সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। ইফতেখারুল হক পপলু।। মাতৃভাষার জন্য রক্ত দেয়ার সমৃদ্ধ ইতিহাস বিলেতের বেড়ে ওঠা বাংলাদেশী প্রজন্মসহ বহু ভাষাভাষী মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে লন্ডনে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ লন্ডন যুক্তরাজ্যর উদ্যোগে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় লন্ডনের আলতাব আলী পার্কে শিশু কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হলে শহীদমিনারস্থলে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রভাতফেরীতে বিলেতের ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বহু রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। প্রভাতফেরী শেষে আলতাব পার্কে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে শিশু কিশোরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আয়োজন পরিষদের সংগ্রামী আহবায়ক মাহমুদ এ রউফ। পরিচালনা করেন আয়োজন পরিষদের সদস্য…
•বই কিনে কেউ দেউলিয়া হয় না। কারণ, বই পড়ে আপনি যে জ্ঞান অর্জন করবেন, তা আপনাকে জীবনের বিভিন্ন পর্যায়ে আরও সমৃদ্ধ করবে। এসব কথা সবারই জানা। তবে আরও খুশির খবর হচ্ছে, বর্তমান ডিজিটাল পৃথিবীতে বই পড়ে শুধু জ্ঞান অর্জনই নয়, অর্থ উপার্জনও সম্ভব। বই পড়া অনেকেরই প্রিয় নেশা। এই নেশাই যদি কারোর পেশা হয়ে যায়, তাহলে কী চমৎকার হবে ব্যাপারটা, তাই না? জেনে নেওয়া যাক বই পড়ে অর্থ উপার্জনের কয়েকটি উপায়। ১. বই-বিষয়ক ভিডিও কন্টেন্ট তৈরি:ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা টিকটক— যে মাধ্যমেই আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান না কেন, আপনাকে এক বা একাধিক ‘নিশ’, অর্থাৎ বিষয়বস্তু নির্বাচন করতে হবে। কন্টেন্ট…
এম জসীম উদ্দীন ছোট শিশুরা বাহারি রং, মাটি ও কাগজ দিয়ে তৈরি করেছে রঙিন-বর্ণিল সাজের শহীদ মিনার। সারা বছর টিফিনের টাকা থেকে জমানো অর্থ দিয়েই শহীদ মিনার তৈরি করেছে এই শিশুরা। তারা অপেক্ষায় থাকে একুশে ফেব্রুয়ারির। ভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে তাদের জমানো অর্থ দিয়ে করে আয়োজন। এদিন শিশুরা দলে দলে ভাগ হয়ে তৈরি করে নানা রঙের শহীদ মিনার।১৪ বছর ধরে বরিশাল নগরের রসুলপুর চরের শিশুরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করে আসছে। তাদের আয়োজনে থাকে গান, নাচ, আবৃত্তি, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠান। এই শিশুদের সবাই নিম্ন আয়ের পরিবারের। এবার…
ইংল্যান্ডের সাউদাম্পটন শহরে একটা বইয়ের দোকান এর মালিক দোকানের ভাড়া দিতে না পারায় তাঁকে দোকান ছেড়ে দিতে হয়। তিনি তখন তার দোকান থেকেই ৫০০ মিটার দূরে একটি নূতন দোকান ভাড়া নেন। কিন্তু গাড়ি ও লোকজন ভাড়া করে যে বইগুলো সরাবেন সে টাকা তার কাছে ছিল না। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় বইপড়ুয়াদের কাছে আবেদন জানান তাঁকে সাহায্য করার জন্য। ছোট, বড় এমনকি শারীরীরিক ভাবে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা মিলিয়ে প্রায় কয়েকশ বইপ্রেমী সেখানে উপস্থিত হয়ে মানব বন্ধন তৈরী করে হাতে হাতে বইগুলি একটি একটি করে পুরনো দোকান থেকে নূতন দোকানে ট্রান্সফার করে দেয়। বইপ্রেমীদের এই প্রচেষ্টা কে তো অবশ্যই ধন্যবাদ সাথে…
আগামীকাল আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে আসা সমন্বয়কদের একাংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন। আজ শনিবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংগঠনটির একাধিক উদ্যোক্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।ইতোমধ্যে সব প্রস্তুতি গুছিয়ে এনেছেন নীতি নির্ধারকরা। নেতৃত্বে কারও আসবেন সেটিও নির্ধারণের শেষ পর্যায়ে রয়েছে। শেষ হয়েছে সংগঠনটির ঘোষণাপত্র লেখার কাজও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো এই সংগঠনেও থাকছে শীর্ষ ৪টি পদ আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক।নতুন সংগঠনের নেতৃত্বে কারা থাকছেন সে বিষয়ে সংগঠনটির উদ্যোক্তাদের একজন সাকিব আহমেদ বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আব্দুল কাদের।’কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হিসেবে…
আবিদুর রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক টেলিফোন আলাপের পর ইউক্রেনে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই আলোচনার শর্তাবলি অধিকাংশ ক্ষেত্রে রাশিয়ার অনুকূলে যাচ্ছে, যা ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের জন্য এক বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আলোচনার মূল বিষয়বস্তু নিরীক্ষণ করলে স্পষ্ট হয়, রাশিয়ার আগ্রাসন প্রশমিত হওয়ার বদলে যুদ্ধক্ষেত্রে তাদের সাম্প্রতিক সাফল্যের ভিত্তিতে তারা আরও শক্তিশালী অবস্থান নিচ্ছে। এই আলোচনার ফলে ইউক্রেন তার দখলকৃত ভূখণ্ড ফিরে পাবে কি না, তা পুরোপুরি অনিশ্চিত থেকে যাচ্ছে। ট্রাম্পের বক্তব্য ও রাশিয়ার অবস্থান: ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ‘আমি শান্তি চাই, আমি ভূখণ্ড নিয়ে চিন্তিত নই।’ তার এই বক্তব্য…
দেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটি স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠনের পক্ষে প্রায় ৮৪ শতাংশ মানুষ মত দিয়েছেন। এক খানা জরিপে এ তথ্য উঠে এসেছে।জরিপে দেখা গেছে, প্রায় ৭১ শতাংশ মানুষ মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার হওয়া উচিত নয়, অন্যদিকে ২৪ শতাংশ মনে করেন, নির্বাচনে দলীয় প্রতীক থাকা উচিত।স্থানীয় সরকার সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালের জানুয়ারিতে এ জরিপটি পরিচালনা করে, যেখানে দেশের ৬৪ জেলা শহর ও গ্রামাঞ্চলের ৪৬,০৮০টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়।জরিপের ফলাফল স্থানীয় সরকার সংস্কার কমিশনের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। প্রতিবেদন বুধবার প্রধান…
জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার বিকেল সোয়া ৫টার পর অ্যাকশনে যায় পুলিশ। এর আগে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে প্রায় দুই ঘণ্টা ধরে তারা সড়ক অবরোধ করে রেখেছিলো। পুলিশ আন্দোলনকারীদের বার বার রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও সেটি শোনেন না তারা। পরে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে পুলিশকে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। এছাড়া পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এর আগে বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা…
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী (১৭-২০ ফেব্রুয়ারি) ৫৫তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, উভয় সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে এমন তাৎক্ষণিক ও আগাম গোয়েন্দা তথ্য একে অপরের মধ্যে আদান-প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা, কাঁটাতারের বেড়া, প্রতিরক্ষায় ব্যবহৃত হয় এমন কোনো স্থাপনা বা বাংকার নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন এবং যৌথ আলোচনার দলিল (জেআরডি) এর ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। ভারতের নয়াদিল্লীতে…
দীর্ঘ দিনের বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বুলবুল হাসানের বায়োফিকশন ‘অন্তহীন বিতর্কযাত্রা: একটি আত্মজীবনীর খসড়া’- বইয়ের প্রকাশনা উৎসব শনিবার ২২ ফেব্রুয়ারি বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথাসাহিত্যিক বুলবুল হাসান, যিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, তাঁর এই বইয়ে বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতাকে সাহিত্যে রূপদান করেছেন। তিনি মনে করেন, এই বায়োফিকশন আগামীর কিশোর বা তরুণদের বিতর্কের মৌলিক লক্ষ্য এবং দর্শনকে খুঁজে পেতে সাহায্য করবে।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘এই বই শুধু আত্মজীবনীমূলক নয়, এটি এক অর্থে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রার দলিল, যা নতুন প্রজন্মের বিতার্কিকদের জন্য অনুপ্রেরণার…