সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাতিসংঘ সতর্ক করেছিল যে, সেনাবাহিনী দমনের পথে গেলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে। বিবিসির হার্ডটকে সম্প্রতি এ কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে এই হার্ডটক গত বুধবার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। বিভিন্ন অঞ্চলে সংঘাত-সহিংসতা মানবাধিকারের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা জানাতে তিনি তখন সুইজারল্যান্ডের জেনেভায় ছিলেন। সেখান থেকে তিনি বিবিসির সাংবাদিক স্টিফেন স্যাকুরের সঙ্গে আলাপ করেন। শুরুতে উপস্থাপক বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন।উত্তরে ভলকার তুর্ক জানান, এর ফলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বারবার সংবাদের শিরোনাম হচ্ছে। বর্তমানে ৫৯টি দেশে সহিংস ঘটনা ঘটেছে।…
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ই মার্চ বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় ও অলঙ্ঘনীয় দিন। এই ভাষণ ছিল জাতির মুক্তির সনদ, যা বাঙালিকে স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত করেছিল।শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তা হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির বার্তা এনেছিল।শেখ হাসিনা বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”— বঙ্গবন্ধুর এই ঘোষণা বাঙালিকে চূড়ান্ত লড়াইয়ে উদ্বুদ্ধ করে এবং ২৫শে মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর…
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।যাদের নাম জানা গেছে তারা হলেন— মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক দেওয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম সোনার পদক, সম্মানীর অর্থের চেক…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘পর্দা না করা’ নিয়ে হেনস্তার ঘটনায় মোস্তফা আসিফ অর্ণব নামের এক ব্যক্তিকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়। তবে অভিযুক্তকে ছাড়িয়ে আনতে বুধবার (৫ মার্চ) মধ্যরাতে স্বঘোষিত ‘তৌহিদী জনতা’ থানার সামনে ও ভেতরে অবস্থান নেয়। পরদিন বৃহস্পতিবার ঢাকার প্রধান মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে তাঁকে জামিন দেওয়া হয়। এ সময়ও অর্ণবের সঙ্গে ছিল ‘তৌহিদী জনতা’।শাহবাগ থানা ও আদালতে অবস্থান নেওয়া এই ‘তৌহিদী জনতা’ কারা? তা যাচাই-বাছাই করেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেক বিভাগের বাংলাদেশ সম্পাদক কাদেরুদ্দিন শিশির। এ নিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন।ওই পোস্টে কাদেরুদ্দিন লিখেছেন, হেনস্তাকারীকে বের করে এনে গলায় ফুল,…
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগের ঘটনায় অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণবকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া তাঁকে চাকরিতে বহাল তবিয়তে রাখার চেষ্টা করা হলে তারা অবিলম্বে সকল ক্লাস পরীক্ষা বর্জন করবে বলেও জানায়। এদিকে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা যায়, গত বুধবার শাহবাগ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করেছে মোস্তফা আসিফ–এমন অভিযোগ করে ভুক্তভোগী ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। হেনস্তার শিকার ওই শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে শাহবাগ থানায় মামলা করেন তিনি। পরে গ্রেপ্তার মোস্তফা আসিফ…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীকে ‘পর্দা না করা’ নিয়ে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত ব্যক্তিকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়ে ঢাবির ১০ বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন।ভুক্তভোগীর বিরুদ্ধে এবং অভিযুক্তের পক্ষে নানাভাবে মব উসকানোর মাধ্যমে মামলা প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শিক্ষার্থীরা এ বিবৃতি দেয়।রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান,ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন।বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, বুধবার (৫…
।। অদিতি ফালগুনি গায়েন।। এখন যা লিখতে হবে তাতে কোন পক্ষের প্রিয় হতে পারব না। যদিও প্রশ্ন: লিখতে হবেই বা কেন? নিজের কাজ করাই ত’ বরং ভাল। তবু না লিখে নিজের কাজেও মন দেয়া যাবেনা। দেখুন, একদিকে বঙ্গবন্ধু হলের নাম বদলে মুক্তিযুদ্ধ বিরোধী শাহ আজিজুর রহমানের নামে দেশের কোথাও কোথাও ছাত্রাবাসের নাম রাখা হচ্ছে দেখাটা যেমন মর্মান্তিক, তেমনি পাশাপাশি একটু খারাপও লাগছে যে দেশের নানা ছাত্রাবাসের নামে আমরা আরো সাংস্কৃতিক বৈচিত্র্য আনতে পারতাম। না হয় আমাদের অনেক বিজ্ঞানী নেই, তবু স্থপতি-সুস্থ চলচ্চিত্র নির্মাতা-গীতিকার-সুরকার-কবি-লেখক সহ অনেকের নামেই আমরা বিভিন্ন ক্যাম্পাসের নানা ছাত্রাবাসের নাম রাখতে পারতাম (হ্যাঁ, খুলনা ভার্সিটি ক্যাম্পাসেই যেমন জগদীশ…
।। মহিউদ্দিন মোহাম্মদ ।। “নির্বাচন চাইলেই বলা হচ্ছে, বিএনপি নাকি বালুর ট্রাক সরাতে পারে নি। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যে-ছেলেটিকে ‘রাজাকারের বাচ্চা’ বলেছেন, বালুর ট্রাকের প্রতিক্রিয়ায়, সে-ছেলেটি রাজাকারতন্ত্রের সুরেই কথা বলেছে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের সেন্টিমেন্টটা অমুক্তিযোদ্ধারা সহজে ধরতে পারবেন না। কেউ রাজাকারের বাচ্চা, এর মানে এই নয় যে তার বায়োলোজিক্যাল ফাদার রাজাকার ছিলো। ‘রাজাকারের বাচ্চা’ একটি আমব্রেলা টার্ম। এর অর্থ বিশদ ও বিস্তীর্ণ। রাজাকাররা যা করেছিলো, বাংলাদেশের বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে, বাঙালির জাতিমূল ও সংস্কৃতির বিপক্ষে, তা ধারণ করাই রাজাকারগিরি। রাজাকারের বাচ্চাগিরি। ক্ষমতাবান নষ্টরা ‘রাজাকার’ ও ‘মুক্তিযুদ্ধ’— দুটি শব্দকেই খেলো করে তুলেছিলো, ভুয়া মুক্তিযোদ্ধা জন্ম দিয়েছিলো, এ জন্য এগুলো নিয়ে আমরা…
।। মাহবুবুর রহমান ।। সে দৃশ্যটি ভুলতে পারি না। মনের আয়নায় বার বার ভেসে উঠে। এবার লিখে যদি মোছা যায়, রক্ষে। ইউনুস সাহেব নিউইয়র্ক এসেছেন। কয়েক মাস আগে। দেখি, একজন তাঁকে বগলদাবা করেছেন। চেনা চেনা মনে হলো। হ্যা, তিনি পিটার হাস, সাবেক রাষ্ট্রদূত। অভিভাবক বা গুরুজন কোন শিশুকে এক হাত পেচিয়ে জড়িয়ে ধরে ঝাকুনি দিতে দিতে আশীর্বাদ দিতে থাকেন, হ্যা বেশ করেছো, ভালো করেছো, ভালো থাকো।’ মিঃ হাস ঠিক সে রূপ বগলদাবা বা কনুইদাবা করে এমন চিপা মারলেন, জানি না ইউনুস সাহেবের হাড়গোর স্থানচ্যুত হলো কিনা, তবে দেখা গেলো তাঁর মুখে ম্লান হাসি। প্রশ্ন আমার, ইউনুস সাহেব কি পিটার…
আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এও বলেছেন, ভোটে কারা অংশ নিতে পারবে, সেই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।ঢাকায় সরকারি বাসভবন যমুনায় বসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেন, “তারা এটা (ভোট) করতে চায় কি না, সেই সিদ্ধান্ত তাদেরকেই (আওয়ামী লীগ) নিতে হবে। তাদের সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। “কারা নির্বাচনে অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন ঠিক করে।”তিনি বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার সরকার কত দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার করতে পারে তার ওপর নির্ভর করে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬…