বিলম্ব হওয়ায় আগামী ১০ই মার্চ…

Read More

ঢাকা, ১ মার্চ ২০২৫ – দেশের পোশাক শিল্পে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গত ছয় মাসে শতাধিক কারখানা বন্ধ হয়েছে, আরও অনেক কারখানা বন্ধের শঙ্কায় রয়েছে। গাজীপুর, সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে অন্তত ৬৮টি কারখানা ইতোমধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধ হয়েছে। এসব কারখানার বেশিরভাগই তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের।তবে আশার কথা শোনাচ্ছে ইপিবি, তাদের দেয়া তথ্যে রপ্তানি আয় এখনও বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানিতে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ২০ শতাংশ।শিল্প মালিক ও বিশ্লেষকরা বলছেন, ব্যাংকঋণ পরিশোধে অনিয়ম, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা এবং…

Read More

বেসরকারি উদ্যোগে পাঠানো ‘ব্লু ঘোস্ট’ মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করেছে। মার্কিন প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেসের এই যানটি চাঁদের বিশাল সী অব ক্রাইসিস অঞ্চলে অনুসন্ধান চালাবে। এটি পৃথিবী থেকে গত ১৫ জানুয়ারি উৎক্ষেপণ করা হয় এবং কয়েক সপ্তাহের কক্ষপথ যাত্রা শেষে চাঁদে পৌঁছায়। ব্লু ঘোস্টের সফল অবতরণের মাধ্যমে এটি দ্বিতীয় বাণিজ্যিক যান হিসেবে চাঁদে নামলো, জানিয়েছে বিবিসি। এর আগে, প্রথম বেসরকারি মহাকাশযান হিসেবে ইনটুইটিভ মেশিনের ‘ওডিসি’ গত বছর ২২ ফেব্রুয়ারি চাঁদে অবতরণ করেছিল। তবে, ওডিসির অবতরণ যথাযথভাবে না হওয়ায় এটি উল্টে যায় এবং স্থায়িত্বকালও ছিল স্বল্পস্থায়ী। বর্তমানে নাসা বেসরকারি মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট সফলভাবে…

Read More

প্রথমবারের মতো চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে নকিয়া। মহাকাশ যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এই প্রযুক্তি। চলতি মাসের শেষ দিকে ইনটুইটিভ মেশিনসের একটি মিশনের মাধ্যমে এটি চাঁদে পাঠানো হবে। এর আগে মহাকাশে যোগাযোগের জন্য মূলত পয়েন্ট-টু-পয়েন্ট রেডিও প্রযুক্তির ওপর নির্ভর করতে হতো, যা সীমিত ডেটা আদান-প্রদানের সুযোগ দিত। তবে নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে ২০২৮ সালের মধ্যে মহাকাশচারীদের চাঁদে ফেরত পাঠানো এবং ২০৩০-এর দশকে স্থায়ী বসবাসের পরিকল্পনা রয়েছে। ফলে উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়েছে।  নাসার সহযোগিতায় নকিয়া ‘নেটওয়ার্ক ইন আ বক্স’ নামের বিশেষ প্রযুক্তি নিয়ে আসছে, যা চাঁদের কঠিন পরিবেশ সহ্য করতে সক্ষম হবে। এটি মূলত ল্যান্ডার ও যানবাহনের মধ্যে…

Read More