Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ট্রাম্পের পর এ বার নিশানায় কমলা? আরিজ়োনায় ডেমোক্র্যাটের নির্বাচনী প্রচার দফতরে গুলি
    International

    ট্রাম্পের পর এ বার নিশানায় কমলা? আরিজ়োনায় ডেমোক্র্যাটের নির্বাচনী প্রচার দফতরে গুলি

    JoyBanglaBy JoyBanglaSeptember 26, 2024Updated:September 26, 2024No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ট্রাম্পের পর এ বার প্রশ্ন উঠল আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়েও। মঙ্গলবার মধ্যরাতে আরিজ়োনায় ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচার দফতরে কে বা কারা গুলি চালায়।

    মঙ্গলবার মধ্যরাতের পর আরিজ়োনায় সাদার্ন অ্যাভিনিউয়ের প্রিস্ট ড্রাইভের কাছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির প্রচার দফতরে গুলি চলে। স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, সকালে দফতরে ঢুকে গুলি চলার প্রমাণ পাওয়া গিয়েছে। সে সময় সেখানে কেউ ছিলেন না। ফলে কেউ আহত হননি। ঘটনাস্থলে পৌঁছেছে গোয়েন্দাদের একটি দল। কে বা কারা কেন ডেমোক্র্যাট দলের দফতরে গুলি চালাল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা।

    বুধবার সকালে প্রচার দফতরে ঢুকে কর্মীরা দেখেন, দফতরের সামনের জানলার কাচ ভাঙা। সেখানেই গুলি চালানো হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর মধ্যরাতের পর একই ভাবে কমলাদের দফতরে গুলি চলেছিল। ছররা বন্দুক দিয়ে জানলা লক্ষ্য করে ছোড়া হয়েছিল গুলি। সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ওই ঘটনার এক সপ্তাহের মাথায় আরও একটি হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ।

    প্রসঙ্গত, আমেরিকায় আসন্ন নির্বাচনের আগে প্রশ্ন উঠছে ডেমোক্র্যাট-রিপাবলিকান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিরাপত্তা নিয়ে। দিন কয়েক আগেই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের গল্‌ফ কোর্সে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলার চেষ্টা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি একে-৪৭ রাইফেল ও দু’টি ব্যাগ। ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। তারও মাস দু’য়েক আগে, জুলাইয়ে পেনসিলভেনিয়ায় এক প্রচারসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক বন্দুকবাজ। সেই আবহেই এ বার প্রশ্ন উঠল কমলার নিরাপত্তা নিয়েও।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleটেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
    Next Article হাসান নাসরাল্লাহর মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ
    JoyBangla

    Related Posts

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.