Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম মিটিয়ে রাজাকার শাহ আজিজুর রহমানের নামে বিশ্ববিদ্যালয় হল
    Politics

    বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম মিটিয়ে রাজাকার শাহ আজিজুর রহমানের নামে বিশ্ববিদ্যালয় হল

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 5, 2025Updated:March 5, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশ্বাস আর আদর্শের জায়গা থেকে ষোলকলা পূর্ণের পথে ড: ইউনুসের

     

    ।। মো. হরমুজ আলী।।

    এইমাত্র দেখলাম প্রথম আলো নিউজ করেছে যে ইসলামি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। তা হতেই পারে, কারণ আমরা মানুষের জীবনমানের উন্নয়ন করতে না পারলেও ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে প্রথম যে কাজটি করি তাহলো নাম পরিবর্তন! যদিও এই সরকার এব্যাপারে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তাতেও আমার আপত্তি ছিলোনা, কিন্তু সেই নামকরণ যদি তিরিশ লক্ষ শহীদ এবং তাদের পরিবারকে অপমানিত করার মানসে হয় কিংবা সেই সম্ভ্রমহারা বীরাঙ্গনা এবং তাদের উত্তরসূরীদের মনে করিয়ে দেবার জন্য হয় যে তোমাদেরকে যারা দলিতমথিত করেছিলো, আমরা তাদের সেই অপকর্মের দোসর আর আদর্শিক গুরুদের সন্মানিত করছি, তখনতো কথা থেকেই যায়!
    মুক্তিযুদ্ধের বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার নামের জায়গায় যদি একজন রাজাকারের নাম বসিয়ে দেয়া হয় তাহলে বুঝতে হবে মুক্তিযুদ্ধ হেরে গেছে! হেরে গেছে তিরিশ লক্ষ শহীদ! হেরে গেছে দু’লক্ষ বীরাঙ্গনা মা-বোন! হেরে গেছে হাজার বছরের স্বাধীনতার স্বপ্ন-সাধ! হেরে গেছে বঙ্গীয় ব-দ্বীপের ৫৬ হাজার বর্গমাইল!
    সেদিন দেখছিলাম, মুক্তিযুদ্ধে ড: ইউনুসের অংশগ্রহণ ছিলো, এটা প্রমাণ করার জন্য তার প্রেস সচিব, বহুল আলোচিত শফিকুল আলম ইনিয়েবিনিয়ে বলছেন যে তিনি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে লিফলেট প্রস্তুত থেকে বিলি পর্যন্ত করেছেন! তাহলে তো তার মনে থাকবার কথা যে কুখ্যাত শাহ আজিজ সেদিন পাকিস্তানের পক্ষে ওকালতি করার জন্যে জাতিসংঘে গিয়েছিলেন!
    ব্রাভো-ব্রাভো ড: ইউনুস! মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, শাহ আজিজকে প্রধানমন্ত্রী করেছিলেন আর আজ আপনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ করলেন তার নামে! না, কারো বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ নেই, না জিয়াউর রহমানের বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে! শুধু বঙ্গবন্ধু বেঁচে থাকলে জিগ্যেস করতাম – স্বাধীনতার নামে বাঙালিকে অসম্মান করে আপনার কী লাভ হলো! না, সে সুযোগও নেই, তার আগেই আপনাদের স্বগোত্রীয়রা বঙ্গবন্ধুকে হত্যা করে আপনাদের ভবিষ্যতকে নি:কণ্টক করে দিয়ে গেছে!

    লন্ডন, ৫ মার্চ ২০২৫

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুসের পায়ের তলাকার মাটি আলগা!
    Next Article ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026

    যে প্রজন্মকে ডাকিনি, তারাই এখন দরজায় কড়া নাড়ছে

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.