সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত অমর একুশে স্মরণে শহীদদের পূণ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় হৃদয়ে ৭১। ২১ ফেব্রুয়ারি সকালে প্রবাসী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধাদের সম্মিলিত মঞ্চ হৃদয়ে ৭১ পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানায়। মায়ের ভাষাকে আক্রমন ও অবজ্ঞার বিরুদ্ধে তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সমগ্র বাঙ্গালী জাতি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের এই দিনে বরকত, সালাম, রফিক, শফিক, জব্বার সহ অনেক নাম না জানা শহীদ সরকারের বুলেটের আঘাতে বুকের তাজা রক্ত ঢেলে দেন; রক্ষা পায় মাতৃভাষা, প্রতিষ্ঠিত হয় আমাদের অধিকার। বাঙ্গালীদের ভাষার এ আন্দোলন আজ রাষ্ট্র সীমা…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন যে, “বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণ” উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র থেকে বরাদ্দকৃত ২৯ মিলিয়ন ডলার একটি অখ্যাত প্রতিষ্ঠানের কাছে গেছে, যেখানে মাত্র দুইজন কর্মী কাজ করেন। বিভিন্ন বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্রের ডিপস্টেট সাধারণত গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ডাইভার্সিটি প্রচারের নামে এ ধরনের অর্থ বরাদ্দ করে। তবে এর অন্তর্নিহিত উদ্দেশ্য থাকে সংশ্লিষ্ট দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা বা সরকার পরিবর্তন করা। প্রশ্ন উঠছে, মাত্র দুইজন কর্মী বিশিষ্ট একটি প্রতিষ্ঠানের কাছে এত বিশাল অঙ্কেরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন যে, “বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণ” উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র থেকে বরাদ্দকৃত ২৯ মিলিয়ন ডলার একটি অখ্যাত প্রতিষ্ঠানের কাছে গেছে,…
।। শামীম আজাদ।। আজ লন্ডনে আন্ডারগ্রাউন্ড রেলে প্রবেশ পথে টানানো এই কবিতা দেখে ঈশিতার চোখ ভিজে গেছে। মায়ের কথা মনে হয়েছে। বিলেতে ওর মায়ের পঁয়ত্রিশটি বছর তাহলে বৃথা যায়নি। কিশোরী বয়স থেকে দেখেছে কত ভাবে কত অজুহাতে লাচারের মত যে তার মা এই অভিবাসিত বাঙালির আত্মপরিচিতিতে বাংলার বীজ বুনে দেবার জন্য প্রাণপন করেছে! এ দেখে সে কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের কথা ভেবে ছবিটা তুলে হোয়াটসএ্যাপে পাঠিয়েছে। আপনারা বিলেতের এই চতুর্থ প্রজন্ম বাংলাদেশীর লেখা কবিতার বানানে কোথায় কোথায় ভুল আছে তা না খুঁজে বিদেশের বাংলাভাষি মানুষদের প্রাণটা কোথায় গৌরব খুঁজে পায় তাই উপলব্ধি করুন। আমাদের এই ছেলেমেয়েরা এভাবেই সনাক্ত ও সন্ধান করে…
।। সাগুফতা শারমীন ।। একদিন আগে গেছি রক্তপরীক্ষা করতে। সঙ্গে কুশান। সে তো আজকাল আর আমার উপগ্রহ নয়, সে ধুমকেতুর মতো আসে আবার দীর্ঘদিনের জন্য ফিরে যায়। যেহেতু তার সঙ্গ চেয়েও পাওয়া যায় না, আমি ভাবি- আঙুরফল ও কুশান টক। ভাবি- ওকে আমার কীসের দরকার, কি এমন আনন্দ সে আমায় দেয় যে তাকে আমার লাগবেই! এভাবে আমি বহু কি-এমন-রসগোল্লার সঙ্গ থেকে মনকে ঘুরিয়ে আনতে পেরেছি, কুশানই বা বাদ যাবে কেন! ডাক এলো, গেলাম, ছুঁচ ফুটিয়ে মেরুন রক্ত নিল হেতাল নাম্নী এক ফ্ল্যাবোটমিস্ট, আমার বেহুদা কথা বলার স্বভাব, তাকে বলে এলাম- “তোমার নামে সুন্দরবনে গাছ আছে!” বের হয়ে এসে দেখি একজনমাত্র…
।। হামিদ মোহাম্মদ ।। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নিলে রাষ্ট্রবিরোধী।শেখ মুজিবও রাষ্ট্র বিরোধী। জয় বাংলা শ্লোগানও রাষ্ট্র বিরোধী। দেশবাসী চেয়ে চেয়ে দেখছেন এসব কাদের কাজ। কেউ কথা বলতে পারছেন না, প্রতিবাদ তো দূরের কথা।২১ ফেব্রুয়ারি চট্টগ্রামে শহীদ মিনারের পাশে টিএণ্ডটি এলাকায় ছিল কবিতা আবৃত্তির অনুষ্ঠান। একটি কবিতা পাঠের এক পর্যায়ে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা হলে সেখনে হট্টোগোলের সূত্রপাত হয়। পরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীরা গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় এমন কবিতা পড়ার জন্য এক আবৃত্তিশিল্পীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।…
।। জুয়েল রাজ ।। আগামীকাল শনিবার ২২ ফেব্রুয়ারি লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশ উপলক্ষে প্রভাতফেরি ও শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি একুশের প্রভাতফেরি উদযাপন কমিটির উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কর্মসূচি ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব শাহরিয়ার বিন আলী। লিখিত বক্তব্যে বলা হয়, বিলেতের বেড়ে ওঠা নব প্রজন্মসহ অপরাপর বহু ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম গাঁথা ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সালে থেকে একুশের প্রভাতফেরি আয়োজন করছে সংগঠনটি। বিগত ৯ বছরের ধারাবাহিকতায় এবারও উদযাপিত হবে প্রভাতফেরি।…
২১ বছর ধরে আমরা কলা গাছ, বাঁশ দিয়েই শহীদ মিনার বানিয়ে শহীদদে শ্রদ্ধা জানাই। অনেকটা আক্ষেপের সুরে এভাবেই কথাগুলো বলছিলেন স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান। ওই স্কুলের নাম বাগজান কুঠুরিকোনা মডেল হাই স্কুল। স্কুলটি নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে অবস্থিত। হাওরাঞ্চলে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। তাই প্রতিষ্ঠার পরর থেকেই প্রতিবছর শহীদ মিনারে কলা গাছ ও বাঁশসহ বিভিন্ন উপকরণে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা। স্কুলে একটি পাকাপোক্ত শহীদ মিনার না থাকায় তাদের মধ্যে অনেক আক্ষেপ দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, ২০০৪ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালে এমপিও ভুক্ত হয়। হাওরাঞ্চলের এ বিদ্যালয়ে বর্তমানে…
চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের ধর্ষণের অভিযোগের ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার ভোরে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাটোর থেকে এসে ওই বাসের যাত্রী ওমর আলী মামলা করেছেন।’এর আগে সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গাবতলী বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার কিছু সময় পরেই আট থেকে দশজন ডাকাত চাকু, ছুরি ও পিস্তল নিয়ে যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা দুই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ…
ফ্রান্সের ইউনেস্কোতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন ভাষাবিদ, ভাষা বিশেষজ্ঞ ও বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা। ২০ ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান ইউনেস্কো। ১৯৯৯ সালে ইউনেস্কো সাধারণ পরিষদ কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়, যা ২০০০ সাল হতে ইউনেস্কো কর্তৃক বৈশ্বিক উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও বিদেশে অবস্থিত দূতাবাস সমূহের মাধ্যমে দিবসটি পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় গত ২৬শে মার্চ ২০২৪ সালে বাংলাদেশ দূতাবাস, প্যারিসের উদ্যোগে দিবসটির রজত জয়ন্তী পালনের জন্য ইউনেস্কো নির্বাহী পর্ষদের ২১৯তম…
মায়ের ভাষায় কথা বলতে পারার আনন্দ একেবারেই অন্যরকম। আর নিজ ভাষায় রচিত কবিতা যদি অন্য কোনো দেশে শোনানো যায়, তাহলে তো আর কথায় নেই। ঠিক এমনটাই হয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে। এসময় নিজ ভাষায় কবিতা পড়ে শোনান বিভিন্ন দেশের নাগরিকরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “সার্ধশততে একুশের দ্রোহ” শিরোনামে ভিন্নধর্মী এই আয়োজন করে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (কসউবি) প্রাক্তন ছাত্র পরিষদ। এসময় নিজ ভাষায় কবিতা পড়ে অনুভূতি জানান বিদেশিরা। পরে তা আবার ইংরেজিতে অনুবাদ করা হয়। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সকালে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় জাপান, কলম্বিয়া, ফিলিপাইন, কেনিয়া, নাইজেরিয়া, কাজাখিস্তান ও সিরিয়াসহ বিভিন্ন…