সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ছাত্র-জনতা কোথাও কোনো অভিযান চালাতে পারবে না, এটা একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ টুরিস্ট পুলিশের সদর দপ্তরে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিস হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি না। তবে যেসব স্থানে মবজাস্টিস হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে। কোথাও কোথাও পুলিশের ওপরেও হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব ছেলে-মেয়ে খারাপ হয়ে…
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর শুক্রবার বায়তুল মোকাররমে কর্মসূচি পালনের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহরীর বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ এবং অন্যান্য প্রচারণামূলক কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা,…
ইসলামী বিশ্ববিদ্যালয় চারটি আবাসিক হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শাহ আজিজুর রহমান হল’ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের আদেশ জারির পরপরই বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা মতামত দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বিশেষ করে শাহ আজিজুর রহমানের নামে হলের নামকরণ করায় সমালোচনা বেশি হচ্ছে। তাঁদের দাবি, শাহ আজিজুর রহমান একজন চিহ্নিত স্বাধীনতাবিরোধী।এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার এক যৌথ সংবাদ বিবৃতিতে শাখা ছাত্র ইউনিয়নের…
বিগত সাত মাসে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও নরসিংদীর ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এর বাইরে কয়েকটি কারখানা অস্থায়ীভাবে বন্ধ হয়েছে। কারখানাগুলো বন্ধ হওয়ায় প্রায় ৬২ হাজার-কর্মচারী শ্রমিক কাজ হারিয়েছেন। অধিকাংশ শ্রমিক এখনো তাঁদের বকেয়া মজুরি এবং সার্ভিস বেনিফিট (চাকরির অবসায়নের পর প্রাপ্ত আর্থিক সুবিধা) বুঝে পাননি।কারখানা বন্ধের কারণ মোটাদাগে তিনটি। প্রথমত, বেশির ভাগ মালিক আর্থিক সংকট ও ক্রয়াদেশ না থাকায় কারখানা বন্ধ করেছেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মালিকদের কয়েকটি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। সেগুলো বন্ধ হয়েছে। তৃতীয়ত, ক্ষমতাচ্যুত বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী আত্মগোপনে থাকায় তাঁদের কারখানা রুগ্ণ হয়ে পড়েছে।শিল্প পুলিশ জানায়, বন্ধ হওয়া…
ঝিনাইদহ সদর উপজেলার মাথুরাপুর আদর্শ এতিমখানায় ইফতারে বেঁচে যাওয়া দুই টুকরো কমলা খাওয়ায় মোহাম্মদ সাগর (১৬) নামের এক শিক্ষার্থীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছেন সহকারী শিক্ষক ইমরান হাওলাদার।আজ বুধবার ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে। আহত সাগর রাউতাইল গ্রামের মৃত আনসার মণ্ডলের ছেলে। সে এতিমখানার দশম শ্রেণির শিক্ষার্থী ও আবাসিকে থেকে পড়াশোনা করে।মারধরের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন সকাল ৮টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।জানা যায়, সদর উপজেলার রাউতাইল এলাকার মোহাম্মদ সাগরের পিতা আনসার মণ্ডল প্রায় ১০ বছর আগে মারা যান। ফলে তার মা ছোটবেলা থেকে পার্শ্ববর্তী মাথুরাপুর আদর্শ এতিমখানায় আবাসিকভাবে…
বিশ্বাস আর আদর্শের জায়গা থেকে ষোলকলা পূর্ণের পথে ড: ইউনুসের ।। মো. হরমুজ আলী।। এইমাত্র দেখলাম প্রথম আলো নিউজ করেছে যে ইসলামি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। তা হতেই পারে, কারণ আমরা মানুষের জীবনমানের উন্নয়ন করতে না পারলেও ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে প্রথম যে কাজটি করি তাহলো নাম পরিবর্তন! যদিও এই সরকার এব্যাপারে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তাতেও আমার আপত্তি ছিলোনা, কিন্তু সেই নামকরণ যদি তিরিশ লক্ষ শহীদ এবং তাদের পরিবারকে অপমানিত করার মানসে হয় কিংবা সেই সম্ভ্রমহারা বীরাঙ্গনা এবং তাদের উত্তরসূরীদের মনে করিয়ে দেবার জন্য হয় যে তোমাদেরকে যারা দলিতমথিত করেছিলো, আমরা…
।। মনজুরুল হক ।। পায়ের তলাকার মাটি আলগা হলেও পুরোপুরি সরে যায়নি ড. ইউনূসের। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার অপশনগুলো ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইবেন। কীসের জোরে? জনসমর্থন যে নেই তা বলাবাহুল্য। বাংলাদেশের রাজনীতিতে সরকারপ্রধানের কথাই শেষ কথা। এই ক্ষমতা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরও নেই!📍একাধিক সূত্র মতে গত ২৫ ফেব্রুয়ারি সেনাপ্রধান যে কড়া বক্তব্য রেখেছিলেন তার পেছনে ছিল মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত পরশু যখন সেনাপ্রধানকে যমুনায় ডেকে কড়া ভাষায় সমালোচনা করে পদত্যাগ করতে বলা হয়েছিল তখনও এই ট্রেসি অ্যান জ্যাকবসনের প্রসঙ্গ উঠেছিল। এখন প্রশ্ন হলো ড. ইউনূসকে গত সাত মাসের ব্যর্থতার পরও কে…
“সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই, ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল।”ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ।ওই ছাত্রী বুধবার শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হেনস্তার শিকার হন বলে এক ফেইসবুক পোস্টে অভিযোগ করেন।গ্রেপ্তার মোস্তফা আসিফ অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার বলে জানান শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর।তিনি বলেন, “এই ছেলেটি এক ছাত্রীকে হেনস্তা করেছিল। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করে এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। তারপর বুধবার তাকে…
জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদ
অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তী জঙ্গি সরকারের পৃষ্ঠপোষকতায় ‘কিংস পার্টি’ হিসেবে গঠিত জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যার যে হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ তীব্র প্রতিবাদ, নিন্দা এবং ঘৃণা জানাচ্ছে। সারজিস আলম প্রকাশ্যে ঔদ্ধত্যপূর্ণভাবে ঘোষণা দিয়ে বলেন, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলানোর আগ পর্যন্ত কেউ যেন বাংলাদেশে নির্বাচনের কথা না বলে।”বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে স্বাধীনতা বিরোধী শক্তি এবং অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু…
।। সিরাজুল হোসেন।। জেলেনেস্কি ঘোষণা করেছে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ এখনও অনেক অনেক দুরের বিষয়। কেন জেলেনেস্কি এমন বলছে? আগে দেখে নেওয়া যাক যুদ্ধটা আসলে কার এবং কি জন্য লাগানো: ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ঘুম থেকে উঠে হঠাৎ করে সিদ্ধান্ত নেননি যে, “আমি আজ পূর্ব ইউক্রেন আক্রমণ করবো।” একইভাবে, ইউক্রেনে ন্যাটো সম্প্রসারণের জন্য মার্কিন প্রচেষ্টা কোনো শেষ মুহূর্তের কৌশল ছিল না। (মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অবমুক্ত করা নথি দেখায় যে ১৯৯৪ সালেই ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা হয়েছিল।)মূল ঘটনাসমূহের একটি টাইমলাইন:৯ ফেব্রুয়ারি ১৯৯০: সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের সাথে একটি চুক্তিতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার প্রতিশ্রুতি দেন যে…