Author: JoyBangla Editor

জয় বাংলা রিপোর্ট: যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে চিকিতসাধীন আছেন।তাঁর লান্সে পানি জমে গেছে। এবং কিডনিজনিত কারণে ডায়লসিস চলছে। সুলতান শরীফের পরিবার এবং হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে হাসপাতালে ভীড় না করার জন্য। সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়ে বলা হয়েছে তার চিকিৎসার স্বার্থে কেউ যেনো হাসপাতালে যাওয়া থেকে বিরত থাকেন। তাঁর সন্তানের তরফ থেকে সকলের ভালোবাসাকে সম্মান জানিয়ে অনুরোধ করে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, দয়া করে হাসপাতালে পারতপক্ষে না যেতে এবং ভীড় না করতে। এছাড়া তাঁর সন্তানদের পক্ষ থেকে রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Read More

সাঈম চৌধুরী বিলেতের ম্যানচেস্টার।‌ এই শহরে কোথাও ঘুমিয়ে আছেন এক দীর্ঘশ্বাস, বাংলা সাহিত্যের জগতে সবচেয়ে বেশি চর্চিত জমাট রহস্য। তাকে নিয়ে কতশত রচনা, কত শত গবেষণা। এসবে কেবল পুরুষই নায়ক হয়ে ওঠেন, কেননা যে পুরুষ এখানে নায়ক তিনি তো বাংলা সাহিত্যের মুকুটহীন সম্রাট। ইতিহাস তো বিজয়ীর গুণগানে ব্যতিব্যস্ত। তার বিপরীতে এই শহরে ম্যানচেস্টারে ঘুমিয়ে থাকা নারীটি কেবল পার্শ্ব নায়িকা হয়ে অযাচিত অপবাদের রসদ যোগান।‌ তিনি নার্গিস। কবি নজরুলের নার্গিস। নজরুল তাকে লেখা চিঠিতে কি সহজ স্বীকারোক্তি করেন। বলেন, অন্তর্যামী জানেন , তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা, কিন্তু সে বেদনার আগুনে আমিই পুড়েছি । তা দিয়ে…

Read More

জয় বাংলা প্রতিবেদন আজ ১৯ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন, ১০ ডাউনিং স্ট্রিটে হৃদয়ে একাত্তর বাংলাদেশে চলমান খুন, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, বিচারবহির্ভুত হত্যার প্রদিবাদে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, সংখ্যালঘুদের উপরে স্মরণকালের ভয়াবহতম আক্রমণ, জোরপূর্বক চাকুরীচ্যুতি, ধর্মীয় ও স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও এর অবসান জানানো হয়। হৃদয়ে একাত্তর এর উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, 71@Heart//হৃদয়ে ৭১-এর অন্যতম নেতা আলিমুজ জামান, সংস্কৃতিকর্মী সাহাব আহমেদ বাচ্চু, অলোক সাহা এবং ফাতেমা জিনিয়া।

Read More

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শালিমারবাগের বিধায়ক রেখা গুপ্তাকে বেছে নিয়েছে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। বণিক সমাজের প্রতিনিধি রেখা একসময় ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথম বার বিধায়ক হলেন তিনি। আর বিধায়ক থেকে সরাসরি হয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন। ঘটনাচক্রে, ১৯৯৮…

Read More

বাঙালি জাতিস্বত্তা মুছে দেয়ার ষড়যন্ত্রকে রুখে দেয়ার আহবান জয় বাংলা প্রতিবেদন আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস উদযাপন উপলক্ষে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায়, ইস্ট লন্ডনের দর্পন মিডিয়া সেন্টারে আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবসের ওপর এক মনোজ্ঞ আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও লেখক উদয় শংকর দুর্জয়ের সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় অংশ গ্রহণ করেন, লেখক ও প্রকাশক হামিদ মোহাম্মদ, লেখক ও গবেষক ফারুক আহমেদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব এনায়েত সারোয়ার ও কিটন সিকদার প্রমুখ। আলোচকরা ভাষা আন্দোলনের ইতিহাস…

Read More

নিলুফা ইয়াসমীন হাসান ‘আমরা দুর্জয়, আমরা হারবোনা’- এমন স্লোগানে মানবিকতা জাগিয়ে তোলার প্রত‍্যয়ে মধ‍্য ইংল‍্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হলো সম্প্রীতি কনসার্ট। অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করেন এমন মানবিক মানুষগুলো জড়ো হয়েছিলেন ঐ কনসার্টে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বর্তমান ক্রান্তিকালে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক‍্যবদ্ধ হওয়ার আকুতি জানিয়ে তাঁরা বলেছেন মুক্তিযুদ্ধের মাধ‍্যমে অর্জিত বাংলাদেশ আজ ভালো নেই, মাতৃভূমির এই ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধকালীন সময়ের ইস্পাতদৃঢ় ঐক‍্য আজ বড়ই প্রয়োজন। ধর্মব‍্যাবসায়ীদের ধর্মান্ধ চেতনার মোকাবেলায় মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক মানবিক চেতনা জাগিয়ে তোলার আজ আর কোন বিকল্প নেই। ১৬ই ফেব্রুয়ারি সাংস্কৃতিক সংগঠন ‘পূর্বানাট’ এর সহযোগিতায় সফলভাবে তৃতীয়বারের মত অনুষ্ঠিত এই সম্প্রীতি কনসার্টে শিল্পীদের গাওয়া দেশাত্মবোধক ও মানবতাবাদী গানে উপস্থিত…

Read More

শান্তিপুর্ণ হরতাল পালনের মাধ্যমে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ অন্তবর্তীকালীন সরকারকে কঠোর বার্তা দেয়ার আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।১৭ ফেব্রুয়ারি রাতে দেশের জনগণ ও দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় এই আহ্বান জানান তিনি। বলপ্রয়োগ না করে জনগণকে সাথে নিয়ে হরতাল পালনে নেতা কর্মীদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা। পরিবহন, রিকশা, সি এন জি শ্রমিকদের সাথে যোগাযোগ স্থাপন করে হরতাল সফল করার নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভানেত্রী। অবৈধ সরকার জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এমন দাবী করে বাংলাদেশকে রক্ষা করতে হলে জনতার শক্তির উপর আস্থা রাখার উপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। সবরকমের মামলা এবং পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার সহ সবধরনের নিপীড়নমুলুক ব্যবস্থা…

Read More

‘দায়মুক্তি’ শীর্ষক একটি ফেসবুক লাইভে বঙ্গবন্ধুকন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত বছরের আগস্টে শিক্ষার্থী ও ধর্মান্ধ উগ্রবাদীদের হাতে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে সম্প্রতি কথা বলেছেন। লাইভ অনুষ্ঠানে তিনি তার চিন্তা-ভাবনা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বরত থাকা অবস্থায় তাঁর ওপর আক্রমণকারী ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “আমি ফিরে আসব, আর এ জন্য আল্লাহ আমাকে জীবিত রেখেছেন।” তিনি ভুক্তভোগী পরিবারগুলোকে আশ্বাস দিয়ে জানান, নিহতদের পরিবারকে তাঁর পক্ষ থেকে ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, জুলাই-আগস্টে সরকারবিরোধী…

Read More

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি বেনজির হোসেন নিশিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও দুই ছাত্রলীগ নেতাকেও ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নিয়ে যাবার সময়র নিশি বলেন, ‘আগুনের দিন একদিন শেষ হবে।’ এরপর তাকে হাসতে দেখা যায়। তবে আর কিছু বলেননি তিনি। মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ আল বারাকা রেস্টুরেন্টের…

Read More

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। শুধু তাই নয় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নেও কাজ শুরু করতে সম্মত হয়েছে প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি। এ অবস্থায় ফের ইউরোপীয় দেশগুলোর মধ্যে বৈঠকের ডাক দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিদের সাড়ে চার ঘণ্টা বৈঠকে কোনো ইউক্রেনীয় কর্মকর্তাকে রাখা হয়নি। সেই সঙ্গে কোনো ইউরোপীয় দেশের প্রতিনিধিদেরও ডাকা হয়নি সেখানে। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ জানান, উভয় পক্ষই তিনটি লক্ষ্য পূরণে ব্যাপকভাবে সম্মত হয়েছে: ওয়াশিংটন ও মস্কোতে তাদের নিজ নিজ দূতাবাসে কর্মী পুনরুদ্ধার, ইউক্রেন শান্তি আলোচনার জন্য একটি উচ্চ…

Read More