সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর অথবা বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কোনো কাজ করা যাবে না। গত সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন বিভাগ) মো. রাইহুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর অথবা বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কোনো কাজ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব-স্ব দায়িত্বপ্রাপ্তগণ দায়ী থাকবেন। জানা যায়, ঠাকুরগাঁওয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়াতে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠার পর এমন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানতে চাইলে…
তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। গতকাল সোমবার মার্কিন শেয়ারবাজার ‘নাসডাক’-এর বড় ধরনের দরপতন হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সাতটি সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলো মোট ৭৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় পতন। এই সাত কোম্পানি হলো অ্যাপল, মাইক্রোসফট, এনভিডিয়া, টেসলা, গুগল, আমাজন ও মেটা। অর্থনৈতিক মন্দা নিয়ে শঙ্কা এবং বাণিজ্যযুদ্ধের আশঙ্কা এত বড় পতনের কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অ্যাপল সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৭৪ বিলিয়ন ডলার কমেছে। এনভিডিয়া প্রায় ১৪০ বিলিয়ন হারিয়েছে এবং এর শেয়ারদর ৫ শতাংশ কমেছে। শীর্ষস্থানীয় এআই চিপ উৎপাদন কোম্পানিটি জানুয়ারিতে একটি নতুন শিখরে পৌঁছানোর পর…
প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ দিতে প্রক্সি ভোটের কথা চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী নির্বাচনের জন্য প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, গত ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে সুনির্দিষ্টভাবে বলেছেন, এবার আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চাই। আশ্বাস নয়, বাস্তবায়ন করতে চাই। এই আলোকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কমিটিকে এ বিষয়ে প্রস্তাব দিতে দায়িত্ব দেয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান সঙ্গে আলোচনা ও সংস্কার কমিশনের প্রস্তাবও বিশ্লেষণ করা হয়।…
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম (নিক নেম) ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। ১০ই মার্চ, সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ূন কবীর। তিনি বলেন, আমাদের কাছে অনেক সংশোধনের আবেদন আসছে। যাতে দেখা যায় অনেক ব্যক্তি তাদের ডাকনাম লিখছেন, কিন্তু আমরা সেখানে পাচ্ছি না। এ জন্য এরর সমাধানও করা যাচ্ছে না। হুমায়ূন কবীর বলেন, তাই আমরা এটা নিয়ে বসেছিলাম। আলোচনা হয়েছে যে, বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করে, অফিসিয়াল নাম বা আসল নাম বলে। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমরা অনেক…
।। ড. রায়হান রশীদ ।। বিকট ধরনের ভুল কথা বলেছেন এখানে আলী রীয়াজ। অধ্যাদেশ বা সাধারণ কোন আইন দিয়ে সংবিধান সংশোধন করা যায়না। কোন পরিস্থিতিতেই যায়না, কোন ব্যাখ্যা দিয়েই যায় না। যায়না, কারণ, সংবিধানের স্ট্যাটাস বা অবস্থান আর সব আইন বা অধ্যাদেশের উপরে। নিম্নতর স্ট্যাটাস এর আইন (যেমন: অধ্যাদেশ) দিয়ে উচ্চতর স্ট্যাটাস এর আইন (যেমন: সংবিধান) পরিবর্তন করা যায় না। কোন অবস্থাতেই না। সাধারণ আইন বা অধ্যাদেশের সে ক্ষমতাই নেই। এছাড়াও, একটি সংবিধান কিভাবে বৈধ প্রক্রিয়ায় সংশোধিত হবে, তা সংবিধান নিজেই সেটা স্পষ্টভাবে বলে দেয়। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হলো — সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের ভোট। অবশ্য, রীয়াজ সাহেব পরবর্তী সংসদের মাধ্যমে…
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, ১০ই মার্চ, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও দেখে নেটিজেনরা এ ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা বলে মেনে নেননি। তারা এর পেছনে কোনো দূরভিসন্ধি রয়েছে বলে মতামত দিয়েছেন। সারা দেশে ১৫ হাজারের বেশি মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু-একাত্তরের স্মারক, ভাস্কর্য, ম্যুরাল, স্মৃতিস্তম্ভ…
ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সংঘটিত অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য অধিকতর নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর পক্ষে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মীমাংসিত ন্যারেটিভের বিরুদ্ধে এখন যেভাবে আঘাত হানা হচ্ছে, সে ক্ষেত্রে মুক্তিযুদ্ধ জাদুঘরের ওপর হামলা এবং এর দলিলাদি ধ্বংসের চক্রান্তের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’ বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট তারজেল হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের নিরাপত্তা আরও বাড়াতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত ইতিহাস ও দলিলাদি…
৫ই আগস্ট পরবর্তী সহিংসতা-নৃশংসতার শিকার হয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের লাখ লাখ নেতাকর্মী। প্রাণ হারিয়েছেন যেমন কয়েক হাজার, তেমনি সহিংসতায় চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন লক্ষাধিক নেতাকর্মী। বাস্তুহারা হয়ে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে চিরতরে পথে বসেছেন, তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও মানবেতর দিনযাপন করছেন। সর্বোপরি, মেটিক্যুলাসলি ডিজাইনড প্ল্যানের শিকার হয়ে, হামলা-মামলায় সহায়-সম্বল হারিয়ে সারাদেশ নিঃস্ব আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী। দলের এমন দুঃসময়েও স্বাধীনতার সংগ্রামে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরস্পরের পাশে এসে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায়। ৭৫-পরবর্তী দুঃসময়ে যেভাবে দলের নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন, নেতৃত্ব আর পরামর্শ দিয়েছেন, ঠিক সেভাবে ২০২৪-এর…
ঢাকার আশুলিয়ায় ডাকাতদের চাপাতির কোপে এক স্বর্ণ ব্যবসায়ী মারা গেছেন। আজ রোববার রাতে নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ডাকাতেরা আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে। নিহত ব্যবসায়ীর নাম দিলীপ দাস (৪৮)। তিনি আশুলিয়ার গোপীনাথপুরের দয়াল দাসের ছেলে। দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বলেন, ‘আজ রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ডাকাত প্রাইভেট কারে এসে স্বর্ণপট্টিতে হানা দেয়। এ সময় আমার স্বামী দোকানে থাকা ২০ ভরির মতো স্বর্ণালংকার একটি ব্যাগে ভরে দোকানের শাটার বন্ধ করছিলেন। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। ডাকাতেরা পেছন থেকে এসে আমার স্বামীর হাতে থাকা স্বর্ণের ব্যাগ ধরে টান দেয়। তিনি বাধা দিলে ডাকাতেরা চাপাতি দিয়ে…
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ভোরে রাজধানীর উত্তরার উত্তরখান এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে রাজধানীর শান্তিনগর এলাকায় থাকতেন। সম্প্রতি তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন। সেই বাসায় একাই থাকতেন। কলেজের সাবেক শিক্ষার্থী রেজাউল রায়হান বলেন, সাইফুর রহমান স্যারকে কে বা করা সোমবার ভোর রাতে (সেহেরির সময়) দেশীয় অস্ত্র দিয়ে হামলা…