Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লন্ডনে আওয়ামীলীগের মহাসমাবেশ ১৬ ফেব্রুয়ারি
    United Kingdom - যুক্তরাজ্য

    লন্ডনে আওয়ামীলীগের মহাসমাবেশ ১৬ ফেব্রুয়ারি

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 4, 2025Updated:February 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউনুসের পদত্যাগের দাবীতে পূর্ব লন্ডনে লিফলেট বিতরণ

    জয় বাংলা প্রতিবেদন

    লন্ডন, ৪ ফেব্রুয়ারি: যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আগামী ১৬ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।যুক্তরাজ্যে আওয়ামীলীগ নেতাকর্মী,অঙ্গ সংগঠনসহ সকল স্তরের সমর্থক ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারি প্রবাসী বাঙালিদের এই মহাসমাবেশে উপস্থিত হয়ে অবৈধ ইউনুস সরকারের পতন ত্বরান্বিত করতে আহবান জানোনো হয়েছে।এদিন শহীদ আলতাব আলী পার্কে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আওয়ামীলীগের মাসব্যাপী চলমান আন্দোলনের কর্মসূচি লিফলেট বিতরণ শেষে আলতাব আলী পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এ ঘোষণা  দেন। ১৬ ফেব্রুয়ারি বিকাল ২টায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

    যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ও গত দুদিন হোয়াইট চ্যাপেল, ব্রিকলেনসহ পূর্ব লন্ডনের বিভিন্ন রাস্তায় লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জননেতা শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী,সহসভাপতি মো. হরমুজ আলী, সহসভাপতি শাহ আজিজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক খান, মহানগর আওয়ামীলীগের সভাপতি নূরুল হক লালা মিয়া,  সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আঞ্জুমান আরা অঞ্জু, মহিলানেত্রী মিফতা উন নূর, সমিরুন চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সৈয়দ সাদেক , যুবনেতা জামাল আহেমদ খান ও ছাত্রনেতা সারওয়ার কবিরসহ শতাধিক নেতাকর্মী। লিফলেট বিতরণে অংশ নেন আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, শ্রমিক লীগ, যুব লীগ,মহিলা লীগ, মাহনগর আওয়ামীলীগ ও শাখা সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

     লিফলেট বিতরণ শেষে আলতাব আলী পার্কে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতুবৃন্দ। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সভা সঞ্চালনা করেন। সভায় ১৬ ফেব্রুয়ারি আওয়ামীলীগের ডাকে আলতাব আলী পার্কে মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়। নেতৃবৃন্দ বলেন, এদিন উপস্থিত হয়ে অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের আন্দোলনকে বেগবান করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মী আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। মনে রাখতে হবে ঐক্যই শক্তি।

    বর্তমান অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ দাবীসহ আওয়ামীলীগের নেতাকর্মী হত্যা খুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অরাজকতা সৃষ্টি, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন পথচারিদের মধ্যে, দোকানে ও বিভিন্ন অফিসে। গত পাঁচ মাস স্থবির হয়ে যাওয়া পূর্ব লন্ডনের বাঙালিপাড়ায় বাংলাদেশী রাজনীতির এ লিফলেট বিতরণ ছিল চাঙা হয়ে ওঠার প্রথম সূচনা। এ সময় মানুষের মধ্যে স্বতস্ফূর্ত ভাব পরিলক্ষিত হয়।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের, বাণিজ্যযুদ্ধ শুরু
    Next Article একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ৬ ফেব্রুয়ারি
    JoyBangla Editor

    Related Posts

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

    July 13, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026

    রয়টার্সকে সাক্ষাৎকার : ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.