সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশকে ঘটনাস্থলে আহত এক নারীকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে আসেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তখন পুলিশের সঙ্গে তাদের…
ধানমন্ডি ৩২ ও প্রায় সারা দেশব্যাপী গত দুইদিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ ও তা প্রতিরোধে সরকারের বিবৃতিনির্ভর নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কলেন, শুধু দায়সারা বিবৃতি দিয়ে নয়, যে কোনো পরিস্থিতি আইনসিদ্ধভাবে মোকাবেলায় সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এসব কথা বলে। এতে ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনসিদ্ধ প্রতিক্রিয়ার পথ অনুসরণ না করে দেশব্যাপী যে প্রতিশোধপ্রবণ ভাঙচুর ও সহিংসতা চলেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে…
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ করেছেন দেশের বিশিষ্ট ২৬ নাগরিক। এক বিবৃতিতে তাঁরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতার সঙ্গে বাড়িটি ধ্বংস করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘটনা–পরবর্তী একটি বিবৃতি দিয়ে এ দায় এড়ানোর সুযোগ নেই। বিবৃতিদাতারা এ–ও বলেন, ৫ ও ৬ ফেব্রুয়ারির ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের ওপরেই অনেকাংশে বর্তায়। তাঁরা এসব ঘটনার বিচার দাবি করেছেন। আজ শুক্রবার এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। আজ ২৬ নাগরিকের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘৫ ফেব্রুয়ারি (বুধবার) যেভাবে ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি ক্রেন, বুলডোজার ব্যবহার…
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নতুন তত্ত্ব দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব দাঁড় করিয়েছেন তিনি। ফিলিস্তিনিদের প্রস্তাবিত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে ঔদ্ধত্যের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের উগ্রবাদী এই প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের ডানপন্থী সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে। তিনি বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। সেখানে তাদের অনেক ভূমি আছে।’ ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হবে না, বলেছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার…
সন্ত্রসীদের শাস্তির দাবীতে স্মারকলিপি প্রদান জয় বাংলা প্রতিবেদন লন্ডন, ৬ ফেব্রুযারি: ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর ‘বঙ্গবন্ধু জাদুঘর’ গুড়িয়ে দেয়া, অগ্নিসংযোগ ও জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামীলীগসহ প্রবাসীরা ।এতে উপস্থিত হয়েছেন কয়েক শত প্রবাসী। সমাবেশ শেষে হাইকমিশনের উর্ধতন কর্মকর্তার নিকট প্রতিবাদ স্মারকলিপি হস্তান্তর করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, যুবনেতা মুহম্মদ জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ। ৬ ফেব্রুয়ারি বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঙালির স্বাধীকার থেকে স্বাধীনতা, সকল সংগ্রামের…
ঢাকার সাভার উপজেলায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় প্রতিরোধ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের বাবার বাড়ি ‘রাজ মঞ্জিল’ ভাঙচুর করতে আসে বিক্ষুব্ধ জনতা। খোঁজ নিয়ে জানা গেছে, রাজীব ও সমর এই বাড়িতে বাস করলেও গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক রয়েছেন। এ সুযোগে বাড়িটি ভাঙতে আসেন একদল লোক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা বিকালে সাভারের পাকিজা মোড়ে জড়ো হন এবং সন্ধ্যা ৬টার দিকে রাজ মঞ্জিলের সামনে আসেন। তারা হ্যান্ডমাইকে ঘোষণা দেন, ‘দেশ থেকে সব স্বৈরাচারকে বের করে দেওয়া হবে’, ‘স্বৈরাচারের আস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে’, ‘শহীদদের…
ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী ও মডেল সোহানা সাবাকে ‘জিজ্ঞাসাবাদের জন্য’ হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে তা বলেননি তিনি। এদিন রাত ৮টার দিকে ধানমন্ডি থেকেই অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের তথ্য দেয় ডিবি। এর কয়েক ঘণ্টার মধ্যেই সোহানা সাবাকে হেফাজতে নেওয়ার কথা জানানো হল। অভিনেত্রী সোহানা সাবা তার ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত। গত বছর জুলাইয়ে…
“হামলা-ভাঙচুরের এ ঘটনার অবশ্যই নিন্দা জানানো উচিৎ।” ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “হামলা-ভাঙচুরের এই ঘটনার অবশ্যই নিন্দা জানানো উচিৎ।” ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ধানমন্ডির ৩২ নম্বরে হামলা-ভাঙচুরের বিষয়ে সংবাদমাধ্যম থেকে আসা প্রশ্নের প্রতিক্রিয়ায় তারা এ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জয়সওয়াল বলেন, “দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ৫ ফেব্রুয়ারি (বুধবার) ধ্বংস করা হয়, যা দুঃখজনক। “বাঙালির পরিচয় গড়ে দেওয়া স্বাধীনতা সংগ্রামের মূল্য যারা দেন এবং এ নিয়ে যারা গর্ববোধ করেন,…
আগের রাতে শুরু হওয়া ভাঙচুরের ২৪ ঘণ্টারও বেশি সময় পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভাঙা ফটক দিয়ে ঢুকতে দেখা গেল একটি ট্রাক। একটু পর সেখানে পড়ে থাকা পুড়িয়ে দেওয়া একটি গাড়ির ধ্বংসাবশেষ টানাটানি শুরু করেন কয়েকজন। তারা গাড়িটি হাতে টেনে তুলে ট্রাকের উপরে উঠিয়ে ফেললেন; একটু পর চলেও গেলেন। শুধু যে এই কয়েকজন ৩২ নম্বরের এ বাড়ি থেকে গাড়িটি নিতে এসেছেন তা নয়; রাত ১১টার দিকে সেখানে দেখা যায় শত শত মানুষ ভিড় করছেন, যাদের বেশির ভাগই কিছু না কিছু নিতে এসেছেন। অনেকে মালামাল নেওয়ার জন্য গুঁড়িয়ে দেওয়া বাড়ির প্রাঙ্গণে নিয়ে এসেছেন…
শাহেদ আলী ইরশাদ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ডিসেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধ করেনি দেশের শতাধিক পোশাক কারখানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দেশের ছয়টি শিল্পাঞ্চলের শিল্প পুলিশ-১ এর আওতাধীন আশুলিয়ার ১৮টি, শিল্প পুলিশ-২ এর আওতাধীন গাজীপুরের ৫৫টি, শিল্প পুলিশ-৩ এর আওতাধীন চট্টগ্রামের ১২টি, শিল্প পুলিশ-৪ এর আওতাধীন নারায়ণগঞ্জের ১৪টি, শিল্প পুলিশ-৫ এর আওতাধীন ময়মনসিংহের চারটি এবং শিল্প পুলিশ-৭ এর আওতাধীন কুমিল্লার একটিসহ মোট ১০৪টি কারখানা বেতন-ভাতা পরিশোধ করেনি। শিল্প পুলিশের একটি সূত্র জানিয়েছে, জানুয়ারির শেষ সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় উপস্থাপন করার সময় পর্যন্ত কারখানার সংখ্যা ছিল ১০৪টি। তবে কারখানাগুলোর বেতন-ভাতা দেওয়ায় এই পর্যন্ত সংখ্যা…