সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর ২৩ শেরে বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে ছাত্র-জনতা নামধারীরা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন। পরে দুটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা নামক এ মহল স্লোগান দিতে থাকে ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এ সময় বাড়ির সামনে অনেকেই ভিড় করেছে। এর আগে ৪ ও ৫ আগস্ট দফায় দফায় শেখ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
।। জয় বাংলা প্রতিবেদন।। বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন জননেত্রী শেখ হাসিনা। ৫ ফেব্রুয়ারি সময় রাত ৯টায় তিনি বক্তৃতা দেন। দেশবাসীর শুভকামনা করে তিনি বক্তব্য শুরু করেন। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থী, জাতি ও দেশবাসীর উদ্দেশে বলেন, দেশ ও জাতির সেবার উদ্দেশেই দেশে গিয়েছিলাম। আমি আমার মা-বাবা ভাইবোন হারিয়ে দেশে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। শুধু জাতিরপিতার আদর্শ ও স্বপ্ন বুকে লালন করে, তা প্রতিষ্ঠা করা, দেশকে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য দেশে গিয়েছিলাম। আজকে দেশে যে ধ্বংশযজ্ঞ চলছে, সেটা মেনে নেওয়া যায় না। শেখ হাসিনা বলেন, যে ছাত্রদের দ্বারা আমাকে স্বৈরাচার বলানো হচ্ছে, ফ্যাসীবাদী বলা…
জয় বাংলা প্রতিবেদন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলা হচ্ছে না। প্রতিবছরের ন্যায় এ বছরও ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি সিলেটে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স না থাকার কারণে বইমেলা স্থগিত হয়ে যায়। প্রকাশক পরিষদ জানান, কোনো বছরই কর্তৃপক্ষ পুলিশ ক্লিয়ারেন্স চায়নি। কিন্তু এবার বইমেলা করতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে! জানতে চাইলে বুধবার বিকেলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, ‘বইমেলা বাতিল করা হয়নি। আয়োজকদের বলা হয়েছিল পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তারা সেটি দিতে পারেননি। পাবলিক প্লেসে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটনার শঙ্কা থাকে।’ প্রকাশক পরিষদ থেকে বলা হয়, অতীতে কোনো মেলায় এ রকম পুলিশ ক্লিয়ারেন্স চাওয়া হয়নি।…
রাজধানী ঢাকা মহানগরের জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে ‘ভারতের রাজধানী নয়াদিল্লির মতো’ ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ অর্থাৎ ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে সারাদেশকে চারটি প্রদেশে ভাগ করা, ডিসিদের পদবী পরিবর্তন করার মতো আরও কিছু সুপারিশও করা হয়েছে। রাষ্ট্র সংস্কার উদ্যোগের…
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা নামধারী একটি মহল । বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে একদল ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে পড়ে। তারা বাড়ির দেয়াল, দরজা-জানালাসহ বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছে। ৩২ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যকে সেখানে দেখা যায়নি। এর আগে মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেবেন।…
দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি নতুন করে আরও দুটি বিভাগ করার প্রস্তাবনাও দেওয়া হয়েছে। বুধবার বেলা ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। আজাদ মজুমদার বলেন, প্রশাসন ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণে সুবিধা হবে, এজন্য দেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে কমিশন। পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আজাদ মজুমদার জানান, জেলা প্রশাসকদের পদবী সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার করার সুপারিশ করা…
বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। এই ব্যাপক মৃত্যুর দায়ভার তামাক কম্পানি কখনোই স্বীকার করে না। তামাকজনিত মৃত্যু আড়াল করতে এবং ব্যবসা বাড়াতে নানা ধরনের কূট-কৌশল অবলম্বন করে তারা। তামাক কম্পানির প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত ‘তামাক কোম্পানির কূট-কৌশল : গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন আলোচকরা। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত দুটি কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৫১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো…
নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বিমান আজ বুধবার দুপুরে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিপত্রহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণার পর সে দেশে বসবাসকারী নথিপত্রহীন ভারতীয়দের এটাই প্রথম প্রত্যাবর্তন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ১ হাজার ১০০ নথিপত্রহীন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বিমানটি রওনা দিয়েছিল। বুধবার বেলা ২টায় সি-১৭ সামরিক বিমান অমৃতসরে অবতরণ করে। অমৃতসর বিমানবন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পাঞ্জাব পুলিশকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল। ফলে বিমানবন্দরে পুলিশি নিরাপত্তা ছিল যথেষ্ট। যাত্রীদের জন্য আলাদা…
দেশে বর্তমানে মোট ৪৩টি মন্ত্রণালয় ও ৬১টি বিভাগ রয়েছে। এ মন্ত্রণালয়গুলোকে যুক্তিসঙ্গতভাবে কমিয়ে সরকারের সকল মন্ত্রণালয়কে মোট ২৫টি মন্ত্রণালয় ও ৪০টি বিভাগে পুনর্বিন্যাস করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া মন্ত্রণালয়কে পাঁচটি গুচ্ছে বিভক্ত করার কথা জানিয়েছে। কমিশন সকল মন্ত্রণালয়কে সমপ্রকৃতির পাঁচটি গুচ্ছে বিভক্ত করারও সুপারিশ করছে। মন্ত্রণালয় ও বিভাগকে যে পাঁচটি গুচ্ছে বিন্যস্ত করার সুপারিশ করা হয়েছে সেগুলো হলো (ক) বিধিবদ্ধ প্রশাসন (খ) অর্থ, শিল্প ও বাণিজ্য, (গ) ভৌত অবকাঠামো ও যোগাযোগ (ঘ) কৃষি ও পরিবেশ ও (ঙ) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন। মন্ত্রণালয় ও বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও মাঠ পর্যায়ের দপ্তরগুলোর সাংগঠনিক ও জনবল কাঠামো সংস্কারে বলা হয়েছে, সংশ্লিষ্ট…