সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
বিশিষ্ট ঔপন্যাসিক, ছোটগল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের ৮২তম জন্মবার্ষিকী আজ, যাকে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোটিয়াতে জন্মগ্রহণকারী আখতারুজ্জামান ইলিয়াস বগুড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন। যদিও তিনি মাত্র দুটি উপন্যাস এবং পাঁচটি ছোটগল্প সংকলন লিখেছেন, তবুও ইলিয়াসের মতো কয়েকজন লেখক একই সাথে ভাষাগত নান্দনিকতা এবং সমালোচনা ও রাজনৈতিক অঙ্গীকারের উৎকর্ষ বজায় রেখেছেন বলে বলা যেতে পারে। তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে চিলেকোঠার সেপাই, খোয়াবনামা, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারী, দুধভাতে উৎপাত, দোজখের ওম, জল স্বপ্ন, স্বপ্নের জল এবং সংস্কৃতির…
জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পুলিশ এখনো আগের মতো ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে। এখনো গণহারে করা মামলায় ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর ওপর হামলার সঙ্গে জড়িত থাকায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে। তবু প্রতিশোধমূলক সহিংসতা এবং বিভিন্ন গোষ্ঠীর ওপর আক্রমণের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো দায়মুক্তি ভোগ করছেন। ওএইচসিএইচআরের তথ্যানুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদনের খসড়া দিয়েছিল। কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য…
বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের শিগগিরই মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের স্পিকারের উদ্দেশে লেখা এক পিটিশনে এ দাবি জানানো হয়। এতে বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এবং চাপ দেয়ার আহ্বান করা হয়েছে। সেই সঙ্গে কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তিতে হস্তক্ষেপ এবং সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়। এ আবেদনে আগ্রহী সাংবাদিকদের সই চাওয়া হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, এখনই পদক্ষেপ নেয়ার সময়। সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়া মানে সত্য, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে লড়াই করা, যা বর্তমানে বাংলাদেশে হুমকির মুখে। ফলে পিটিশনে স্বাক্ষর করার মাধ্যমে একটি আন্দোলনে যোগ দেয়া…
যুক্তরাজ্য সরকার বাংলাদেশ সফর নিয়ে দেশটির নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকির কথা জানিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও ব্রিটিশ নাগরিকেরা হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) জানিয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের চলাচল থাকে—এমন স্থানগুলো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। সতর্কবার্তায় যুক্তরাজ্য সরকার উল্লেখ করেছে, বাংলাদেশে যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশ ও বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ। এ ছাড়া, বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী ইসলামবিরোধী জীবনধারা ও মতাদর্শের ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে পারে। আরও…
জয় বাংলা প্রতিবেদন সরকার ও গণমাধ্যমের চরম নীরবতার মধ্য দিয়ে যমুনা রেলসেতু চালু হলো। কেন এমন নীরবতা, সেটা কারো জানার বাকী নেই, কেননা, সেতুটি নির্মাণের কৃতিত্ব গত শেখ হাসিনা সরকারের। এটাকে ঢাকঢোল পিটিয়ে চালু করার মনমানসিকতা থেকে অনেক দূরে বর্তমান সরকার।শুধু রেল বিভাগ তাদের একটি বিজ্ঞপ্তি প্রচার ছাড়া অন্য কোনো প্রচারণা নেই। অথচ এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটি ঐতিহাসিক ও যুগান্তকারি অগ্রগতি।যার জন্য জানলো না দেশের মানুষ কিংবা স্বাক্ষী হলো না এই মহা কর্মযজ্ঞের ও প্রাপ্তির। রেল বিভাগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এইভাবে- দীর্ঘ অপেক্ষার পর আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে নতুন নির্মিত যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু…
হেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বন্ধ হয়ে গেছে লালন স্মরণোৎসব। লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মধুপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় মধুপুর লালন সংঘের আয়োজনে লালন স্মরণোৎসব-২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত উৎসবটি করা যায়নি। মধুপুর লালন সংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ফকির লালন সাঁইজির ১৩৪তম তিরোধান বর্ষ উদযাপন উপলক্ষে মধুপুর লালন সংঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এতে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। এ ব্যাপারে জানতে চাইলে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে…
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চবিদ্যালয়ের সামনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য বিক্রির লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেছেন একজন নারী। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই নারী ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসিন্দা। তিনি স্বল্প মূল্যে চিনি, ছোলা ও সয়াবিন তেল কিনতে সকাল আটটায় সেখানে গিয়েছিলেন; কিন্তু দীর্ঘ সময় না খেয়ে দাঁড়িয়ে থাকা ও ঠেলাঠেলির কারণে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। উপস্থিত লোকজন তাঁর মাথায় পানি দেন ও ধরাধরি করে রাস্তার পাশে বসান। এরপর বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন ওই নারী। তখন উপস্থিত লোকজনের অনুরোধে টিসিবির ট্রাক থেকে তাঁর কাছে পণ্য বিক্রি করা…
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি ধরে নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা উন্নয়ন সহযোগীদের কাছে তুলে ধরেছে নির্বাচন কমিশন। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউরোপীয় ইউনিয়ন ও উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে ইসি। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ইসি’র অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আমরা উন্নয়ন সহযোগী ১৮টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলাম, সঙ্গে ছিল জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এখানে প্রথমেই নির্বাচন নিয়ে আমরা কী করছি- তা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকা হালনাগাদসহ কোন স্টেজে আছি, সে ধারণা দেয়া হয়েছে। ইউএনডিপি কী পরিকল্পনা করছে সহায়তা দেয়ার জন্য, তা জানিয়েছে। উন্নয়ন…
আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন ধারা দেখা যাচ্ছে। সেই ধারায় কয়েকটি বড় শক্তির বদলে আরও বেশ কিছু দেশ বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে। একে বলা হচ্ছে ‘বহু মেরুকরণ’। এর অর্থ হচ্ছে, বিশ্ব এখন একক বা গুটিকয় পরাশক্তির নিয়ন্ত্রণে নেই; বরং অনেক দেশ মিলে বৈশ্বিক বিষয়ে প্রভাব ফেলছে। এই পরিবর্তনের উদ্বেগজনক দিক হলো বিভিন্ন দেশের মধ্যে এবং দেশগুলোর ভেতরেও বিভাজন বা মতপার্থক্য বাড়ছে। প্রতিটি দেশ ভবিষ্যতের বিশ্বব্যবস্থা কেমন হবে, সে বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে। এটি পারস্পরিক বোঝাপড়া এবং বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান কঠিন করে তুলছে। আসলে বিশ্বরাজনীতিতে এখন দুটি শিবির স্পষ্টভাবে গড়ে উঠছে। একদিকে রয়েছে গণতান্ত্রিক দেশগুলো, অন্যদিকে স্বৈরশাসিত দেশগুলো। বিশেষ…
ইউক্রেন ‘কোনো এক সময় রাশিয়ার হয়ে যেতে পারে’ বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময় তিনি এ মন্তব্য করলেন, যখন তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প। স্থানীয় সময় গত সোমবার ফক্স নিউজে সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে এই সংঘাত নিয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইউক্রেন) একটি চুক্তি করতে পারে, না-ও করতে পারে। তারা একদিন রাশিয়ার হয়ে যেতে পারে কিংবা রাশিয়ার না-ও হতে পারে। ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময়ে মুনাফা অর্জনের ওপরও জোর দেন…