Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!

    September 18, 2026

    মেট্টো রেলের আগের ও পরের হিসাব নিকাশ

    September 18, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বকেয়া বেতন-ভাতা দাবি: পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট
    Economics

    বকেয়া বেতন-ভাতা দাবি: পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রতীক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তৈরি পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার সড়কে ব্যাপক যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে মহাসড়কের চলাচলরত বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
    রবিবার রাত ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করে স্থানীয় প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানার ৫ শতাধিক শ্রমিক।
    বিক্ষুব্ধ নারী শ্রমিক আয়েশা আক্তার বলেন, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ গত জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেননি। রানিং মাস নিয়ে আমাদের ৩ মাসের বেতন এবং ওভারটাইম বকেয়া পড়েছে। গত বৃহস্পতিবার বেতন দেয়ার কথা থাকলেও না দিয়ে শনিবার সময় দেয়। পূর্ব তারিখ অনুযায়ী শনিবার বেতন না দিয়ে আবার রবিবার আবার বেতন পরিশোধের তারিখ দেয়। সন্ধ্যার পরে আমাদের বেতন দেওয়ার কথা থাকলেও এসে দেখি কারখানায় তালা ঝুলানো রয়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছি।
    সুইং অপারেটর আবু বক্কর সিদ্দিক বলেন, গত তিন মাস ধরে বেতন ওভারটাইম না পেয়ে আমরা মানবতার জীবনযাপন করছি। বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে পাশাপাশি দোকানিও বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন রোজার মাস আবার সামনে ঈদ আসছে বেতন না পেলে আমরা কীভাবে চলবো। নিজেদের ঘাম ঝরানো টাকা নিতেও যদি সড়কে অবস্থান করতে হয় এটা খুবই দুঃখজনক। আমরা ইচ্ছা করে মানুষকে দুর্ভোগে ফেলতে চাই না।
    এদিকে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এর আগে থানা পুলিশ এবং শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। রাত ১০টার দিকে সেনাবাহিনী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা কারখানার মালিককে হাজির করার প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানায় অবস্থান নেন।
    সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একপর্যায়ে শ্রমিকরা এক ঘণ্টার জন্য মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। যেকোনো ধরনের আপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপথেই যখন উড়বে-নামবে গাড়ি!
    Next Article আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি
    JoyBangla Editor

    Related Posts

    ইলিশের দেশে ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ!

    September 15, 2026

    ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল

    September 15, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026

    এই সরকারের কাছে শাহরিয়ার কবিরের মুক্তি দাবি করি না

    September 17, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ড রায়ে লন্ডনে প্রতিবাদের ঝড়

    September 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    By JoyBangla EditorSeptember 18, 20260

    ১৭ই সেপ্টেম্বর ২০২৬ইংরেজী,যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ক্যাঙ্গারু কোর্টের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক…

    ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!

    September 18, 2026

    মেট্টো রেলের আগের ও পরের হিসাব নিকাশ

    September 18, 2026

    পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

    September 18, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026

    এই সরকারের কাছে শাহরিয়ার কবিরের মুক্তি দাবি করি না

    September 17, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.