সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, সংঘর্ষ, হামলা, নারী নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মাজারে হামলা ও ভাঙচুর, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ উল্লেখযোগ্য। যদিও এ মাসে বিভিন্ন সহিংসতায় প্রায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৪টি রাজনৈতিক সহিংসতা।সোমবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) নামে একটি সংস্থার ফেব্রুয়ারি মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।এইচআরএসএসের সংগৃহীত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংষর্ষে তিনজন নিহত হয়েছেন। সারা দেশে কারাগার ও হাজতে কমপক্ষে ১২ জন আসামি মারা গেছেন। গণপিটুনির ১৭টি ঘটনায় নিহত হয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন ১৩ জন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো…
।। কাজী সালমা সুলতানা ।। জাতীয় পতাকা একটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। একটি রাষ্ট্রের নাগরিকের অহংকার। তাই পতাকা রূপায়ণের মাঝে ফুটে ওঠে দেশের নাগরিকের পরিচয়, সব নাগরিকের গর্ব করার উপাদান। জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে সব দেশের নাগরিকই সদা সচেষ্ট থাকে। বাংলাদেশের মতো রক্ত দিয়ে কেনা পতাকার ক্ষেত্রে মর্যাদাবোধের জায়গাটি আরও বেশি স্পর্শকাতর। স্বাধীনতার পাঁচ দশক পরও পতাকা নিয়ে নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে। আর পতাকা তৈরির সঙ্গে যাঁরা সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের নীরবতা ইতিহাস বিকৃত করার পথকে সহজ করে দিচ্ছে। জাতীয় পতাকা কখন, কেন, কীভাবে তৈরি হলো, সেই ইতিহাস বলার আগে রূপায়ণের ঘটনার আগের কিছু ইতিহাস প্রাসঙ্গিকভাবেই চলে আসে।…
।। মহিউদ্দিন মোহাম্মদ ।। “পাকিস্তান মানে কী? আপনি বলবেন দেশের নাম। নো, নেভার। বাংলা ভাষায় ‘পাকিস্তান’ কোনো দেশের নাম নয়। বাংলাদেশ যে যে কারণে স্বাধীন হয়েছিলো, বাঙালির জাতিমূল ও সংস্কৃতির যে-মৃত্যুচিত্র ভুট্টোবাহিনী অঙ্কন করেছিলো, তার সামষ্টিক প্রতীকের নাম ‘পাকিস্তান’। কালেক্টিভ সিম্বল অভ হোয়াট উই ফট অ্যাগেইন্সট। ‘পাকিস্থানপন্থী’-র অর্থ এটা নয় যে আপনি পাকিস্তান নামক দেশকে ভালোবাসেন, তার ক্রিকেট খেলা ও কাওয়ালী পছন্দ করেন। বরং শব্দটির গভীর রাজনীতিক তাৎপর্য আছে। আব্দুল আলী পাকিস্থানপন্থী, এটি দিয়ে বোঝায়, যে-কারণগুলো বাংলাদেশকে স্বাধীন হতে বাধ্য করেছিলো, আব্দুল আলী সে-কারণগুলোর পুনর্জীবন চাচ্ছে। বাঙালির জাতিমূল, কালচার-কৃষ্টি, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, বাকস্বাধীনতা, এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছে।সুতরাং ‘পাকিস্তান জিন্দাবাদ’ একপ্রকার গাট্টি-বোঁচকা।…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) থেকে এই শুল্কারোপ কার্যকর হতে যাচ্ছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। তবে এনিয়ে বেজায় চটেছে চীন।চীনের বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার মার্কিন এই শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে। এক বিবৃতিতে চীনের এই মন্ত্রণালয় জানিয়েছে, চীন তার নিজস্ব অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষায় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।চীন ট্রাম্পের এই শুল্কারোপকে একতরফাবাদ এবং হুমকি হিসেবেও বর্ণনা করেছে। তবে চীন পাল্টা পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেবে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি।যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানায়, ২০২৩ সালে…
কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর আজ মঙ্গলবার (৪ মার্চ) থেকে ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সেইসঙ্গে, চীন থেকে যেসব পণ্য আনা হবে, সেগুলোর আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। খবর বিবিসির।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রতিবেশী দেশ মেক্সিকো ও কানাডা’র সময় শেষ হয়ে গেছে। সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প বলেছেন, মেক্সিকো বা কানাডার জন্য আর কোনও সুযোগ নাই। শুল্কের বিষয়টি সম্পূর্ণভাবে ঠিক করাই আছে। আগামীকাল থেকে এটি কার্যকর হবে।ট্রাম্প বলেন, সত্যি বলতে, তাদের যা করতে হবে তা হলো— গাড়ির কারখানা ও অন্যান্য জিনিস যুক্তরাষ্ট্রে নির্মাণ করা। সেক্ষেত্রে তাদের…
কয়েক দশক ধরে নিয়মিত রক্ত ও প্লাজমা দানের মাধ্যমে ২০ লাখেরও বেশি শিশুর জীবন বাঁচিয়েছেন। বিশ্বের অন্যতম ফলপ্রসূ রক্তদাতা অস্ট্রেলিয়ান নাগরিক জেমস হ্যারিসন ৮৮ বছর বয়সে মারা গেছেন।সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করা এই ব্যক্তি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি নার্সিং হোমে ঘুমন্ত অবস্থায় মারা যান।অস্ট্রেলিয়ায় ‘সোনালি হাতের মানুষ’ হিসাবে পরিচিত হ্যারিসনের রক্তে একটি বিরল অ্যান্টিবডি ছিল, যা ‘অ্যান্টি-ডি’ নামে পরিচিত। এটিকে ‘লাইফব্লাড’ও বলা হয়, যা গর্ভবতী মায়েদের দেওয়া ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।অস্ট্রেলিয়ান রেড ক্রস ব্লাড সার্ভিস হ্যারিসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, ১৪ বছর বয়সে বুকে বড় ধরনের অস্ত্রোপচারের সময় রক্ত সঞ্চালনের পর তিনি…
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাগ্বিতণ্ডার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বলিষ্ঠ নেতৃত্বের’ অধীন যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কাজ করতে প্রস্তুত ইউক্রেন।যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার পর মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ‘ওয়াশিংটনের হোয়াইট হাউসে শুক্রবার আমাদের বৈঠক যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, তা হয়নি।এভাবে ঘটনাটি হওয়াটা অনুতাপের। এখন সঠিক কাজ করার সময়।’জেলেনস্কি বলেছেন, ‘আমার টিম ও আমি প্রস্তুত রয়েছি প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের অধীন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ…
দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম আবুধাবির বিগ টিকিট ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন। সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত লটারিতে তার টিকিট নম্বর ১৩৪৪৬৮ বিজয়ী হয়। যেটি তিনি কিনেছিলেন ১১ ফেব্রুয়ারি। খালিজ টাইমস এই খবর জানিয়েছে।৪৪ বছর বয়সী জাহাঙ্গীর দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন। তার পরিবার থাকে বাংলাদেশে। গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন। তিনি আশায় ছিলেন, কখনও তিনি জিতবেন লটারি।জাহাঙ্গীর জানান, হঠাৎ একটি ফোন আসে তার কাছে। তখন বন্ধুর কাছ থেকে এই লটারি জেতার খবর পান। এই জয় ১৪ জন বন্ধুর ও তাদের পরিবারের বলেও উল্লেখ করেন তিনি।পুরস্কারের অর্থ…
এবার সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কার্যকর হয়েছে সিদ্ধান্ত। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্বিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেন তিনি।স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে।যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই ইসরায়েল…
সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখ, সারদা পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল, অ্যান্টি টেরোরিজম, হাইওয়ে ও শিল্পাঞ্চল পুলিশের প্রধানসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।এই প্রজ্ঞাপনে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামঞ্জের সাবেক পুলিশ সুপারদেরকে (পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত) ওএসডি করা হয়েছে।প্রজ্ঞাপনে সিআইডির বর্তমান প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দফতরে, পুলিশ অ্যাকাডেমি সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি)…