Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঢাবিতে ছাত্রীকে হেনস্তা: আইন বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ, তদন্তে তিন সদস্যের কমিটি
    Education [ শিক্ষা ]

    ঢাবিতে ছাত্রীকে হেনস্তা: আইন বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ, তদন্তে তিন সদস্যের কমিটি

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগের ঘটনায় অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণবকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া তাঁকে চাকরিতে বহাল তবিয়তে রাখার চেষ্টা করা হলে তারা অবিলম্বে সকল ক্লাস পরীক্ষা বর্জন করবে বলেও জানায়। এদিকে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
    জানা যায়, গত বুধবার শাহবাগ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করেছে মোস্তফা আসিফ–এমন অভিযোগ করে ভুক্তভোগী ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। হেনস্তার শিকার ওই শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে শাহবাগ থানায় মামলা করেন তিনি। পরে গ্রেপ্তার মোস্তফা আসিফ অর্ণবকে বৃহস্পতিবার জামিন দিয়েছেন আদালত।
    এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা একটি ‘স্পষ্ট বিবৃতি’ দিয়েছে। ‘বৃহস্পতিবারের এই বিবৃতিতে তারা বলেছে, ইতোমধ্যে আইন বিভাগের শিক্ষার্থীদের নজরে এসেছে যে মামলা তুলে নিতে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগীকে প্ররোচিত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমত, তার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। দ্বিতীয়ত, ভুক্তভোগীর ন্যায়বিচার পাওয়ার অন্তরায়। তৃতীয়ত, অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও আনুষঙ্গিক অন্যান্য প্রমাণাদি থাকা সত্ত্বেও তাকে চাকরিতে বহাল তবিয়তে রাখার পায়তারা করছে। এরূপ হীন প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে আমরা সুষ্ঠু তদন্ত ও তদন্ত শেষে দোষী সাপেক্ষে স্থায়ী বহিষ্কারের দাবি জানাই।’
    এতে আরও বলা হয়, ‘বিভাগে চলমান সকল নিপীড়নবিষয়ক তদন্ত প্রতিবেদন অতিসত্বর দাখিল করতে হবে অথবা প্রতিবেদন কোন পর্যায়ে আছে তা অভিযোগকারীকে অবহিত করতে হবে। ‘ফাইল পাঠিয়ে দিয়েছি, সিনেটের হাতে’ এরূপ কোনো প্রকার তালবাহানা বরদাস্ত করা হবে না।’
    একইভাবে স্পষ্ট বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
    এ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডি গতকাল (বুধবার) থেকে শিক্ষার্থীর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে হেনস্তাকারীকে তাৎক্ষণিক থানায় প্রেরণ করেছে এবং মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছে। এ ছাড়া ঘটনাটির বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
    এর আগে এ ঘটনায় করা মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ৫ মার্চ দুপুর দেড়টার দিকে জাতীয় যাদুঘরের সামনে থেকে তিনি ও তাঁর বন্ধু আতিক আখিয়ার পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার পথে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে আসামি মোস্তফা আসিফ বাদীর সামনে এসে তিনি পর্দা করেন নাই কেন বলে প্রশ্ন করেন। তাঁর ওড়না ঠিক নাই কেন বলাসহ আরো কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌনপীড়ন করে। বাদী তখন প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে আসামি দৌঁড়ে পালিয়ে যায়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি
    Next Article ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা ?
    JoyBangla Editor

    Related Posts

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী মুসলিম নেতারা

    October 12, 2026

    পাঠ্যপুস্তক ছাপায় ২৫২ কোটি টাকা লোপাট, তবুও নির্ধারিত সময়ে বই পাবে না শিক্ষার্থীরা

    October 11, 2026

    রসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.