Author: JoyBangla Editor

।। সৈয়দ মনজুরুল ইসলাম ।। এক বিদেশি সাংবাদিক ১৯৭১ সালের ৭ই মার্চ সকাল থেকেই একজন দোভাষী খুঁজছিলেন, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দেবেন তা তাৎক্ষণিক ইংরেজি করে তাকে শোনাবে, সে জন্য। দুপুরের আগে আমার সঙ্গে তার যোগাযোগ হলো, বললাম ভাষণ শুরুর আগে টিএসসিতে এসে তার সঙ্গে রেসকোর্স মাঠে যাব। মাঠে সেদিন কত মানুষ ছিল, কেউ বলতে পারবে না। হয়তো ১০ লাখ। হয়তো আট লাখ। কিন্তু মনে আছে ভাষণ শুরুর আধঘণ্টা আগে যখন বিদেশি সাংবাদিককে সঙ্গে নিয়ে বেরোই, মনে হলো সারাদেশ ভেঙে পড়েছে রেসকোর্স মাঠে। সাংবাদিকদের জন্য মঞ্চের সামনে জায়গা ছিল। সাংবাদিক হাত ধরে আমাকে টেনে সেখানে নিয়ে গেলেন।…

Read More

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হরে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। ওই এলাকায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।উল্লেখ্য, আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেন হিযবুত…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি নেই। তার অস্ত্রোপচার প্রয়োজন হলেও সেটি করা যাচ্ছে না।শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ডা. নজরুল হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, স্যারের ব্লাড প্রেসার ঠিক আছে। রক্ত দেওয়ার পর প্ল্যাটিলেট কাউন্ট এক লাখের বেশি। ইউরিন আউটপুট স্বাভাবিক; হার্টের অবস্থা ঠিক আছে। কিন্তু ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। ব্রেইনের অবস্থার কিছুটা উন্নতি হলে অপারেশনের প্রক্রিয়া করা যাবে।বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা…

Read More

।। শেরিফ আল সায়ার ।। এমন একটা সময় ৭ মার্চ এলো যখন শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ শব্দটা উচ্চারণ করাকেও কেউ কেউ অপরাধ হিসেবে বিবেচনা করছেন। ‘বঙ্গবন্ধু’ শব্দটি উচ্চারণে বাধ্য করা যেমন ঠিক নয়, আবার ‘বঙ্গবন্ধু’ শব্দ বললে তাকে আঘাত করাও ঠিক নয়। আমরা এমন একটি ক্রান্তিকালের ভেতরে আছি যখন বঙ্গবন্ধুকে বলা হচ্ছে ‘স্বৈরাচারের প্রতীক’। এমনকি এই বাহানায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়ি। ইতিহাস নিশ্চয়ই একদিন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য হাজির করবে। আমরা হয়তো একদিন জানতে পারবো, যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা হচ্ছিল তখন অন্তর্বর্তী সরকার নিশ্চুপ ভূমিকা কেন পালন করেছিল। যদিও…

Read More

‘বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে চট্টগ্রামের এক বেসরকারি চাকরিজীবীকে অপহরণ করেছে একদল লোক। অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ ও ১৫ লাখ টাকার একটি ব্যাংক চেক আদায় করেছে অপহরণকারীরা।অপহরণের শিকার আবেদিন আল মামুন চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তাকে আকবর শাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে অপহরণ করে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয় দেওয়া একদল লোক। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন- নাজমুল আবেদিন, নইমুল আমিন ইমন (২২), আরাফাত হোসেন ফহিম (২২) ও রিসতি বিন ইউসুফ (২৩)।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হুসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন,…

Read More

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক বাড়ানোর জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত তারা।ওয়াশিংটনে চীনা দূতাবাস সামাজিক মাধ্যমে এক্স-এ এক পোস্টে বলেছে, “যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়- সেটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য য কোনো ধরনের যুদ্ধ- আমরা চূড়ান্ত পরিণতি পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত।”ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি চীনের পক্ষ থেকে সবচেয়ে শক্ত বক্তব্য। এটি আসলো এমন এক সময় যখন বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনের জন্য শীর্ষ নেতারা বেইজিংয়ে সমবেত হচ্ছেন।বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আবারও প্রতিরক্ষা ব্যয় ৭ দশমিক ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।বেইজিংয়ে নেতারা চীনের জনগণকে একটি বার্তা…

Read More

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। এর জবাবে, চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এর জবাবে বেইজিংও ওয়াশিংটনের কৃষিপণ্য আমদানির ওপর ১০-১৫ শতাংশ শুল্ক বসায়। এসব উত্তেজনার মধ্যেই দুই দেশ একে অপরের সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে।এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস বলেছে, যদি ওয়াশিংটন যুদ্ধই চায়, তা বাণিজ্য যুদ্ধ হোক, শুল্ক যুদ্ধ হোক কিংবা অন্য যেকোনো যুদ্ধ; শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত রয়েছে বেইজিং।জবাবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি…

Read More

।। ড: মোহাম্মদ মাহমুদ হাসান ।। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক (Volker Turk) এর কথা শুনলাম আজকে বিবিসিতে। এটা নিয়ে একটা কুইক অভিমত লিখছি। পড়ে ফিডব্যাক দিয়েন। প্রসংগত: এই টুর্কের অফিস থেকেই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ হয়েছিল। যদিও এটা নিতান্তই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, বিচারিক ইনভেস্টিগেশন নয় বলে এটাকে সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স হিসেবে আদালত গ্রহণ করতেও পারে আবার নাও পারে। সেটা ভিন্ন আলোচনা।জাতিসংঘ একটা নিরপেক্ষ সংগঠন। তার মানবাধিকার কমিশন বা OHCHR বা ফলকার টুর্ক সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এটাই তার দায়িত্বের প্রতি অংগীকার। এই অফিস থেকে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট হলে তাই সেটার গুরুত্ব অনেক বলেই ধরে নেই আমরা।আজকের প্রসংগে আসি। ফলকার…

Read More

ভাইয়েরা আমার; আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল এসেম্বলী বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈয়ার করবো এবং এই দেশকে আমরা গড়ে তুলবো, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, তেইশ বৎসরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের,…

Read More

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো ।। নির্মলেন্দু গুণ ।। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়েলক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছেভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’ এই শিশু পার্ক সেদিন ছিল না,এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না । তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?তা হলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানেঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি ?জানি, সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যতকালো হাত । তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি,মাঠের বিরদ্ধে মাঠ,বিকেলের বিরুদ্ধে বিকেল,উদ্যানের বিরুদ্ধে…

Read More