Author: JoyBangla Editor

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তাররা হলেন বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ (৩১), কোতোয়ালী থানার আসামি বশির আহাম্মদ (৩৪), শামসুল আলম ভূঁইয়া বাবুল (৫৬), মিজানুর রহমান (৫৩), মোহাম্মদ আলী আকবর (৪০), চকবাজার থানার আসামি মো, খায়েরুল ইসলাম (২৪), তয়ন বড়ুয়া (২২), সদরঘাট থানার আসামি মো, আরিফ আহম্মেদ…

Read More

“গ্রামীণফোন কর্তৃপক্ষ বলছে, যেহেতু তারা (আন্দোলনকারীরা) মামলা করেছে, সেগুলোর সমাধান আদালতে হবে।” অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগ এবং বকেয়া পরিশোধের দাবিতে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কোম্পানির সাবেক একদল কর্মী। মঙ্গলবার সকাল থেকে তাদের এই বিক্ষোভের কারণে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজের ভেতরে একপ্রকার অবরুদ্ধ দশায় পড়েছেন দায়িত্বরত বর্তমান কর্মীরা। ঘটনাস্থলে পুলিশসহ আইন-শৃঙ্খলারক্ষাবাহিনীর সদস্যরা রয়েছেন। রাত ১২টার সময়ও সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘জাস্টিস জাস্টিস, উই…

Read More

জয় বাংলা প্রতিবেদন ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়েছে, ছয়ই ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। এর আগে, পাঁচই ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। মঙ্গলবার রাতে ফেসবুকে ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথমদিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল…

Read More

ইউনুসের পদত্যাগের দাবীতে পূর্ব লন্ডনে লিফলেট বিতরণ জয় বাংলা প্রতিবেদন লন্ডন, ৪ ফেব্রুয়ারি: যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আগামী ১৬ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।যুক্তরাজ্যে আওয়ামীলীগ নেতাকর্মী,অঙ্গ সংগঠনসহ সকল স্তরের সমর্থক ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারি প্রবাসী বাঙালিদের এই মহাসমাবেশে উপস্থিত হয়ে অবৈধ ইউনুস সরকারের পতন ত্বরান্বিত করতে আহবান জানোনো হয়েছে।এদিন শহীদ আলতাব আলী পার্কে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আওয়ামীলীগের মাসব্যাপী চলমান আন্দোলনের কর্মসূচি লিফলেট বিতরণ শেষে আলতাব আলী পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। ১৬ ফেব্রুয়ারি বিকাল ২টায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ও গত দুদিন…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত এলো। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তা আজকে থেকেই কার্যকর হবে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্য দিয়েই চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরু হলো। চীন ঘোষণা দিয়েছে তারা, মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করছে। সোমবার থেকেই এটি কার্যকর হচ্ছে। চীন যেসব পণ্যের ওপর শুল্ক আরোপ…

Read More

রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। তাকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সরকারকে দুই সপ্তাহের মধ্যে এই প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য কালের কণ্ঠকে বলেন, আমরা জামিন চেয়েছিলাম। আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন…

Read More

রাজধানীতে আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের অভিযোগে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনা ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানসহ আওয়ামী লীগপন্থি শিক্ষক-কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে পৃথক মিছিল করেছে শাখা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে শেকৃবি ছাত্রদল সভাপতি তাপস কবির বলেন, ক্যাম্পাসে অবস্থান করা আওয়ামী লীগপন্থি শিক্ষক-কর্মকর্তারা এখনও বুক ফুলিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছেন। শুধু তাই নয়, বাইরে থেকে আসা অন্য আওয়ামীলীগারদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে শেকৃবির শিক্ষক-কর্মকর্তাদের বাসা। আমরা দ্রুত এসব শিক্ষক-কর্মকর্তার বিচার ও প্রত্যাহার চাই। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন…

Read More

ঝুলে আছে ১৬ হাজার পাসপোর্ট পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচিতি ও তথ্য যাচাই প্রতিবেদন) বাদ যাচ্ছে। বর্তমানে এ কাজ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি। জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয়। এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসে। এর পরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এ বিভাগ সূত্রে জানা গেছে, পুলিশ প্রতিবেদনের অপেক্ষায় এ মুহূর্তে সারাদেশে ১৬ হাজার পাসপোর্ট ইস্যু ঝুলে আছে। প্রতিবেদন পেতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায়। অথচ অনেকের অসুস্থতাজনিত চিকিৎসা ও…

Read More

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সমর্থকদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটার পর পুলিশের নিরাপত্তায় সাঁজোয়া যান নিয়ে থানার সামনে অবস্থান করছে সেনাবাহিনী। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় টুঙ্গিপাড়া থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী সমর্থকরা। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করে তাদের আটক করতে গেলে পুলিশের…

Read More

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে করা মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। রবিবার দুপুর ২টা থেকে আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন ইপিজেড থানার আসামি মামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬),…

Read More