সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হারল পাকিস্তান। ২৪১ রানের জবাবে খেলতে নেমে ৪৫ বল হাতে রেখেই জয় পায় ভারত।রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে কম সময়ের ব্যবধানে দুই ওপেনার বাবর আজম (২৩) ও ইমাম-উল-হককে (১০) হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল দলটি।সৌদ শাকিলকে নিয়ে জুটি লম্বা করতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরির পথে ছিলেন অধিনায়ক। হার্ষিত রানা তার ক্যাচ মিস করায় ৪৪ রানে জীবন পান রিজওয়ান। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি।অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ৪৬ রানে সাজঘরে ফেরেন রিজওয়ান। সেট হওয়া রিজওয়ান ও শাকিলের ১০৪ রানের জুটি ভেঙে আবার বিপদে পড়ে দলটি।পরের ওভারে…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার ঘোষণা করেছেন, যদি তার দেশ ন্যাটোর সদস্যপদ লাভ করে এবং ইউক্রেন শান্তি নিশ্চিত হয়, তবে তিনি অবিলম্বে পদত্যাগ করতে প্রস্তুত।কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যদি ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত হয়, যদি আমার সরে দাঁড়ানো প্রয়োজন হয়, তবে আমি প্রস্তুত… আমি ন্যাটোর জন্য এটি করতে পারি।জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সুস্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা আশা করছেন, যা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে। তিনি বলেন, আমি ট্রাম্পের কাছ থেকে আমাদের পারস্পরিক বোঝাপড়ার আশা করি। ইউক্রেনের জন্য তার নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।আগামীকাল সোমবার রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক নেতাদের…
জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেটলাইন দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা বড় রিফর্ম হলে জুনের মধ্যে নির্বাচন হবে। এবার মৃত ভোটার ও নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে।’রবিবার দুপুরে ‘কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন।’বর্তমান প্রশাসনে যারা আছে তারা ৯১, ৯৬ ও…
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গেইলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) এ বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে আবারও কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠান কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) এ প্রসঙ্গ তোলেন তিনি।সেখানে বক্তব্যে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে, যাতে তারা কট্টর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে।’ মার্কিন সংবাদমাধ্যম দ্য টাইমস ট্রাম্পের এই বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিগত জো বাইডেন প্রশাসনকে…
শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী ও ছাত্রসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রশিবির সংবাদ সম্মেলন করায় এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।আজ রবিবার ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের পরক্ষণেই ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।এতে বলা হয়, শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘকে (পরবর্তীতে ‘ইসলামি ছাত্রশিবির’) নিতে হবে। স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবির কর্তৃক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এতে বলেন, শহীদের…
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও নারী-শিশুসহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।এদিকে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, ধারালো অস্ত্রের হামলাসহ দেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ‘নিরাপত্তা আন্দোলন’ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সমাবেশে ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা চাই কেউ যেন আর ধর্ষণের শিকার না হয়। নতুন বাংলাদেশেও আজ নারীরা ঘরে-বাইরে সব জায়গায় নির্যাতিত।
কুমিল্লায় আদালতে মামলার বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। রবিবার কুমিল্লা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো একই এলাকার মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।আহত সুমনের বড় বোন ইয়াসমিন জানান, গত ১৫ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সুমন। এই ঘটনার জেরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলত মিয়াকে পেটায় আসামিপক্ষ। এই ঘটনায় উভয় পক্ষ আবারো থানায়…
১৭ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে আটটা। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোড এলাকা। হঠাৎ দুই নারী-পুরুষকে রামদা দিয়ে কোপাতে শুরু করে দুই যুবক। ক্ষোভের মাত্রা বেশি পুরুষটির দিকে। নিরুপায় হয়ে ছুটোছুটি করছেন নারী। পুরুষটিকে আক্রমণ না করতে হাতজোড় করে অনুরোধ করতে থাকেন তিনি। কিন্তু তাতেও রক্ষা হচ্ছে না। একপর্যায়ে নিজের জীবন বাজি রেখে অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন তিনি।গতকাল রাতেই এই ঘটনা নেটিজেনদের সবাই কমবেশি দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজটি রীতিমতো ভাইরাল।জানা গেছে, ওই নারী ও পুরুষ সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের নাম মকবুল ও ইফতি। আর অভিযুক্তরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। তারা দু’জনই কিশোর গ্যাংয়ের…
পুলিশের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত পৃথক চার আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।অবসরে পাঠানো চার ডিআইজি হলেন- নিশারুল আরিফ, আমেনা বেগম, আব্দুল কুদ্দুস আমিন ও আজাদ মিয়া।এদের মধ্যে নিশারুল আরিফ রাজশাহীর ডিআইজি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। আমেনা বেগম ২০১৮ সালের নির্বাচনের সময় নরসিংদীর এসপি ছিলেন। ২০১৪ সালের নির্বাচনের সময় গোপালগঞ্জের এসপি ছিলেন আব্দুল কুদ্দুস আমিন আর আজাদ মিয়া কক্সবাজারের।
জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চলের ব্যবসায়ী ও চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দিয়েছে সরকার।সোমবার ১৭ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, চিকিৎসক এবং আইনজীবীদের সেবার ফি রশিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডের মাধ্যমে নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। চিকিৎসকরা যে ফি নেন, তার রিসিট তো আপনারা নেন না। এই ফি যদি ডিজিটাল মাধ্যমে দেয়া হয়, তাহলে এর একটি রেকর্ড থাকবে। বিদেশে এই পদ্ধতি বাধ্যতামূলক।উপদেষ্টা বলেন, আপনারা জানেন সরকারের যেকোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের…