সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
স্বয়ংসম্পূর্ণ চাকরির বিধিমালা প্রণয়নের জন্য আগামীকাল পর্যন্ত সময় বেঁধে হুমকি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। এরমধ্যে দাবি মানা না হলে শুক্রবার থেকে মেট্রোরেল চলাচল বন্ধের হুমকি দেন তারা। তবে এই হুমকি দাবি আদায়ে সরকার ও মেট্রোরেল কর্তৃপক্ষকে চাপ দিতেই দেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল সূত্র। শুক্রবার থেকে মেট্রোরেল চলাচল বন্ধের কর্মসূচিতে যাবেন না দাবি জানানো কর্মকর্তা-কর্মচারীরা। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে মেট্রোরেল চলাচল বন্ধের কোনো সুযোগ নেই। স্বয়ংসম্পূর্ণ চাকরির বিধিমালা প্রণয়নের জন্য ডিএমটিসিএল কাজ করছে। ইতিমধ্যে চাকরির বিধিমালার একটি খসড়াও প্রকাশিত হয়েছে। ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা-কর্মচারীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ…
সিলেটে বিভক্ত হয়ে পড়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়ক-সহ-সমন্বয়করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি ঘোষণার পর তাদের এই বিরোধ প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেয়া হচ্ছে স্ট্যাটাসও। এই অবস্থায় গতকাল বিকালে ঘোষিত সিলেট নগর কমিটি স্থগিত করা হয়েছে। তীব্র সমালোচনার মধ্যে বিকালে ঘোষিত সিলেট মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সমন্বয়ক আসাদুল্লাহ গালিব। তিনি জানিয়েছেন- ঘোষিত কমিটিতে নেতাদের নামের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের মিল নেই। এ ছাড়া; কাঙ্ক্ষিত অনেকেই কমিটিতে না আসায় তারা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এজন্য এ কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে কমিটি প্রকাশ করা হবে বলে জানান তিনি। এদিকে বিকালে কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ গালিবকে…
পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা না থাকার কথা আগেই জানিয়েছে সরকার। এবার সে–সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের তথ্যের (এনআইডি) ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। এর আগে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এ–সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরিপত্রে আরও বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে। পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান…
এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জাতীয় পরিচয়পত্রের তথ্যের (এনআইডি) ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এ–সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টা এই সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে তাঁর প্রেস উইং। এখন এ বিষয়ে পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত রোববার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করার পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে, ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট…
ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। ৩টি কমিটিতে মোট ৭৫৪ জনের নাম রয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এসব কমিটি ঘোষণা করা হয়। তবে এই তিন ইউনিটের কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কমিটির একাংশের পক্ষ থেকে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ৩ কমিটির অন্তত ৫০ থেকে ১০০ জন পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের…
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না, ‘দাবি মোদের একটায়, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’—সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করতে থাকেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সবশেষ ক্যাম্পাসের সীমানা পেরিয়ে বাইরেও ছড়িয়ে পড়ে সংঘর্ষ। সবশেষ কুয়েট পকেট…
আফজাল হোসেন বইমেলা চলছে। মেলায় বই থাকে, ধুলা থাকে, চা নাস্তা, আমোদ আহ্লাদ থাকে; আর থাকে নানারকমের মানুষ। যদি একই স্থানে অন্যকিছুর মেলা বসতো- তফাৎ কি দেখতাম? ধুলা থাকতো, চা নাস্তা, আমোদ আহ্লাদ, মানুষ- থাকতো সবই। থাকতো না শুধু বই। মেলার আয়তন বেড়েছে। তা “নদীর এ কূল ভাঙে ও কূল গড়ে”র মতো। এখন আয়তনই উন্নতির সূচক, শান্তনা। মেলার ভাব চক্কর দেখে মনে হয়, লেখক, পাঠক, প্রকাশক- এক ঢিলে এই তিন পাখি মারার অতি চমৎকার বন্দোবস্ত। জানি, একথা অনেকের কাছে আপত্তিকর মনে হবে। হতেই পারে। সব মানুষ একরকম করে ভাবেনা। মেলার সময়ে, যাদের নিয়ে মেলা- লেখক, পাঠক, প্রকাশক আর বই; কতটুকু…
জয় বাংলা প্রতিবেদন ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বাড়ি ভাঙচুর,অগ্নিসংযোগ,ও জঙ্গী হামলার প্রতিবাদে এবং জঙ্গী হামরার মদদ দাতা অবৈধ, অসাংবিধানিক ইউনুসের পদ্যত্যগের দাবীতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ ব্রিটিশ প্রধান মন্ত্রীর বাস ভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশে যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতা কর্মী,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও যোগদান করেন। এতে প্রায় কয়েক শ প্রবাসী বিক্ষোভে ইউনুসের পদত্যাগের দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন বহন করেন। ১৮ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি মো. হরমুজ আলী, সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক,…
চারুকলার জয়নুল উৎসব ও বার্ষিক প্রদর্শনী শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের অতিথি ছিলেন দেশের প্রবীনতম প্রখ্যাত চিত্রশিল্পী, যিনি কার্টুন শিল্পে রনবী নামে বিখ্যাত টোকাই চরিত্রের স্রষ্টা, এমিরেটাস অধ্যাপক রফিকুন্নবী। কিন্তু অনুষ্ঠান শুরুর পূর্বেই চারুকলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বলা হয় মঞ্চে না যাওয়ার জন্য। যদিও এখনও তিনি চারুকলা অনুষদের অধ্যাপক পদে আসীন। অনুষ্ঠানে নিয়মিত পুরস্কার তালিকার বাইরেও শিল্পী রফিকুন্নবী এবার ব্যক্তিগত ভাবে ২০হাজার টাকা মূল্যমানের একটি পুরস্কার একজন সেরা ছাত্রকে প্রদান করবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। এই অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি আরো ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন। কিন্তু অনুষ্ঠান শুরুর পূর্বেই শিল্পী রফিকুন্নবীকে মঞ্চে উঠতে বাধা…
সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার সংস্থা কথিত “জুলাই বিপ্লব” নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যা একেবারেই পক্ষপাতদুষ্ট ও একতরফা। কারণ, ন্যায়বিচারের মৌলিক নীতিই হলো, উভয় পক্ষের বক্তব্য শোনা, নিরপেক্ষভাবে প্রমাণ বিশ্লেষণ করা এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্তে উপনীত হওয়া। কিন্তু এই তদন্তের ক্ষেত্রে সেই ন্যূনতম মানদণ্ডও মানা হয়নি। আইনি ব্যাখ্যা: ন্যায়বিচারের নীতি লঙ্ঘন— ১. প্রাকৃতিক বিচার নীতি (Principles of Natural Justice) লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে, বিশেষত Audi Alteram Partem (Let the other side be heard as well) নীতির অধীনে, অভিযুক্ত পক্ষের বক্তব্য শোনা বাধ্যতামূলক। {আইন ও সনদ যেখানে এই নীতি বলা হয়েছে √ Universal Declaration of Human Rights (UDHR), 1948 Article 10: “Everyone is entitled…