সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ভয়াবহ আগুনে ছাই হয়ে গেছে রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র। সোমবার দুপুরের এই আগুনে সেখানকার অন্তত ৯৪টি রিসোর্ট, দোকান, রেস্তোরাঁ ও বসতঘর পুড়েছে। আগুনের তীব্রতা এতটাই প্রবল ছিল, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছতে অনেক সময় লেগে যায়। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার, শর্টসার্কিট কিংবা সিগারেট থেকে আগুন লাগতে পারে।আগুনের ঘটনায় কেউ হতাহত না হলেও রিসোর্ট ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় সাজেকে অবস্থান করা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাজেকে…
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালানোর ঘটনায় গভীর রাতে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন। পরে মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছে। পরে বুয়েট শিক্ষার্থীরা সেখানে একটি সংবাদ সম্মেলন করেন।এসময় শিক্ষার্থীরা ‘আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।সংবাদ সম্মেলনে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, আবরার হত্যার পর অনেক আন্দোলন-সংগ্রামের পর…
আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। তবে কারা কর্তৃপক্ষ আজ পর্যন্ত এ তথ্য আবরারের পরিবারকে জানায়নি। আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ দাবি করেছেন। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে আবরার ফাইয়াজ বলেন, ‘জেমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে তো কনডেম সেলে রাখার কথা। তাহলে সে কীভাবে পালালো?’তিনি লেখেন, ‘এই তথ্য এতদিন গোপন রাখার অর্থই হলো, তাকে ধরার কোনো চেষ্টাই করা হয়নি।’এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার জানিয়েছেন, জেমি ৬ আগস্ট কারগার থেকে পালিয়ে গেছে।…
।। জয় বাংলা রিপোর্ট।। মৌলবীবাজারে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা আটকমৌলভীবাজারে মাহিদ নামে সাত বছর বয়সী ছেলেকে হত্যা করা হয়েছে। মাহিদের বাবা খোকন মিয়ার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ ওঠেছে।রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার পর শিশুর বাবা খোকন মিয়া ও দাদি হাওয়া বেগম নিজ ঘরে মরদেহ রেখে গা ঢাকা দেন। পরে অভিযান চালিয়ে পুলিশ খোকনকে আটক করে।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সদর উপজেলার জেলগেট এলাকা থেকে শিশুর বাবা খোকন মিয়াকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। স্থানীয়…
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়া ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ওই সাংবাদিকের ক্যামেরা ভেঙে মোবাইল ফোন ছিনিয়ে নেন।গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিকের নাম আবদুল্লাহ আল মাহমুদ। তিনি দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইনের নাসিরনগর উপজেলা প্রতিনিধি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম সাংবাদিকের ওপর হামলার তথ্য নিশ্চিত করেছেন।আহত সাংবাদিক আব্দুল্লাহ…
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুট হয়েছে দাবি করেছেন ওই ব্যবসায়ী। রোববার রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন (৪৩)। ‘অলংকার জুয়েলার্স’ নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে। ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন বলেন, ‘অলংকার নামে আমার জুয়েলারি দোকান আছে। রাতে দোকান বন্ধ করে দুইশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার কাছে…
আরিফুল ইসলাম, গাজীপুর/সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ /আফজাল হোসেন, মুন্সীগঞ্জ/মোহাম্মদ রায়হান, মানিকগঞ্জ থেকে নতুন সরকার আসার পর মানুষের মধ্যে বড় ধরনের আশা জেগেছিল। দখল-চাঁদাবাজি আর হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু সরকারের দায়িত্ব নেয়ার ছয় মাসেও মানুষের সেই আশা খুব একটা পূরণ হয়নি। বরং নতুন করে দখল-চাঁদাবাজিতে অতিষ্ঠ কোনো কোনো এলাকার মানুষ। চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দৃশ্যমান নয়। সরজমিন ঢাকার পাশের চারটি জেলা ঘুরে এমন চিত্রই মিলেছে। গত দুইদিন এসব জেলার নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে মিলেছে তাদের উদ্বেগের তথ্য। মানুষ মনে করছে, সরকারের জন্য শুরুতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন ছিল। কিন্তু ছয় মাস…
স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’–এর ব্যানারে আন্দোলনকারীরা। পদত্যাগ না করলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে মশালমিছিলের ঘোষণা দিয়েছেন তারা। সোমবার বিকেলে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’–এর ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রার আয়োজন করা হয়। পরে বিকেল চারটার দিকে আন্দোলনকারীদের পক্ষে এ আলটিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায়। এর আগে ‘জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন’ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…
জয় বাংলা প্রতিবেদন চাটুকার, মিথ্যুক ও দুর্বৃত্ত তাজুল ইসলাম মেডিকেলের ভাষার ভুল ব্যাখ্যা উপস্থাপন করছে মিডিয়ায়। তার মিথ্যা জনগণের সামনে তুলে ধরেছে Fact Detector Bangladesh”No treatment, no release” এর অর্থ হলো ‘বিনা চিকিৎসায় মুক্তি নয়’ বা ‘চিকিৎসা না করলে মুক্তি দেওয়া হবে না।’ এটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কাউকে চিকিৎসা গ্রহণে বাধ্য করা হচ্ছে বা নির্দিষ্ট শর্ত পূরণ না করলে তাকে মুক্তি দেওয়া হবে না। এটি কারাগার, হাসপাতাল, বা অভিবাসন সংক্রান্ত পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে, যেখানে কেউ মুক্তি পাওয়ার জন্য অবশ্যই নির্দিষ্ট চিকিৎসা নিতে হবে। অর্থাৎ, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গণমাধ্যমে প্রচারিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ব্যাখ্যাটি বিভ্রান্তিকর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায়, তা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে।শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘ভারতবিরোধী’ বক্তব্যকে ‘হাস্যকর’ অভিহিত করেন জয়শঙ্কর।তিনি বলেন, ‘বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছি। আমরা এমন কোনো আচরণ দেখতে চাই না, যা ভারতের প্রতি শত্রুতাপূর্ণ সংকেত দেয়। ঢাকা-দিল্লির সম্পর্ক যেন স্বাভাবিক থাকে, ভারত সেটিই চায়। আমরা প্রতিবেশীদের সর্বদা শুভকামনা জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল দীর্ঘ নয়, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ ইতিহাস।’জয়শঙ্কর বলেন, ‘গত বছর সেখানে যা ঘটেছে, তা সবাই জানে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দুটি দিক…