সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
সুনামগঞ্জে লুটপাট থামেনি। দিনে-দুপুরে আনন্দ-উল্লাসে প্রকাশ্যে গত ৫ দিনে জেলার দিরাই ও শাল্লা উপজেলার ৭টি জলমহালের প্রায় ৪ কোটি টাকা মাছ লুট করা হয়েছে।জলমহালের ইজারাদাররা জানিয়েছেন, জলমহালের আশপাশের অন্তত ১০-১৫ টি গ্রামের ৮/১০ হাজার মানুষ আনন্দ-উল্লাসে বিলের মাছ লুট করে নিয়ে গেছে। পুলিশকে জানিয়েও মাছ লুট আটকানো যায়নি। কয়েক হাজার মানুষ একসাথে জড়ো হওয়ায় প্রতিহত করাও সম্ভব হয়নি।পবিত্র রমজান মাসেও থামেনি মাছ লুটপাট। রমজান মাসে এমন কাজ করা ঠিক না বলায়, শাল্লার আটগাঁও গ্রামের রনি বিল্লালের বসতঘর, অটোরিকশা ভাংচুর করে মটর ও ব্যাটারি খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার ছোট ভাইয়ের মোটরসাইকেল ভাংচুর করেছে বলে জানিয়েছেন রনি…
সংখ্যা এবং সংখ্যার প্রেক্ষাপট – ।। বি.এম.এফ. মানিক ।। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে যাবার পরেও শহীদ মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে এমনকি মুক্তিযুদ্ধকে ‘গৃহযুদ্ধ’ অথবা ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ’ বলেও আখ্যায়িত করার চেষ্টা তারাই এখনো ফাঁকে-ফোকরে অপ্রাসঙ্গিক আর শতভাগ অগ্রহণযোগ্য-অবান্তর প্রয়াস দেখায় ,তারা মূলত ৭১ সালে বাংলাদেশের বিরোধিতাকারী গোষ্ঠী সমূহেরই তল্পিবাহক। ১৯৭১ সালে পাকিস্তানের সেনা সদরে পাক বাহিনীর অফিসারদের ইন্স্ট্রাকশন দেবার সময় জেনারেল ইয়াহিয়া খান দাম্ভিকতার সাথে বলেছিলেন, “ওদের ত্রিশ লক্ষ হত্যা কর, বাকীরা আমাদের থাবার মধ্যে থেকেই নিঃশেষ হবে।”স্বাধীনতার ৫৫ বছরে এসেও এই তল্পিবাহকেরা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত আর সন্দেহাতীত ভাবে নির্মোহ সত্য বলে বিশ্ব ইতিহাসে সংকলিত আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। যিনি সি আর আবরার নামেই পরিচিত।বুধবার (৪ মার্চ) সকালে ১১টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। প্রেস সচিব বলেন, আগামীকাল শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সি আর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে। ইত্তেফাক/এসএএস
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে নতুন এই উপদেষ্টা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে।শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১০টায় স্যারকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে তার শপথ হবে।’ ইত্তেফাক/কেএইচ
জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে জুলাই গণ-অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে ১ জন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (৩ মার্চ) আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার।নতুন এই আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের ফলে অনেক ছাত্র-জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে …
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।উপদেষ্টা জানান, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পিএসসির মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এটার অতিরিক্ত হিসেবে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রামগঞ্জে মানুষ চিকিৎসা পায় না। তাদের তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত…
।। মুনমুন শারমিন শামস।। হাতের মুঠো গলে সব বেরিয়ে যাচ্ছে। আমার আর আমাদের যা কিছু ছিল – ছিল তো নেহাৎ সামান্য কিছু, তাও অসামান্য মনে হতো!একুশের বইমেলা, একাডেমির মাঠ, নতুন বইয়ের ঘ্রাণ। হারিয়ে গেল। এই দীর্ঘ জীবনে এ প্রথম বইমেলায় যাইনি একটা দিনও। দেশের বাইরে থাকলেও ফেব্রুয়ারিতে দেশে এসেছি শুধুমাত্র বইমেলার জন্য। এবার সেই বইমেলার কথা ভাবতেও ইচ্ছে করেনি। নতুন বই প্রকাশের চিন্তাও আসেনি। ইচ্ছেই হয়নি আসলে।একটা প্রভাতফেরি ছিল। রাত ১২টায় সারা শহর জুড়ে নেমে আসতো অপার্থিব এক সুর – আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…সেই সুরটা এইবার আর কানে বাজেনি। দেখা হয়নি শহীদ মিনারে আঁকা আলপনাদের সাথে। ফুল হাতে…
উন্মত্ত উগ্রবাদীদের জঙ্গি হামলার মুখে গত বছরের ৫ই আগস্ট দেশত্যাগ করেন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েক বছরে একাধিকবার শেখ হাসিনা তাঁর বিভিন্ন বক্তব্যে উল্লেখ করেছেন, মার্কিন সরকারের (বাইডেন প্রশাসন) অর্থায়নে পরিচালিত সংস্থার যোগসাজশে তাঁকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করা হচ্ছে। এমনকি শেখ হাসিনা ৫ই আগস্টের পর দেওয়া বেশ কয়েকটি বক্তব্যে একই কথার পুনরাবৃত্তি করেছেন।৫ই আগস্টের আগে এবং পরবর্তী কিছুদিন শেখ হাসিনার এই দাবিগুলোকে নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবে ভাবা হলেও ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্রমশ অনেক কিছুই পরিষ্কার হয়ে আসে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাইক বেনজ বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলার পর তা নিয়ে শুরু হয়েছে…
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।২ মার্চ মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি এদিন ধার্য করেন।এর আগে, ১৮ ফেব্রুয়ারি, হাইকোর্ট ৬ হাজার ৫৩১ প্রার্থীর নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত দেয় এবং সেই…
জুলাই ষড়যন্ত্র এবং ‘কোটা’ নিয়ে প্রতারণা। জুলাই ষড়যন্ত্রে আহত, নিহতের সন্তানেরা ভর্তিতে পাবেন কোটা সুবিধা।সরকারের এই সিদ্ধান্ত সরাসরি প্রতারণা ও দ্বিচারিতার প্রতিচ্ছবি। ক্ষমতায় আসার আগে যারা কোটা সংস্কারের নামে আন্দোলন চালিয়েছে, তারা এখন নিজেদের স্বার্থে নতুন কোটা তৈরি করছে—এটা রাজনৈতিক সুবিধাবাদের জঘন্য উদাহরণ। মুক্তিযুদ্ধ ছিল জাতীয় মুক্তির সংগ্রাম, আর জুলাই ষড়যন্ত্র ছিল একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের নীলনকশা। এই দুইকে এক পাল্লায় মাপার চেষ্টা ইতিহাস বিকৃতির সামিল।এই সিদ্ধান্ত শিক্ষার মেধাভিত্তিক প্রতিযোগিতাকে ধ্বংস করবে, কোটা সংস্কার আন্দোলনের মূল উদ্দেশ্যকে পদদলিত করছে এবং ভবিষ্যতে যেকোনো আন্দোলনের শহীদ বা আহতদের নামে নতুন নতুন কোটার পথ খুলে দেবে। এটা স্পষ্টতই একটি রাজনৈতিক পক্ষপাতমূলক সিদ্ধান্ত, যেখানে…