সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার কারণ খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে জাদুঘরের তেমন কোনো ক্ষতি হয়নি। সারওয়ার আলী প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টায় জাদুঘরের নিচতলায় জেনারেটর কক্ষে আগুন লাগে। তখন পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে জাদুঘরের কার্যক্রম শুরু হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ খুঁজে দেখছেন বিশেষজ্ঞরা। মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তারা জানান, ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে। এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া…
এ বছর প্রথম দুই মাসেই (জানুয়ারি ও ফেব্রুয়ারি) ৯৭ কন্যাশিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার এক মতবিনিময় সভায় নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক, মহিলা পরিষদ সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এ তথ্য জানান। ১৬টি জাতীয় পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে নেওয়া তথ্য অনুযায়ী এ সংখ্যা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর সেগুনবাগিচার আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘ঢাকায় নারী ও কন্যার প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি ও করণীয়’ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী ও কন্যার প্রতি বর্তমান ক্রমবর্ধমান সহিংতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সভাপতির…
।। আকাশ আনোয়ার ।। বাংলাদেশের নাটক, সংগীত, নৃত্য, চলচ্চিত্র, চিত্রকলা জগৎ সাম্প্রদায়িক আগ্রাসনে আজ পুরোই ধ্বসে পড়ছে। শিল্প ও সংস্কৃতির যে কোন অঙ্গন; নাটক, সংগীত, নৃত্য, চিত্রকলা, চলচ্চিত্র জগতের জুনিয়র, সিনিয়র’রা নিজের স্বার্থ আর প্রাণ বাঁচাতেই যেন বেশী তৎপর। শিশু ও নারীর সম্মান আজ শুধু ভূলুন্ঠিতই নয়, নির্যাতন, নিপিড়নের শিকার দেশের সর্বত্র। অথচ বাংলাদেশের এ চিত্র গত ১ দশক আগেও ছিলো না। বাংলাদেশ হারতে পারে না ! সংগীত, নাটক, নৃত্য, চিত্রকলা, চলচ্চিত্র সহ সংস্কৃতির প্রায় সকল ক্ষেত্রের মানুষের পদচারণায় মুখর হতো অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। আজ তবে কেন সবাই গা, হাত, পা ছাড়া? বাংলাদেশে যখন মৌলবাদ এর ছোবল, তখন…
গণহত্যা শব্দটির প্রবর্তক রাফায়েল লেমকিনের নামে নামকরণ করা লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন হল গণহত্যা সহিংসতা সনাক্তকরণ এবং প্রতিরোধের জন্য নিবেদিত একটি বিশ্বব্যাপী সংস্থা। সাম্প্রতিক একটি টুইটে, ইনস্টিটিউট বাংলাদেশ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে, ধর্মীয় সংখ্যালঘু, আওয়ামী লীগের সদস্য এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে ক্রমবর্ধমান গণহত্যা প্রক্রিয়ার জন্য “লাল পতাকা” হিসাবে সতর্ক করেছে। ৫ আগস্ট, ২০২৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ক্রমবর্ধমান সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে এই সতর্কতা জারি করা হয়েছে, যা দেশকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতার তীব্র বৃদ্ধি দেখা গেছে।…
এবার ঈদে ব্যাংকের শাখা থেকে কোনো নতুন নোট মিলবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। এমন পরিস্থিতিতে ঈদ সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।তবে বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট রয়েছে, তার ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না…
আকাশি রঙের একটি প্রিজন ভ্যান বেলা দেড়টার দিকে ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) সামনে এসে থামে। সেই ভ্যানের একটি রড ধরে দাঁড়িয়ে ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। পরে গাড়িটি আদালতের সামনে থেকে হাজতখানার ভেতরে ঢুকে যায়।এর ঠিক ১০ মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে করে জুনাইদ আহ্মেদ পলককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। সেটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে থামে। প্রিজন ভ্যানের ভেতরে তাঁর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরায় পুলিশ। পরে তাঁকে প্রিজন ভ্যান থেকে ঢাকার…
বাংলাদেশে ২০০৭-০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জনগণের প্রত্যাশার চেয়ে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের ভাবনাকে যুক্তরাষ্ট্র বেশি গুরুত্ব দিয়েছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের গুরুত্ব ছিল নির্বাচনের সময়সীমার ওপর। ওই সময়ে বাংলাদেশ নিয়ে মার্কিন এই নীতি বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ।গত শনিবার রাজধানীতে এক আলোচনায় বাংলাদেশে ২০০৭-০৮ সালের রাজনৈতিক সন্ধিক্ষণে নিজের দেশের ভূমিকা নিয়ে এমন মন্তব্য করেন সাবেক এই মার্কিন কূটনীতিক। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিয়েছিল। ওই ঘটনা ওয়ান ইলেভেন বা এক-এগারো নামে পরিচিত। জন ড্যানিলোভিচ ওই সরকারের আমলে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করতেন।‘নতুন ভোরের পথে ঢাকা: গণ-অভ্যুত্থানের পরবর্তী…
।। মহিউদ্দিন মোহাম্মদ ।। ধর্ষিতা আছিয়া যেন ভণ্ডদের ধোঁকার উপলক্ষ না হয়। মাঝেমধ্যে এমন পরিস্থিতি আসে, যেখানে শয়তান বাধ্য হয় মানুষের সাথে কন্ঠ মেলাতে। নারী হেনস্তাকারী অর্ণবকে জামিন দিয়েছে কে? এই সরকার। জাতীয় সমন্বয়ক পার্টির সরকার। তার পক্ষে শাহবাগ থানায় মব সৃষ্টি করা হয়েছিলো কাদের আস্কারায়? এই সরকারের আস্কারায়। জাতীয় সমন্বয়ক পার্টির নিরব সম্মতিতে। থানায় প্রকাশ্যে যারা ভিক্টিম মেয়েকে শাহবাগী বলে ডিহিউম্যানাইজ করেছিলো, তারা চিহ্নিত জ*ঙ্গী। থানা থেকে মেয়েটির নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে সরাসরি ধর্ষণ ও হ*ত্যার হুমকি দিয়েছিলো। অন-ক্যামেরা মিথ্যা মামলা দেওয়ার কথা বলেছিলো। তাদেরকে ইচ্ছা করে গ্রেপ্তার করে নাই কে? এই সরকার। জাতীয় সমন্বয়ক পার্টর সরকার। ভিক্টিম…
২৫০০ বছরের ৪১টি ইতিহাস সৃষ্টিকারী ভাষণের একটি হিসেবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত।ব্রিটিশ ইতিহাসবিদ ড. জ্যাকব এফ. ফিল্ড কর্তৃক সম্পাদিত ও ২০১৩ সালে প্রকাশিত We shall Fight on the Beaches : The Speeches that Inspired History গ্রন্থে সংকলিত আড়াই হাজার বছরের ৪১টি ইতিহাস সৃষ্টিকারী ভাষণের একটি হিসেবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করে।ড. জ্যাকব ‘The Struggle this Time is the Struggle for Independence’ শিরোনামে ভাষণের মূল বক্তব্য ও মুক্তিযুদ্ধের কৌশলগত দিকনির্দেশনাসহ স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর আপসহীন ভূমিকা তুলে ধরেন। (Jacob F. Field (ed.), We shall Fight on the Beaches : The Speeches that Inspire History, Michael O’Mara Books…
জাতিসংঘের মানবাধিকার কমিশনের একপেশে প্রতিবেদন প্রত্যাহারের দাবিতে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে ঐতিহাসিক ভাঙা চেয়ারের পাশে শুক্রবার (৭ মার্চ ২০২৫) বিকেলে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক শ্যামল খান।ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি।বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতা, পলাশ বড়ুয়া, অরুণ বড়ুয়া, খলিলুর রহমান,…