Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভারতের রান পাহাড়, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি ৩ উইকেট
    Sports

    ভারতের রান পাহাড়, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি ৩ উইকেট

    JoyBanglaBy JoyBanglaSeptember 20, 2024No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নেমেছিল টাইগাররা। কিন্তু ভারত প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের থেকে কতটা শক্তিশালী ভালো ভাবেই টের পেয়েছে মিরাজ-শান্তরা। প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

    ২২৭ রানে এগিয়ে থাকলেও, টাইগারদের ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। এতে ৩০৮ রান লিগে রয়েছে রোহিত শর্মার দল।

    দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলেও, শুরুতেই হিটম্যান রোহিত শর্মাকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। ইনিংস বড় করতে পারেননি আরেক তরুণ ওপেনার যশস্বী জয়সাওয়ালও। ১০ রান করেন এই বাঁহাতি ব্যাটার। দলীয় ২৮ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।

    এরপর শুভমান গিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। তবে এই তারকা ব্যাটারকে ইনিংস বড় করতে দেননি মিরাজ। ১৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। পঞ্চম উইকেটে গিলকে সঙ্গ দেন পান্থ।শেষ পর্যন্ত ঋষভ পান্থ ১৩ বলে ১২ রান এবং শুভমান গিল ৬৪ বলে ৩৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত করেছে।

    এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুমরাহকে দেখেশুনে খেলছিলেন সাদমান। কিন্তু ওভারের শেষ বলটি অব স্ট্যাম্পকে লক্ষ্য করে ছোড়েন বুমরাহ। আর বলটি ছেড়ে দেওয়ায় বোল্ড হন এই টাইগার ওপেনার। এরপর জাকিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন নাজমুল হাসান শান্ত।

    তবে ইনিংস বড় করতে পারেননি জাকির। নবম ওভারে আকাশ দ্বীপের হাতে বল তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা। ওভারের প্রথম দুই বলে জাকির এবং মুমিনুলকে বোল্ড আউট করে রোহিতের ভরসার প্রতিদান দেন এই ডানহাতি পেসার। ২৬ রানে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতে যায় বাংলাদেশ।

    বিরতি থেকে ফিরেই ৪ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩০ বলে ২০ রান করে সিরাজ আউট হলে, ১৪ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এতে দলীয় ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

    তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলোর চেষ্টা করছেন সাকিব আল হাসান। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ৪২ বলে ২২ রান করে লিটন আউট হলে ৩২ রান করে তাকে সঙ্গ দেন সাকিব। জাদেজার বলে রিভাসুইপ করতে গিয়ে তার পায়ে লেগে পান্থের হাতে কাটা পড়েন তিনি।

    এরপর টাইগার শিবিরের হাল ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে হাসান (৯), তাসকিন (১১) এবং নাহিদ রানা ১১ রানে আউট হলে ১৪৯ রানে অলআউট হয় টাইগাররা। ৫২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন মিরাজ।

    শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু তাসকিনের দাপুটে বোলিংয়ে জাদেজা (৮৬), আকাশ দ্বীপ (১৭) এবং ১১৩ রানে আউট হন অশ্বিন। শেষ দিকে বুমরাহকে (৭) আউট করে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ। এতে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত
    Next Article লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলসহ নিহত ১২
    JoyBangla

    Related Posts

     ‘মেসির বিদায় যেন ফুটবল-যুগের আবেগঘন সমাপ্তি’

    October 8, 2026

    এশিয়ান গেমসে হকিতে জয় পেলো বাংলাদেশ

    September 24, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.