সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
জয় বাংলা প্রতিবেদন বাংলাদেশ আওয়ামীলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ত্রাসীদের সম্পর্কে নেতাকমীদের সর্তক থাকতে। সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের আহুত হরতাল শান্তিপূর্ণ উপায়ে পালন এবং যা কিছু হরতালের আওতামুক্ত থাকছে তাও বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়-‘একটি মতলবি কুচক্রী মহল বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ হরতালকে প্রশ্নবিদ্ধ করতে সন্ত্রাস, সহিংসতা ও নাশকতা করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। এটা নিয়ে কেউ কেউ নীলনকশা প্রণয়ন করে তা বাস্তবায়নে তৎপর রয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশের জনগণকে এই অপতৎপরতার বিরুদ্ধে সদা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় হরতাল কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা…
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলার এক নেত্রীকে রাস্তা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা। রোববার বিকেল চারটার দিকে কোতোয়ালি থানার জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সামনে থেকে তাকে ধরে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। আটক ওই নেত্রী হলেন-কানিজ ফাতেমা লিমা। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক। প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, বিকেলে নগরের জিপিওর সামনে কানিজ ফাতেমা লিমাকে দেখতে পেয়ে ১০-১৫ জন নারী শিক্ষার্থী তাকে ঘিরে ধরেন। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে থাকা তার ছবি দেখান শিক্ষার্থীরা। এসময় ওই নেত্রীর…
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঐতিহাসিক স্থাপনা ধানমণ্ডির ৩২ নাম্বার বঙ্গবন্ধু জাদুঘর ভেঙে ফেলা এবং মুক্তিযুদ্ধসহ দেশের ঐতিহাসিক দলিলপত্র আগুনে পুড়িয়ে দেয়া, সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক এবং স্যাকুলারিজমে বিশ্বাসীদের টার্গেট করে দেশব্যাপী বাড়ীঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং হাজার হাজার নিরীহ মানুষকে আসামী করে মামলা, ডেভিল হ্যান্ট নামে অপারেশনের নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের আটক ও জুলুম বন্ধের দাবী জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি দিয়েছে বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম ইউকে। ১৫ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার লন্ডন সময় দুপুর ১ঘটিকায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে এ স্মারকলিপিটি প্রদান করেন সংগঠনের সভাপতি আবুল কাদির চৌধুরী মুরাদ,সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল,সিকদার মোহাম্মদ কিটন, ইয়াসমীন…
আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক পাচ্ছেন দেশি-বিদেশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর এ পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষাগবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। আর আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত হয়েছেন জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় জাতীয় পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষাগবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত জোসেফ ডেভিড উইন্টার রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ…
সুষুপ্ত পাঠক শেখ হাসিনার ১৫ বছরের শাসনের দায়ভার দিয়ে ৩২ নম্বর বাড়ি পোড়ানোর জাস্টিফাই করে নিজের বলদামি প্রকাশ করবেন না। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের হৃদপিন্ড ছিল। ৩২ নম্বর থেকে মুক্তি সংগ্রামে কি বক্তব্য আসে তা শুনতে জাতি কান পেতে থাকত। কারোর অপশাসনের কারণে মুক্তিযুদ্ধ আক্রান্ত হয় না। মুক্তিযুদ্ধ আক্রান্ত হয় মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে। একদম ঠান্ডা মাথায় ঘোষণা দিয়ে ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর ও শেখ হাসিনার সুধাসদন আগুন দিয়ে পুড়িয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এটি একটি ফৌজদারি অপরাধ। এই অপরাধটি ঠেকানোর কোন চেষ্টা প্রধান উপদেষ্টা করেননি। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা কেউ করেননি। হাসনাত আবদুল্লাহসহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ৩২ নম্বর বুলডোজার দিয়ে…
নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম আসন্ন রমজান মাস ঘিরে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ। বিশেষ করে রমজানে অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, খেজুর, চিনি, মটর ডাল, সয়াবিন তেল ও ফলসহ পণ্য আমদানি হয়েছে গত বছরের তুলনায় অনেক বেশি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে গত জানুয়ারির চেয়ে প্রায় চার গুণ বেশি সয়াবিন তেল আমদানি হয়েছে। অথচ নগরের দোকান ঘুরে সহজে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। ক্রেতারা বলছেন, এসব তেল মজুত করে রাখা হয়েছে। দাম বাড়ানোর জন্য এই কাজ করেছে সিন্ডিকেট। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বহদ্দারহাট ও খাতুনগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, বেশিরভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই। কোম্পানিগুলো তেল সরবরাহ…
সচিবালয় অভিমুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসে নিক্ষেপ ও জলকামান ছোড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। রোববার দুপুর ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করে আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা করে সহস্রাধিক আন্দোলনকারী হাইকোর্ট মাজারের সামনে যান। সেখানে সচিবালয়মুখী রাস্তায় তারা পুলিশের বাধার মুখে পড়েন। তখন আন্দোলনকারীরা ওই রাস্তায় অবস্থান নেন। এ সময় পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসে নিক্ষেপ ও জলকামান ছোড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে শাহবাগে মহাসমাবেশে আন্দোলনরতরা জানান, টানা ১১ দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তারা আরও জানান, যৌক্তিক আন্দোলনে…
প্রাক্তন প্রেমিককে ‘শিক্ষা দিতে’ ১০০ পিৎজা পাঠিয়েছেন এক তরুণী। শুনতে অবাক করার মতো হলেও ভারতের হরিয়ানার গুরুগাওয়ে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সাবেক প্রেমিককে ১০০ পিৎজা পাঠান এক তরুণী। তবে এর পেছনে বিশদ কারণ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী আয়ুশি রাওয়াতের তার প্রাক্তন প্রেমিককে ‘উচিত শিক্ষা’ দিতেই ভ্যালেন্টাইন্স ডে’কে বেছে নেন । আয়ুশি অনলাইনে পিৎজা অর্ডার করেন। ক্যাশ অন ডেলিভারি (সিওডি) করে সেটি প্রাক্তন প্রেমিক যশ সাঙ্ঘভির ঠিকানায় পাঠিয়ে দেন- যেন তাকে পিৎজার সব টাকা পরিশোধ করতে হয়। এনডিটিভি বলছে, এক ব্যক্তির দরজায় ১০০টি পিৎজা বাক্সের সঙ্গে…
ড. ইউনুস এখন দিশেহারা জয় বাংলা প্রতিবেদন বাংলাদেশের বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) এই তথ্য জানিয়েছে।মূলত বাংলাদেশে অবৈধ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন এই ব্যবস্থা নিলো। এতে ড. ইউনুস দিশেহারা হয়ে আবুল তাবুল কথাবার্তা এবং নানা দৌঁড়ঝাঁপ শুরু করেছে। ডিওজিই বলছে, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে। রোববার ১৬ ফেব্রুয়ারি ডিওজিই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। ডিওজিই জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হলো।…
কবির য়াহমদ ডিসেম্বরে হোক আর পরের বছরের জুনে হোক, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক না কেন; নির্বাচন আর পরের সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবেই। এই সময়ে তাদের বৈধতা নিয়ে কেউ উচ্চকিত না হলেও আগামীর বাংলাদেশ একদিন না একদিন তাদের বৈধতাকে ফুঁৎকারে উড়িয়ে দেবেই। বলে রাখি, এর জন্যে আওয়ামী লীগের জন্যে অপেক্ষা করতে হবে না। আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় না আসলেও অন্য কেউ ইতিহাসের এই দায় চুকাতে উদ্যোগী হয়ে ওঠতে পারে। বাংলাদেশের ইতিহাসে মুহাম্মদ ইউনূসের ক্ষমতা দখল ও সরকারপ্রধানের স্ট্যাটাস খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম, জিয়াউর রহমান, আবদুস সাত্তার ও হুসেইন মুহাম্মদ…