Author: JoyBangla Editor

হবিগঞ্জের চুনারুঘাটে দেনার বোঝা ও পারিবারিক অশান্তির কারণে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে আত্মহত্যা করেছেন এক বাবা।তিনি মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সন্তান। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো: ওই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩২) এবং তার দুই কন্যাসন্তান আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বিষ খাওয়ানোর হত্যার পরে নিজেও বিষপান করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা ও খাদিজার মৃত্যু হয়। আব্দুর রউফও হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে…

Read More

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সিলেটে থাকা তার স্ত্রী, শ্যালক ও মামাকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামানিক এ রায় ঘোষণা করেন। দুদক সিলেটের আদালত পরিদর্শক মো. জাহিদুল ইসলাম রায়ের তথ্য নিশ্চিত করে জানান, আদালত কারাদণ্ডপ্রাপ্ত চার আসামিকে ৮৭ কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হচ্ছেন সিলেটের শাহজালাল উপশহর এলাকার স্প্রিং গার্ডেনের বাসিন্দা মিসবাহ উদ্দিন ওরফে রবিন চৌধুরী। অন্য তিনজন হলেন তাঁর স্ত্রী শাহিদা বেগম, বিয়ানীবাজার…

Read More

কৌশিক মজুমদার আমার মত ফাজিল লোকের পক্ষে চুম্বনের মত সিরিয়াস জিনিস নিয়ে লিখতে যাওয়া বাতুলতা।তবু প্রেম নিয়ে লিখেছি যখন এটা নিয়ে না হয় কিছু বলি। ছোটবেলায় অনেকের মত আমারও ধারণা ছিল চুমু খেলেই বাচ্চা হয়। ফলে আমার এক দূর সম্পর্কের আত্মীয়ার যখন বিয়ের বহুদিন পরেও সন্তান হচ্ছিল না এবং তিনি আমার মাকে বেদনাভরে সে সব বলছিলেন আমি বেঁড়েপাকার মত সেখানে মন্তব্য করেছিলাম “কেন পিসে কি তোমায় চুমু খায় না?” এই একটি মন্তব্যে মায়ের কানমলা ছাড়াও এটা রটে গেছিল যে আমি নাকি সঅঅব বুঝি। একটু তলিয়ে বড়রা দেখলেই বুঝতেন সব বুঝলে অন্ততঃ এই মন্তব্যটি করতাম না। তবে হ্যাঁ বন্ধু মহলে কিছুটা…

Read More

কবির য়াহমদ ৫ই আগস্টের ক্ষমতার পরিবর্তন নিয়ে আপনারা যারা নিজেদের রাজনৈতিক বিজয় ভাবছেন, তারা খেয়াল করে দেখুন–একটা আত্মমর্যাদাশীল দেশকে আপনারা কোথায় নিয়ে গেছেন? আগে বাংলাদেশ নাম সারাবিশ্বে মর্যাদার সঙ্গে উচ্চারিত হতো। আর এখন বাংলাদেশ প্রসঙ্গে বিশ্বনেতারা একজন অন্যজনকে দেখভাল করার দায়িত্ব দেন। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টা নিয়ে কথা বলতে দায়িত্ব দিচ্ছেন ভারতের নরেন্দ্র মোদিকে। আমাদের অন্তর্বর্তীপ্রধান সারাবিশ্বে যাচ্ছেন আর একটা বই ফেরি করে বেড়াচ্ছেন। বইয়ে প্রদর্শিত ছবি দেখিয়ে বলছেন, দেখুন ওরা আমাদের কত সর্বনাশ করেছে। হাসিমুখে দেখাচ্ছেন মৃতদের ছবি ও সংবাদ। বৈশ্বিক অনেকগুলো পুরস্কার জিতে কিছু টাকা আর কিছু পরিচিতি কামিয়েছেন তিনি। ক্ষমতা গ্রহণ করে হারিয়েছেন ব্যক্তিত্ব। এর প্রভাব…

Read More

ঋতুরাজ বসন্তের প্রথম দিনটি বরাবরই অনন্য। একই দিনে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস হওয়ায় অঘোষিত উৎসবের দিনটি নানাভাবে উদযাপন করছে মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বকুলতলায় আজ শুক্রবার ভোরে শুরু হয়েছে ‘বসন্ত উৎসব ১৪৩১’। গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হচ্ছে বসন্তকে। বসন্তের ফুরফুরে বাতাসে প্রতি বছরের মতো এবারও নাচে-গানে ফাল্গুনকে বরণ করে নেওয়ার এই আয়োজন করে ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।’ এটি তাদের ৩১তম বসন্ত উৎসব। সকাল সাড়ে ৭টায় উৎসব শুরু হয়েছে। রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। আয়োজন ঘিরে তরুণ-তরুণীদের বাসন্তী রঙের পোশাকে সুশোভিত হয় বকুলতলা।

Read More

ভালোবাসায় সিক্ত বসন্ত দিবস আজ। এই বন্দনাই বলে দেয় বসন্ত ঋতু এলেই নতুন রূপে সাজে প্রকৃতি। গাছে ফুটে আগুনঝরা পলাশ, কৃষ্ণচূড়ার সঙ্গে তরুণ হৃদয়েও লাগে রঙের আভা। তাই তো প্রতিবছর প্রকৃতির রূপে রঙিন হয়ে আড়ম্বরে বসন্ত উদ্‌যাপন করে বাঙালি। এবারও বসন্তকে রাঙাতে নতুন মাত্রা যুক্ত করেছে বিশ্ব ভালোবাসা দিবস। তাই তরুণ হৃদয় ভালোবেসেই বসন্ত বরণ করবেন। ঢাকাসহ সারা দেশ জুড়েই প্রকৃতিতে বসন্তের আভা লেগেছে। সবুজ পাতার ফাঁকে পাখিদের কিচিরমিচির শব্দ ও বসন্তের পাখি কোকিলের কুহুকুহু মিষ্টি সুরে পাগল হচ্ছে বাঙালির মন। বসন্ত ঋতুতে দেখা মেলে অতিথি পাখির। শহরের আশপাশে কিংবা গ্রামীণ বিভিন্ন লেক ও হ্রদে প্রায়ই দেখা যায় অতিথি পাখিকে।…

Read More

    মাহবুবুর রহমান রাজশাহীর পুটিয়া উপজেলা। মৌসুমী রহমান একজন আওয়ামী লীগ কর্মী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি লিফলেট বিতরণ করছিলেন। পুলিশ এসেছে গ্রেফতার করতে। তাঁকে না পেয়ে স্বামী ওহিদুর রহমানকে ধরে নিয়ে যায়। গাজীপুরের একটি বাড়ীতে ডাকাত হামলা করেছে। চালাচ্ছে লুটপাট, অগ্নিসংযোগ। গ্রামবাসী এগিয়ে এলো ডাকাতদের প্রতিহত করতে। ধরাশায়ী হলো অনেক। পরে জানা গেলো, ডাকাতরা আর কেউ নয়, ইউনুসের সব সোনার ছেলে, যারা তাঁকে নিয়োগ দিয়েছে। কপাল পুড়লো প্রতিহতকারী গ্রামবাসীর। আরো পুড়লো নিরীহ আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের। সরকারের মানবতাবিরোধী অভিযান ‘ডেভিল হান্টের’ শিকার তারা। শুধু গাজীপুর নয়, এর আওতা সারা দেশ। প্রতিদিন গ্রেফতার হচ্ছেন শত শত। আপনি আওয়ামী লীগ করেন? ব্যাস, এই…

Read More

সুব্রত বিশ্বাস        বাংলাদেশে গণমাধ্যমের অতীত অবস্থার সমালোচনা করে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেছিলেন, এখন আপনারা প্রাণ খুলে, মন খুলে ইচ্ছে মতো কথা বলতে পারেন এবং পারবেন। অথচ বাস্তবতা হলো, গণমাধ্যম এখন যে গভীর সংকটে পড়েছে এতে কোন সন্দেহের অবকাশ রাখেনা। বিভিন্ন পরিসংখ্যান বলছে, ইতিমধ্যে বহু গণমাধ্যম বেদখল হয়ে গেছে। বহু গণমাধ্যমের সাংবাদিক চাকুরিচ্যুৎ হয়েছেন। বহু সংবাদমাধ্যমের মাথায় জোর করে নিজেদের মব গ্যাং অথবা সরকারের তল্পীবাহক বসিয়ে দেওয়া হয়েছে। যেসব সাংবাদিককে মনে করা হয়েছে গত সরকারের পক্ষে কাজ করেছেন তাদের অনেককে জেলে যেতে হয়েছে, অনেককে খুনের মামলার আসামী করা হয়েছে। দেশ থেকে ভারত হয়ে পালিয়ে নিউইয়র্কে আসা পূর্ব পরিচিত এক সাংবাদিক…

Read More

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনারের ওপর হামলা চেষ্টার ঘটনায় কথিত এক ‘সমন্বয়কে’ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। একদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনারের ওপর হামলার চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ। বুধবার ভোরে উপজেলার উবাহাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চুনারুঘাট থানার ওসি নুর আলম। গ্রেপ্তার ফরহাদ ইবনে রুমি (২৮) ওই এলাকার দিদার হোসেনের ছেলে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে পরিচয় দিতেন। পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। এ সময়…

Read More

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার পর তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় জামদানি সড়ক মোড়ে এই হত্যার পর সন্ধ্যার ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দর এলাকায় অবরোধ করা হয় বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার। পরে রাত ৮টায় বিচারের আশ্বাস ও পুলিশের অনুরোধে সড়ক ছাড়েন এলাকাবাসী। নিহত আব্দুল্ল্যাহ আল মামুন মণ্ডল (৩০) ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও ইউনিয়নে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মামুন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বোলার ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মণ্ডলকে…

Read More