সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
আওয়ামী লীগ নেতা জোয়াহেরুল ইসলামের বাড়ি ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার এক নারী ‘সমন্বয়ক’কে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফর রহমান।এর আগে সকালে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ আসামিকে আদালত পাঠায়।রিমান্ডে পাওয়া মারিয়াম মোকাদ্দেস মিষ্টি (২৭) বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ…
দুবাইয়ে টানা পাঁচ জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দল হিসেবে তিনটি শিরোপার রেকর্ড গড়ল ভারত।একটু একটু করে শেষের পথে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। রাভিন্দ্রা জাদেজার বাউন্ডারিতে এলো সেই মাহেন্দ্রক্ষণ। দুই হাত উঁচিয়ে ছুটলেন তিনি ছুটলেন ক্রিজে সঙ্গী লোকেশ রাহুলের দিকে। ড্রেসিং রুমের সামনে চেয়ার থেকে লাফিয়ে উঠে ব্যাটিং কোচ আভিষেক নায়ারকে জড়িয়ে ধরলেন ভিরাট কোহলি। চওড়া হাসিতে মাঠের দিকে এগোলোন রোহিত শার্মা। যাকে কেউ কখনও হাসতে দেখেননি বলেই শোনা যায়, সেই কোচ গৌতাম গাম্ভিরের ঠোঁটেও দেখা গেল মৃদু হাসি। শ্রেষ্ঠত্বের স্বাদটাই এমন মধুর!অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে।…
।। শামীম আজাদ।। আমরা ছেঁড়া স্যান্ডেলেই এতদূর এসেছি।ও মেয়ে,তুমি মোটা কাপড় পরলেই কি আর পাতলা পরলেই কি!তুমি পান বা বিড়ি পান করলেই বা কি আর না করলেই কি! তোমার গা ওড়না দিয়ে গুহাবন্দী রাখলেই কি আর না রাখলেই কি!তুমি হিজাব বা জিলবাব পরলেই বা কি আর না পরলেই বা কি!তুমি বস্তা বন্দী হলেই বা কি আর না হলেই কি!তুমি টিপ পরলেই কি আর না পরলেই কি!ব্লাউজ হাতাওলা বা হাতাছাড়া বা ফুলহাতাহলেই বা কি! তোমার আশেপাশের , তোমার জীবনের পরিধিতে পরাজিত পুরুষদের আটকাবে কি করে?এরা যে কোন অজুহাতে নিজের পরাজিত ঢাকতে তোমার উপর হামলে পরবেই।পারভার্টদের চোখ তোমার দিকে যাবেই যাবে।তার বাবা…
চারজন গ্রেপ্তার রীরিক অবস্থার আরও অবনতি হওয়াতে মাগুরায় পাশবিকতার শিকার আট বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে তাকে কার্ডিয়াক এম্বুলেন্সে করে সিএমএইচে পাঠানো হয়। এ সময় তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা ছিলেন। দুপুরে ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। উপদেষ্টার নির্দেশ ও শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশে শিশুটিকে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়। এ ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির মা। মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তবে শিশুটির বাঁচা-মরার বিষয়ে শঙ্কা রয়েছে। কারণ এখনো সে অচেতন। নিজ থেকে নিঃশ্বাসও নিতে পারছে না। ঢাকা…
“অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে মবক্রেসি বা মবতন্ত্র চলছে,” বলেন জি এম কাদের। ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জি এম কাদের। সারা দেশে রাজনীতির নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজে জড়িতরা অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহলের ‘ভাবাদর্শের জনতা’ বলে অভিযোগ করেছেন বিগত সরকারের সময় বিরোধী দলে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দেশের নানা ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হচ্ছে দাবি করে তিনি বলেন, “অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে মবক্রেসি বা মবতন্ত্র চলছে।” রোববার দুপুরে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন তিনি। ১৯৯০ সালে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হুসেইন…
বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল প্রান্তের নারীদের প্রতি শুভেচ্ছা। নারী-পুরুষের যৌথ প্রয়াসে মানব সভ্যতার বিকাশ, উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। তার পরও পৃথিবীর সকল রাষ্ট্র বা সমাজে নারীরা সমানাধিকার থেকে বঞ্চিত। নারীরা পৃথিবীর জনগোষ্ঠীর প্রায় অর্ধেক। তাদেরকে পিছিয়ে রেখে মানবসভ্যতাকে মসৃণভাবে এগিয়ে নেওয়া যাবে না। বৈশ্বিক প্রেক্ষাপটে পুরুষদের তুলনায় নারীদের প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার সীমিত। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীদের এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকার সর্বদা কাজ করেছে। সমাজ ও রাষ্ট্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আওয়ামী লীগ সর্বদা সুনির্দিষ্ট নীতি ও আদর্শকে সামনে রেখে পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগের আমলে সরকারের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার…
জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিবার-পরিজনের কথা শুনছেন এবং বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখহাসিনা। LIVE ৯ মার্চ ২০২৫, রবিবার, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
তিন মাসে বিচার, জামিন দেয়া যাবে না-আইনমন্ত্রী ।। জয় বাংলা প্রতিবেদন।। ঢাকা বিশববিদ্যালয়-বুয়েট সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারীর প্রতি নিপীড়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাগুরায় শিশুকে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আজ রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক নেটওয়ার্ক, রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, বুয়েট শহীদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগ বিক্ষোভ করেছে।কর্মসূচি থেকে শিশু ধর্ষণে দ্রুত সময়ে বিচার, বিগত সময়ের সব ধর্ষণ-নিপীড়নের বিচার শুরু করা, ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইবুনাল গঠন করার দাবি এবং নারীর প্রতি গৃহ থেকে পাবলিক পরিসরে পুলিশিংয়ের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।…
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অবৈধ, অসাংবিধানিক ও স্বাধীনতা বিরোধী খুনি ইউনুসের তথাকথিত অন্তর্বর্তী সরকার নামধারী এই অপশক্তিকে রুখে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির পটভূমি বা প্রস্তাবনা ঘোষিত হয় ১৯৭১ সালের ৭ই মার্চ আজকের দিনে। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে পৃথিবী কাঁপানো ঐতিহাসিক ভাষণে বাঙালির স্বাধীনতা ও মুক্তির এই পটভূমি ঘোষণা করেন বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর আহ্বান ও নির্দেশনায় বাঙালি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর…
১৯৭১ সালের এই দিনে ঢাকার বেতার কেন্দ্রের কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতে বাধ্য হয় পাকিস্তানি সামরিক সরকার।৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ রমনার রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) থেকে রিলে করে শাহবাগ বেতার ভবনের মাধ্যমে সরাসরি সম্প্রচারের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন বেতারকর্মীরা। বঙ্গবন্ধুর ভাষণ শুরু হওয়ার সময় ছিল বেলা তিনটায়। ঠিক সেই সময় শাহবাগ বেতার ভবনের ডিউটিরুমে টেলিফোনে নির্দেশনা আসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানের কোনো ভাষণ বেতারে প্রচার করা যাবে না। পরবর্তীতে বেতার কর্মীদের আন্দোলনের মুখে পরদিন ৮ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর,…