Author: JoyBangla Editor

 শানারেই দেবী শানু অভিনয়শিল্পী, লেখক। তার লেখা বই মিথলজিক্যাল থ্রিলার ‘বাঘমানুষ’।  এবারে বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে। বইটি সম্পর্কে তিনি খোলমেলা কথা বলেন্।আমার লেখার ক্ষেত্রে কোনো বিষয়ের প্রতি আগ্রহ কিংবা স্বতঃস্ফূর্ততাকে প্রাধান্য দিই। শব্দ আমার কাছে স্রোতস্বিনী নদীর মতো। আমি অনেকের লেখা পড়ি।তবে বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের থ্রিলার ভাবনার আড্ডাগুলো থ্রিলার লেখার ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করে। আমি তাঁর লেখার ভক্ত। বিদেশি থ্রিলার গল্প পড়ার সময় প্লট এবং গল্প বলার ধরন খেয়াল করি। থ্রিলার লেখার বিষয়টা অনেক তথ্যনির্ভর কিছু কিছু ক্ষেত্রে। কোনো তথ্য যোগ করলে সেটা সঠিক হওয়া জরুরি। বেশ পড়াশোনা করতে হয় নির্দিষ্ট লেখার বিষয়ের ওপর।আমার…

Read More

।। মঞ্জুরুল হক ।। ৫ ফেব্রুয়ারি ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি জ্বালিয়ে দেওয়া এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর বিশ্বের বিভিন্ন মিডিয়া ফলাও করে প্রচার করে। একটি বিদেশি টিভি চ্যানেলের খবরের শিরোনাম ছিল– “Bangladesh is confronting a new wave of anger.” ওইদিনটি ছিল অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার দিন। পূর্বঘোষণা দিয়ে সরকারের একাধিক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন উন্মত্ততা বিশ্বকে হতবাক করে। এর ষোল ঘন্টা পরে সরকার প্রধানের সান্ত্বনামূলক বিবৃতি আসে। বিশ্ব মিডিয়ার চাপে আরও দুটি বিবৃতি দেন ড. ইউনূস। তিনি একে ‘দেশত্যাগী’ শেখ হাসিনার লাইভে ভাষণের কারণে ‘সর্বসাধারণের ক্ষোভ’ বলে প্রচার করলেও অনুসন্ধানে বেরিয়ে আসে সরকারের…

Read More

চলতি বছর সুনামগঞ্জে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য। কিন্তু ৫৩টি হাওরের এই বরাদ্দ ভাগ-বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সমন্বয়ক, বিএনপি ও জামায়াতের প্রভাবশালীরা।এই ভাগ-বাটোয়ারার অংশ বৈছা আন্দোলনের জেলা ও কেন্দ্রীয় সমন্বয়করাও পাচ্ছেন বলে কথোপকথনে স্বীকার করেছেন সংগঠনের সুনামগঞ্জের জেলা মুখপাত্র মো. রুহুল আমিন।এবার সুনামগঞ্জ জেলার হাওরে ৫৯২ কিলোমিটার দীর্ঘ ফসলরক্ষা বাঁধ নির্মাণে ৬৮৭টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। গত ১৫ই ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও দুর্নীতি ও অনিয়মের কারণে কাজে বিলম্ব হওয়ায় আগামী ১০ই মার্চ…

Read More

ঢাকা, ১ মার্চ ২০২৫ – দেশের পোশাক শিল্পে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গত ছয় মাসে শতাধিক কারখানা বন্ধ হয়েছে, আরও অনেক কারখানা বন্ধের শঙ্কায় রয়েছে। গাজীপুর, সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে অন্তত ৬৮টি কারখানা ইতোমধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধ হয়েছে। এসব কারখানার বেশিরভাগই তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের।তবে আশার কথা শোনাচ্ছে ইপিবি, তাদের দেয়া তথ্যে রপ্তানি আয় এখনও বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানিতে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ২০ শতাংশ।শিল্প মালিক ও বিশ্লেষকরা বলছেন, ব্যাংকঋণ পরিশোধে অনিয়ম, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা এবং…

Read More

বেসরকারি উদ্যোগে পাঠানো ‘ব্লু ঘোস্ট’ মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করেছে। মার্কিন প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেসের এই যানটি চাঁদের বিশাল সী অব ক্রাইসিস অঞ্চলে অনুসন্ধান চালাবে। এটি পৃথিবী থেকে গত ১৫ জানুয়ারি উৎক্ষেপণ করা হয় এবং কয়েক সপ্তাহের কক্ষপথ যাত্রা শেষে চাঁদে পৌঁছায়। ব্লু ঘোস্টের সফল অবতরণের মাধ্যমে এটি দ্বিতীয় বাণিজ্যিক যান হিসেবে চাঁদে নামলো, জানিয়েছে বিবিসি। এর আগে, প্রথম বেসরকারি মহাকাশযান হিসেবে ইনটুইটিভ মেশিনের ‘ওডিসি’ গত বছর ২২ ফেব্রুয়ারি চাঁদে অবতরণ করেছিল। তবে, ওডিসির অবতরণ যথাযথভাবে না হওয়ায় এটি উল্টে যায় এবং স্থায়িত্বকালও ছিল স্বল্পস্থায়ী। বর্তমানে নাসা বেসরকারি মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট সফলভাবে…

Read More

প্রথমবারের মতো চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে নকিয়া। মহাকাশ যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এই প্রযুক্তি। চলতি মাসের শেষ দিকে ইনটুইটিভ মেশিনসের একটি মিশনের মাধ্যমে এটি চাঁদে পাঠানো হবে। এর আগে মহাকাশে যোগাযোগের জন্য মূলত পয়েন্ট-টু-পয়েন্ট রেডিও প্রযুক্তির ওপর নির্ভর করতে হতো, যা সীমিত ডেটা আদান-প্রদানের সুযোগ দিত। তবে নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে ২০২৮ সালের মধ্যে মহাকাশচারীদের চাঁদে ফেরত পাঠানো এবং ২০৩০-এর দশকে স্থায়ী বসবাসের পরিকল্পনা রয়েছে। ফলে উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়েছে।  নাসার সহযোগিতায় নকিয়া ‘নেটওয়ার্ক ইন আ বক্স’ নামের বিশেষ প্রযুক্তি নিয়ে আসছে, যা চাঁদের কঠিন পরিবেশ সহ্য করতে সক্ষম হবে। এটি মূলত ল্যান্ডার ও যানবাহনের মধ্যে…

Read More

গত জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-শ্রমিক-জনতার ওপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ দমন-নিপীড়ন এবং হত্যাকাণ্ড চালিয়েছে অভিযোগ তুলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।গত ১২ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা প্রকাশিত সেই প্রতিবেদনের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (৩ মার্চ) নিজেদের ওয়েবসাইটে এই প্রতিক্রিয়া প্রকাশ করে দলটি। সেটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) থেকে প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশ এক সংকটপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। বর্তমান বাংলাদেশের বাস্তবতা হলো যেখানে প্রতিশোধমূলক হামলা, রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয়প্রাপ্ত হত্যাকাণ্ড এবং বিচারিক হয়রানি সাধারণ ঘটনা। একইসঙ্গে, হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু মুসলিম গোষ্ঠী ও আদিবাসীদের প্রতি হুমকি,…

Read More

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে উদ্যোগী হয়েছেন ইউরোপের নেতারা। এই লক্ষ্যে আজ রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সহ ইউরোপের একাধিক নেতা অংশ নেন।সিএনএন বলেছে—এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কিকে তিরস্কার করায় পশ্চিমা বিশ্ব হতবাক হয়েছে। অন্যদিকে উল্লসিত হয়েছে মস্কো। এই ঘটনার পর তাই নতুন করে শান্তি আলোচনার উদ্যোগ নেন ইউরোপের নেতারা।বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেছেন—ব্রিটেন, ফ্রান্স এবং আরও কিছু দেশ একসঙ্গে মিলে ইউক্রেন যুদ্ধ বন্ধের…

Read More

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।আবুধাবি অ্যাভিয়েশন (এডিএ) আর্চারের প্রথম গ্রাহক। আর্চার ও আবুধাবি অ্যাভিয়েশন যৌথভাবে পাইলট প্রশিক্ষণ, ফ্লাইট পরিচালনা এবং জনগণের সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে। আর্চার তার প্রাথমিক কার্যক্রমের জন্য পাইলট, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের একটি দল পাঠাবে এবং শহুরে আকাশ পরিবহনের জন্য সফটওয়্যার ও বুকিং অ্যাপ সরবরাহ করবে।‘মিডনাইট’ হলো চার আসনের একটি বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি। এটি একজন পাইলট দ্বারা পরিচালিত হবে। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যাক-টু-ব্যাক ফ্লাইট…

Read More

সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রতীক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তৈরি পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার সড়কে ব্যাপক যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে মহাসড়কের চলাচলরত বিভিন্ন যানবাহনের যাত্রীরা।রবিবার রাত ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করে স্থানীয় প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানার ৫ শতাধিক শ্রমিক।বিক্ষুব্ধ নারী শ্রমিক আয়েশা আক্তার বলেন, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ গত জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেননি। রানিং মাস নিয়ে আমাদের ৩ মাসের বেতন এবং ওভারটাইম বকেয়া পড়েছে। গত বৃহস্পতিবার বেতন দেয়ার কথা থাকলেও না…

Read More