সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
কেউ পরেছিলেন শাড়ি, ছেলেরা পাঞ্জাবি, কারও হাতে গোলাপ; এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছিলেন, পছন্দের বই কিনছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে হলদে শাড়ি-পাঞ্জাবি, হাতে গোলাপ, ফুলের টায়রা আর পদতলে ছড়ানো ঝরাপাতাই যেন বলে দিল ফাগুন এসেছে ধরায়। পঞ্জিকার পাতা ওল্টানোর এক দিন আগেই বৃহস্পতিবার সেই ছোঁয়া লাগে অমর একুশে বইমেলায়; শিশু-কিশোর আর তরুণরা এসেছিলেন উৎসবের আমেজে। কেউ পরেছিলেন শাড়ি, ছেলেরা পাঞ্জাবি, কারও হাতে গোলাপ; এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছিলেন, পছন্দের বই কিনছিলেন। মাঘের বিদায়ের আগেই প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া বইলেও আনুষ্ঠানিক দিন গণনা শুরু শুক্রবার থেকে। এদিনই আবার ‘ভ্যালেন্টাইনস ডে’। ফলে সবমিলিয়ে যেন এক ‘মহোৎসব’। সেই স্রোতে গা ভাসিয়ে বৃহস্পতিবার বইমেলায় আসেন…
রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের পর ভারতীয় জনতা পার্টি নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি। এই অচলাবস্থার মধ্যে মনিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। ভারতে দীর্ঘদিন ধরে সহিংসতা এবং সাংবিধানিক সংকটে থাকা মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। চার দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। এরপর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল। তার মধ্যেই রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারির এই খবর এল। কেন্দ্রীয় সরকার রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ২১ মাস ধরে মণিপুরে সংঘর্ষ, সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন। এর শিকার হয়েছেন আরও হাজারও মানুষ। বারবার রাজ্যের পরিস্থিতি সামলাতে…
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে এ তথ্য জানান তিনি। এসময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদন প্রসঙ্গেও কথা বলেন ড. ইউনূস। মানবাধিকার কমিশনের ওই প্রতিবেদন বাংলাদেশের জন্য ‘স্বস্তির’ বলে উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর দ্রুত ও স্বাধীন তদন্তের সুপারিশ করেছে জাতিসংঘ। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর এ ঘটনাগুলো ঘটেছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) তাদের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে এ সুপারিশ করেছে। গতকাল বুধবার প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম: ‘২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন।’ প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্টের পরের ঘটনা অনুসন্ধানের আওতায় না পড়লেও, ওএইচসিএইচআর এ ধরনের সব ঘটনার দ্রুত ও স্বাধীন তদন্তের জোর সুপারিশ করেছে। এই সময়ে বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতার খবর পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার বিচার না হলে দেশের সামাজিক…
শাহবাগ মোড়ে সরকারি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, ‘সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ ও সাতজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের বাতিল হওয়া নিয়োগ ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা অষ্টম দিনের মতো আজ বৃহস্পতিবার দুপুরে সড়কের ওপর অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে সায়েন্সল্যাব হয়ে মৎস্যভবনমুখী সড়কে…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাম্প্রতিক ঘটে যাওয়া শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলা এবং ধর্ম অবমাননার দায়ে একজনকে স্থায়ী বহিষ্কারের পাশাপাশি বিভিন্ন মেয়াদে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। সভায় আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে শিক্ষক লাঞ্ছনার দায়ে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় নয় জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, মার্কেটিং…
বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে সর্বনিম্ন স্কোর (খারাপ থেকে ভালো) পাওয়া দেশগুলো মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম এবং দুই ধাপ পিছিয়ে (ভালো থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ১৫১তম। গত বছর এ সূচকে ১৪৯তম অবস্থানে ছিল বাংলাদেশ। অর্থাৎ দুর্নীতি মূল্যায়নের দুটি সূচকই বলছে, দুর্নীতি বাড়ছে। এটি খুবই বিব্রতকর বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই) ২০২৪’ এ ১৮০টি দেশ নিয়ে এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এ সময় সারা…
মুহাম্মদ ইউনূসের শাসনামলকে ‘অবৈধভাবে ক্ষমতা দখল’ অভিহিত করে ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রাজধানীর ডেমরা এলাকায় মিছিল করে ঢাকা দক্ষিণ যুবলীগ। মহানগর যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব বলেন, ‘‘সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে ইউনূস গং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। তারা বাঙালি জাতির স্বাধীনতার অন্যতম ধারক ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিও গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর বিচার করবে একদিন। আমরা অনতিবিলম্বে অবৈধ দখলদার ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছি’’।
বাংলাদেশে শেখ হাসিনার সরকার হটাতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন বিপুল অর্থ ঢেলেছে বলে জানালেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ অ্যাকাউন্টে’-এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, ফাউন্ডেশন অব ফ্রিডম অনলাইনের নির্বাহী পরিচালক মাইক বেঞ্জ টকশোতে বলেন- এনইডি (ন্যাশনাল এনডৌমেন্ট ফর ডেমোক্রেসি), আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে। বর্তমানে ফাউন্ডেশন অব ফ্রিডম অনলাইন ট্রাম্প সরকারের একটি গুরুত্বপূর্ণ থিংকটাংক হিসেবে প্রভাব বিস্তার করছে। ভিডিওতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাংলাদেশে অর্থ খরচ করে এলজিবিটি গ্রুপ ও উগ্রবাদী…
সাতক্ষীরায় তারুণ্য মেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর স্টলের ব্যানার পুড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এসময় উদীচীর জেলা কমিটির সভাপতির ওপর চড়াও হওয়ারও অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তারুণ্য মেলায় উদীচীর ৪১ নম্বর স্টলে এসব ঘটনা ঘটে। এর আগে বিকালে উদীচী শিল্পীগোষ্ঠীর মেলায় স্থান পাওয়ায় ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে স্টলের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ ব্যাপারে উদীচীর সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে তিনি স্টলের কাছে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন তার ওপর চড়াও হয়। তিনি আরও জনান,…