Author: JoyBangla Editor

তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে হট্টগোলের পর বইমেলায় ‘সব্যসাচী’ নামের স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে। তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে অমর একুশে বইমেলার একটি স্টলে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ নামের স্টলটি ঘিরে এ ঘটনা ঘটে। পরে ওই স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ। স্টলে থাকা ব্যক্তিকে ঘটনাস্থল থেকে পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। এই স্টলের বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে গতকাল রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছিল। এরপর আজ সন্ধ্যায় সেখানে এই ঘটনা ঘটল। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই প্রকাশনীর স্টলের…

Read More

মহান মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার গড়া বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধংশের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউনুস সরকারের পতনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান মহান মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার গড়া বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধংশের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউনুস সরকারের পতনে দেশে-বিদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। আজ সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫ এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশে প্রফেসর ইউনুসের নেতৃতে বর্তমান অবৈধ অন্তর্বর্তী সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধংশের চক্রান্ত বাস্তবায়নের চুড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে।বিগত কয়েকদিনে তার সমর্থিত সন্ত্রাসীরা ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িসহ শেখ হাসিনার…

Read More

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) পৌনে ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগপ্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। এসময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেডের আওয়াজও পাওয়া যায়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পৌনে ২টার দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। অবস্থানকালে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, আমাদের নিয়োগ বাতিল…

Read More

‘শয়তানের’ সন্ধানে দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। কার্যক্রম শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। প্রথম দিনের অপারেশনে ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে পুলিশের মেট্রোপলিটন এলাকায় ২৭৪ ও রেঞ্জের পুলিশের বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৪ জনকে। সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর থেকে। গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানা থেকে ৪৬ জনসহ মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়াদের অনেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছে দাগি ও পলাতক আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, সারা দেশকে অস্থিতিশীল…

Read More

চার দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এরমধ্যে দাবি আদায় না হলে দুপুর থেকে একযোগে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজও আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তারা আমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে তিনদিন সময় নিয়েছে। তবে আমাদের অন্য তিনটি দাবির বিষয়ে কোনো সুরাহা দেয়নি। কোনো…

Read More

বৈষম্যবিরোধী আন্দোলনে মো. পারবেজ মিয়া হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক রাষ্ট্রদূত ও তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরীকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটরের কথার জবাবে আদালতের অনুমতি নিয়ে শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমি খেতাবপ্রাপ্ত আহত মুক্তিযোদ্ধা। খুবই দুঃখজনক, মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হচ্ছে। রিমান্ড দেওয়া হচ্ছে।’ সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে তিনি এসব কথা বলেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে…

Read More

আগুন নিভিয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল ছাড়ার আগ মুহূর্তে জানা যায়, এক বাথরুমে পাঁচজন আটকা পড়েছেন। চট্টগ্রামের বলুয়ার দিঘীর পাড়ে অগ্নিকাণ্ডে যে পাঁচজন হতাহত হয়েছেন, তারা সবাই এক পরিবারের সদস্য। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের ধারণা, তারা আগুন থেকে বাঁচতে ঘরের বাথরুমে ঢুকে ছিল এবং সেখানে ধোঁয়ায় অসুস্থ হয়ে গেছেন। সোমবার সকালে সওদাগর কলোনির টিনশেড ঘরের আগুনে মারা যান মো. ইলিয়াস (৫৪), পারভীন আক্তার (৪৫) দম্পতি। এছাড়া তাদের সন্তান সোহান, শাহিনা এবং ইলিয়াসের ভাই ফয়সাল আহত হয়েছেন। চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ওই আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়।…

Read More

লন্ডনে বাংলা বই প্রকাশ শুরু লন্ডন, ৯ ফেব্রিুয়ারি: সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবিকণ্ঠ-এর আয়োজনে ৯ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ‘বই উতসব। কবি আবু মকসুদের ‘ছোটো আপার বিরানভাত’ স্মৃতিকথামূলক বই, কবি মাহফুজা রহমানের ‘নতুন এক বৈরাগী আমি’ গীতিকবিতা এবং কবি উর্মিলা আফরোজের ‘জন্ম,মৃত্যু ও পালকি’ কবিতা গল্প এবং নাট্যাংশ গ্রন্থ সম্প্রতি লন্ডন থেকে প্রকাশ করেছ কবিকণ্ঠ। কবিকণ্ঠের কর্ণধার কবি হামিদ মোহাম্মদের উপস্থাপনায় ও গবেষক ফারুক আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথমে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়্।এরপরে একে একে লেখক ও কবি পরিচিতি পাঠ করেন কবি মাহফুজা রহমানের পরিচিতি পাঠ করেন সাংবাদিক নিলুফা…

Read More

গাজীপুরসহ দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুর জেলায় ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। আটকদের মধ্যে সর্বাধিক গাজীপুর জেলার ৫ থানায় আটক হয়েছে ৪০ জন এবং মহানগরীর ৮ থানার মধ্যে ৭ থানায় আটক করেছেন ২৫ জন। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। তাদের সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। এদিকে গাজীপুর মহানগরীর ৮টি থানার মধ্যে টঙ্গী…

Read More

ফায়ার বিগ্রেড জানিয়েছে ধানমণ্ডি ৩২ নম্বরে বেজমেন্টে কিছু খুঁজে পাওয়া যায়নি। বিস্তারিত বর্ণনায় জানা যায়, ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ির বেজমেন্টে সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। তবে সকাল থেকে সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া ১টার দিকে। এ সময় তারা সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টা থেকে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বিল্ডিংয়ের বেজমেন্টে উৎসুক মানুষের ভিড়। নানা বয়সের নারী-পুরুষ সেখানে আসছেন এবং ঘুরে দেখে চলে যাচ্ছেন। তারা বলেন- এখানে কী জানি পাওয়া গেছে, তা-ই দেখতে এসেছি।…

Read More