সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
নৃত্য গানে রাষ্ট্র ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতাকে স্মরণ নিলুফা ইয়াসমীন হাসান লন্ডন: বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস (বাফা) ইউকের যাত্রা উপলক্ষে রাষ্ট্র ভাষা আন্দোলন, অমর একুশে শহীদ দিবস, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও সংগ্রামকে উপস্থাপনের মাধ্যমে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানের পথ চলা। রেডব্রিজ এর দি ড্রাইভ চার্চে গত ৮ই ফেব্রুয়ারি ‘বাফা’র শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন ‘বাফা’ ইউকে ব্রাঞ্চের প্রিন্সিপাল জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য শিল্পী ও অভিনয়শিল্পী রুবাইয়াত শারমিন ঝরা। অনুষ্ঠানে নাচ, গান, আলোচনা ও আবৃত্তিতে অমর একুশ এবং স্বাধীনতা দিবসকে সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়। অনুষ্ঠানের শিল্পী, কলাকুশলি সকলের পরিধানেও ছিল বাংলাদেশের কৃষ্টি -সংস্কৃতির ছাপ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত…
স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। এসময় তিনি বলেন, নতুন এই ছাত্রসংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না; স্বতন্ত্রভাবে কাজ করবে। নতুন ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।এতে স্পষ্ট হয়ে উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রকট দ্বন্ধ ও কোন্দল দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা মঙ্গলবার রিয়াদে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। এটি ছিল দুই দেশের মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। বৈঠকে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ইউক্রেনে চলমান তিন বছরের যুদ্ধের সমাপ্তির উপায় এবং দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপন নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। এই আলোচনা ভবিষ্যতে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ সম্মেলনের পথপ্রশস্ত করতে পারে। এদিকে, ইউক্রেন এই আলোচনা থেকে বিরত রয়েছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, ইউক্রেনের অনুমতি ছাড়া কোনো শান্তি চুক্তি করা সম্ভব নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, “আমরা, একটি সার্বভৌম…
কারা হেফাজতে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর বহু ঘটনা গত কয়েক মাসে ঘটেছে। এবার নওগাঁ কারাগারে আওয়ামী লীগের এক নেতাকে নির্মম নির্যাতনের পর মৃত্যুমুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ১৭ই ফেব্রুয়ারি, সোমবার নওগাঁ কারাগার থেকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিদ্দিক হোসেন নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে। তিনি পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বজনদের অভিযোগ, কারাগারে সিদ্দিক হোসেনের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে ৪ঠা ফেব্রুয়ারি আটকের পর…
দিনাজপুরে রেললাইনের পাশ থেকে এক আওয়ামী লীগ নেতার হাতবাঁধা ও মাথা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ই ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে জেলার পার্বতীপুর-ফুলবাড়ী রেলওয়ের হলিদবাড়ী রেলগেট এলাকা থেকে ভরত চন্দ্র রায় (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ভরত চন্দ্র উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের কালিকাপুর কুমারপাড়া গ্রামের মৃত সন্তোষ চন্দ্র রায়ের ছেলে। তার দুই হাত নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। তিনি চণ্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে অথবা জীবিত অবস্থাতেই হাত বেঁধে রেললাইনে ফেলে রাখা হয়েছিল। পরে ঢাকা থেকে পার্বতীপুরগামী কোনো এক ট্রেন তার ওপর দিয়ে চলে গেলে দেহ থেকে…
হোয়াইট হাউজে ১৩ই ফেব্রুয়ারি অপরাহ্নে নরেন্দ্র মোদির সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের সময় রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ২৬০ মাইল দূর নিউ হ্যাম্পশায়ার স্টেট পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি রেজ্যুলেশন (এইচআর ১১) পাশ হয় ৩২৮-৪১ ভোটে। রিপাবলিকান এবং ডেমোক্রেট- উভয় পার্টির অকুন্ঠ সমর্থনের এই রেজ্যুলেশনে হোয়াইট হাউজ, কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্টের প্রতি উদাত্ত আহবান জানানো হয় অন্তর্বর্তী সরকার কর্তৃক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, গ্রেপ্তার ও বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়ার মত হিংসাত্মক আচরণ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে। ‘আর্জিং দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট টু ইনভেস্টিগেট অ্যালিগেশন্স অব অ্যাবিউজ অব মাইনরিটিজ, স্পেশালি হিন্দুজ, বুড্ডিস্টস, ক্রিস্টিয়ান্স, অ্যান্ড আদার রিলিজিয়াস মাইনরিটিজ…
জোবাইদা নাসরীন গত ছয় মাসে বাংলাদেশে অনেক উৎসব, আয়োজন, মেলা, অনুষ্ঠান হুমকি দিয়ে বা হামলা-ভাঙচুরের মাধ্যমে বন্ধ করা হয়েছে। বিশেষ করে গত এক সপ্তাহে প্রায় প্রতিদিন বিভিন্ন কারণ দেখিয়ে মব তৈরি করে কোনো না কোনো অনুষ্ঠান, উৎসব বন্ধ করা হয়েছে। উৎসব এবং নানা আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা এ অঞ্চলের দীর্ঘদিনের রীতি। গাছে গাছে গজিয়ে ওঠা নতুন পাতা ও ফুলে রাঙিয়ে দেওয়া প্রকৃতিকে স্বাগত জানানো হয়। কিন্তু এবার বসন্ত উৎসব আগের মতো উদযাপন করা যায়নি। কেন যায়নি, তা বুঝতে কিছু ঘটনার উল্লেখ প্রাসঙ্গিক হতে পারে। ঢাকায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এবার তিনটি স্থানে ‘বসন্ত উৎসব’ পালনের কর্মসূচি…
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। অন্যদিকে রাজু ভাস্কর্য থেকে কিছুটা দূরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ছাত্রদল বিক্ষোভ করছিল। এর আগে এদিন দুপুরে ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে শিক্ষার্থীরা কুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা স্লোগান দেয়, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা’ ‘ছাত্ররাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’…
মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের মেয়ে মোনালিসা ভোঁসলে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মালা বিক্রি করতেন। কিন্তু একটা কুম্ভমেলা জীবন বদলে দিয়েছে তার। গ্রামের অন্যদের সঙ্গে মেলায় গিয়েছিলেন মালা বিক্রি করতে। এরপর সমাজমাধ্যমের কল্যাণে ভাইরাল হন তিনি। এমনকি মনোজ মিশ্র পরিচালিত ‘দি মণিপুর ডায়েরি’ ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়ে যান। শুরুতে গুঞ্জন উঠেছিল আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন মোনালিসা। সেই জল্পনার মাঝেই তার বলিউড অভিষেকের খবর আসে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির খবর এখনো পাকা না হলেও হিন্দি বিনোদুনিয়ায় তার পা রাখা নিশ্চিত। নিজের প্রথম সিনেমাতে মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন মহাকুম্ভের এই ভাইরাল গার্ল। জানা যায়, এই সিনেমার জন্য ২১ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই…
কলকাতা শহরের রাস্তায় মঙ্গলবার দেখা গেল অন্য ধরনের ছবি। রাজপথে রিকশা চালাচ্ছেন শাসকদলের এক বিধায়ক। তিনি আর কেউ নন, মনোরঞ্জন ব্যাপারী। হুগলীর বলাগড়ের বিধায়ক। তবে এই রিকশায় বিধানসভায় যেতে চার বছর অপেক্ষা করতে হয়েছে। কলকাতায় গাড়ির সংখ্যা বেশি। সেখানে প্যাডেল রিকশা চললে যানজটের সৃষ্টি হবে বলে আপত্তি তোলা হয়েছিল। যদিও এসব বাধা মানতে নারাজ ছিলেন মনোরঞ্জন। নানা চেষ্টা করার জেরে চার বছর পর বিধানসভায় রিকশা চালিয়ে যাওয়ার অনুমতি পান তিনি। তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারী মঙ্গলবার সকাল ৯টায় কিড স্ট্রিটের বিধায়ক আবাস থেকে রিকশা চালিয়ে বিধানসভা অভিমুখে যাত্রা করেন। এই নিয়ে এখন জোর চর্চা শুরু…