সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
‘কোটি বাঙালির মনের মণিকোঠায় বঙ্গবন্ধু বেঁচে থাকবেন’ লন্ডন: যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাবৃন্দ স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাসভবন গুঁড়িয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে প্রবাসী মুক্তিযোদ্ধারা বলেন, ‘৭১ এর পরাজিত শক্তির প্রেতাত্মারা পরাজয়ের বদলা নেয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলার হীন উদ্দেশ্যে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। স্বাধীনতা বিরোধীদের আস্ফালনে আমরা ক্ষুব্ধ এবং শংকিত। বঙ্গবন্ধুর এই বাড়িটি একটি নিছক বাড়ি নয়, একটি ইতিহাস। বাংলাদেশের মহান স্বাধীনতার সূতিকাগার। এই বাসবভন থেকেই বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন, এই বাসবভন থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার…
বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালকে টানা দ্বিতীয় শিরোপা পাইয়ে দিতে আগ্রাসী ফিফটি করেন তামিম ইকবাল। ১৯৫ রান তাড়ায় ২৯ বলে ৫৪ করা তামিম হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ফাইনালে উঠতে না পারা খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ফাইনালের সেরা হওয়ায় ৫ লাখ টাকার প্রাইজমানি পেয়েছেন তামিম। টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১০ লাখ টাকা। আসরে ব্যাট হাতে ৩৫৫ রান করার পাশাপাশি বোলিংয়ে ১২ উইকেট নেন মিরাজ। অন্যান্য পুরস্কার টুর্নামেন্টের সেরা ফিল্ডার- মুশফিকুর রহিম (উইকেটের পেছনে অবদানের জন্য) টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়- তানজিদ হাসান তামিম (৪৮৫ রান করেছেন)টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী- তাসকিন আহমেদ…
আম্পায়ারের ওয়াইড সিগন্যাল দেখেই বুনো উল্লাসে ছুটলেন রিশাদ হোসেন। তাকে ধরতে ডাগআউট থেকে ছুটে এলেন বাকিরা। ম্যাচ জেতানো রানটা ওয়াইড থেকে এলেও খানিক আগে দুলতে থাকা ম্যাচের গতিপথ ছক্কায় ঠিক করে দিয়েছেন রিশাদই। বারবার রঙ বদলানো বিপিএলের ফাইনাল জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়েছে বরিশাল। চিটাগাংয়ের করা ১৯৪ রানের পুঁজি ৩ বল আগে পেরিয়ে জিতেছে তারা। বিপিএলের ফাইনালে এটাই রেকর্ড রান তাড়ার জয়। ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ১৭৫ রানের পুঁজি পেরিয়ে আগের রেকর্ড ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রান তাড়ায় বরিশালের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৫৪ রান করেছেন অধিনায়ক…
আর দশটি স্বাভাবিক রাতের মতো বুধবার ঘুমাতে গিয়েছিলেন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ১০ কিলোমিটার দূরবর্তী শহর আভেলানেদার বাসিন্দারা। কিন্তু ভোরে তাদের ঘুম ভাঙে অন্যরকম গন্ধে। বাসিন্দারা গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন, শহরের বুক চিড়ে বয়ে চলা ছোট্ট নদী ‘সারান্দি’র পানির রঙ হয়ে গেছে লাল। বাসিন্দাদের কেউ কেউ বলেন, মনে হয়েছে রক্তে ঢেকে আছে নদীটি। একরাতের ব্যবধানে নদীর পানির টকটকে এই লাল রঙ আতঙ্কগ্রস্ত করে তোলে বাসিন্দাদের। এর জন্য আপাতত দূষণকে দোষ দিচ্ছেন তাঁরা। প্রকৃত কারণ জানতে নদী থেকে পানির নমুনা সংগ্রহ করেছে বুয়েনস এইরেসের আবহাওয়া বিভাগ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সম্ভবত শিল্পখাতে ব্যবহৃত রঙ নদীতে ফেলায় পানি এমন বর্ণ ধারণ…
মতামত এমনিতেই সময়টা অস্থির। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। পুলিশ, প্রশাসন পুরোমাত্রায় সক্রিয় নয়। নানা প্রশ্ন, অনিশ্চয়তা। তবে দুই-তিনদিনের বুলডোজার হামলায় পরিস্থিতির অবনতি হয়েছে চরম। নতুন করে জেঁকে বসেছে উদ্বেগ আর উৎকণ্ঠা। অনেকেই বুঝার চেষ্টা করছেন কী হচ্ছে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে কার্যত কোনো সরকার নেই। ঘটনা ঘটার ২৪ ঘণ্টা পর সরকারের বিবৃতি হাস্যকর শুধু নয়, এক ধরনের তামাশায় পরিণত হয়েছে। উল্লাসের নৃত্য দেখে সচেতন মহলে প্রশ্ন, দেশটা আসলে যাচ্ছে কোথায়? সরকারের ভেতরে যে আরেকটা সরকার কাজ করছে- এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল আর নানা পেশার মানুষ তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপি’র পক্ষ থেকে…
দেশের চলমান পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি বলছে, সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্রবিরোধী দেশি-বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত শক্তির পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে বলে মনে করছে বিএনপি। যার উপসর্গ ইতিমধ্যেই দৃশ্যমান বলেও দাবি করেছে দলটি। বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র–জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা…
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যাপক জিজ্ঞাসাবাদের পর দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’ এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনকে ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়। পরে রাতে সোহানা সাবাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে…
বিবিসি বাংলাকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্য সংশোধন করতে চাই।’ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। ওই পোস্টে প্রেস সচিব বলেন, ‘বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমাপ্রার্থী, আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই।’ শফিকুল আলম বলেন, ‘প্রথমত, আমি একটি বিষয় মাথায় রেখেই বিবিসি বাংলার বিষয়ে মন্তব্য করেছিলাম। তারা বারবার বলেছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। দ্বিতীয়ত, আমি জানি শেখ হাসিনার সরকারের আমলে নিষেধাজ্ঞা সত্ত্বেও তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছিল বিবিসি বাংলা।…
জয় বাংলা প্রতিবেদন দি নিউএজএর সম্পাদকীয়তে বলা হয়, ইতিহাস মুছে ফেলে নতুন ইতিহাস লেখা যায় না। বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডির বাসভবনে গত ৫ ফেব্রুয়ারি ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন শেখ হাসিনা ছাত্রলীগের উদ্দেশে বক্তৃতা করছিলেন। পর্যালোচনায় বলা হয়-পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখেন। এতে ক্ষুদ্ধ হয়ে তরুণ আন্দোলনকারীরা, তাদের ঘোষণা অনুযায়ী, শেখ মুজিবের ধানমন্ডির বাসায় গিয়ে হামলা করে। প্রফেসর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দৃশ্যত নীরব ছিল, যা ব্যাপকভাবে জনগণের কাছে ব্যাখ্যার দাবি রাখে। মুজিবের বাসা ভেঙে দেয়া হয়তো আওয়ামী লীগ কর্মীদের কিছু সময়ের জন্য দমিয়ে রাখতে পারবে। কিন্তু বিদেশে বসবাসকারী দলের কর্মীরা এই ঘটনাটিকে সহানুভূতি অর্জনের…