সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৪ বছরের অনার্স কোর্সটি আগামীতে ৩ বছর হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। তিনি বলেন, বাকি এক বছরে শিক্ষার্থীদের ডিপ্লোমা ও কারিগরি শিক্ষায় প্রস্তুতি দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা দুটি আলাদা সার্টিফিকেট লাভ করবেন। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্সকে তিন বছরের করা হবে। বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরি ওপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে। একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে; আরেকটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেট ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে। অধ্যাপক আমিনুল বলেন,…
গ্রামবাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নির্মাণ করা হয়েছিল ‘কৃষাণ চত্বর’ নামে ভাস্কর্য। গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে এই ভাস্কর্যও ভেঙে ফেলা হয়েছে। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এই ভাস্কর্য উদ্বোধন করা হয়। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পাশে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে এই ভাস্কর্য নির্মাণ করেছিল উপজেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। রাতে একদল লোক কৃষাণ চত্বরের থাকা কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভাস্কর্য ভাঙার একটি ভিডিও দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙছেন। এ…
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্নের উদ্দেশ্যে পরিচালিত তাণ্ডব’ আখ্যা দিয়ে এর নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। অবিলম্বে দুই দিনব্যাপী সারাদেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে দলটি। শনিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এই ক্ষোভ জানানো হয়। এতে বলা হয়, ‘৫ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ইতিহাসে এক ন্যক্কারজনক কালো অধ্যায়ের সূচনা।’ বিবৃতিতে আরও বলা হয়, ৫-৬ ফেব্রুয়ারি সারাদেশে যে তাণ্ডব চালানো হলো তা সরকার প্রশাসন তাকিয়ে দেখল, কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করল না। সরকারের এই নির্লিপ্ততা…
গাজীপুর: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ওই ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে এ তথ্যটি জানান। এ সময় তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। ব্যর্থতা স্বীকার করছি। পাশাপাশি আমি আপনাদের আশ্বাস দিতে চাই যারা ছাত্রদের ওপর আঘাত করেছে তার প্রত্যেকটা আঘাতের প্রতিঘাত দিতে চাই। এক এক করে তাদের খুঁজে বের করবো। আজ রাতে চিরুনি অভিযান হবে, এ অভিযানের মাধ্যমে প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করা হবে। জানা গেছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক মুক্তিযুদ্ধ…
সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকেই এ অপারেশন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান। তিনি জানান, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ফয়সল হাসান আরও জানান, এই অপারেশনের ব্যাপারে রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ডিআর কঙ্গোর গোমা কারাগারে ১৫০ জনের বেশি নারী বন্দিকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। ওই কারাগার থেকে পালিয়ে যাওয়া পুরুষ বন্দিরা এই আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র সাইফ ম্যাঙ্গাঙ্গো বলেন, পালিয়ে যাওয়া পুরুষ বন্দিদের হাতে ধর্ষণের শিকার ১৬৫ জন নারীর মধ্যে বেশিরভাগই আগুনে পুড়ে মারা গেছেন। তাদের মধ্যে মাত্র ৯ থেকে ১৩ জন প্রাণে বেঁচেছেন। তারাও সবাই ধর্ষণের শিকার। কঙ্গোর বিচার বিভাগের একটি সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। ম্যাঙ্গাঙ্গো বলেন, আমরা স্বাধীনভাবে এই প্রতিবেদন যাচাই করিনি। তবে এটি নির্ভরযোগ্য বলে বিবেচনা করছি। গত ২৭ জানুয়ারি এম২৩…
গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে কথা বলেন মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশ…
গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নয়ন দেওয়ান গণমাধ্যমেক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়…
সারাদেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্যদের মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় সুপ্রিম কোর্ট এলাকায়। এ সময় তাদের কাছে ভারি অস্ত্র ও সাঁজোয়া যান লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এ বাড়তি সতর্কতা নেয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
গাজীপুরের রাজবাড়ীতে আজ বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর দেড়টা থেকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে নেতাকর্মীরা বলেন, গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে দিতে হবে। রাতে ছাত্রদের হামলায় অংশ নেওয়াদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এর আগে আজ সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ বিক্ষোভ সমাবেশের কথা জানানো হয়। তবে সমাবেশটি বেলা দেড়টার দিকে হবে বলে…