Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মহাফ্যাসিস্টদের খপ্পরে যাচ্ছে দেশ. . .
    Politics

    মহাফ্যাসিস্টদের খপ্পরে যাচ্ছে দেশ. . .

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 16, 2025Updated:January 16, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আবদুল করিম কিম

    রাজধানীর প্রাণকেন্দ্রে অসংখ্য মিডিয়া ও পুলিশের সামনে আদিবাসী শিক্ষার্থীদের যেভাবে হত্যার উদ্দেশ্যে বেধড়ক লাঠিপেটা করা হলো তা দেখে লজ্জায় মাথা হেট হয়ে গেছে।

    জুলাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রাফিতি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই গ্রাফিতিতে একটি গাছের পাতায় পাতায় লেখা ছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বাঙালি। নিচে লেখা ছিল গাছের পাতা ছেঁড়া নিষেধ। অথচ আজ গাছের সেই পাতা ছেড়া হলো। পূর্বেও ছেড়া হয়েছে।

    পাঠ্য পুস্তকে জুলাই বিপ্লবে অঙ্কিত বিভিন্ন গ্রাফিতি বাছাই করে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছিল। সেখানে আলোচ্য গ্রাফিতিটি মনোনিত হয়েছিল। কিন্তু এখন তা বাতিলের দাবি তুলেছে একটি গোষ্ঠি। কারণ ‘আদিবাসী’ শব্দে তাদের আপত্তি আছে। অন্যদের আপত্তিও থাকতে পারে। আপত্তি থাকাটাই স্বাভাবিক। সবাই সব কিছুতে একমত হবে- এমন কোন কথা নেই। সরকার সেই আপত্তি আমলে নিয়ে সেই গ্রাফিতি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা আদিবাসী জনগোষ্ঠীকে ক্ষুব্ধ করেছে। তাঁদের ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। এই গ্রাফিতিটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী আদিবাসীদের পক্ষ থেকে ছিল না। বাছাই কমিটি গ্রাফিতি যদি বাছাই করেই থাকে তাহলে ‘আদিবাসী’ শব্দ থাকায় কারো অন্যায় দাবির কাছে নতিস্বীকার কেন করবে?

    এই গ্রাফিতি বাছাই করা ও পরে বাতিল করা আত্মসম্মান বোধসম্পন্ন আদিবাসী শিক্ষার্থীদের প্রচন্ডভাবে ক্ষুব্ধ করেছে। শুধু শিক্ষার্থী নয়, বিবেকবোধ সম্পন্ন যেকোনো নাগরিকের কাছেই পুরো বিষয়টি উস্কানিমূলক মনে হয়েছে। এই গ্রাফিতি নিয়ে বিতর্ক তৈরি হতে পারে সেই চিন্তা পূর্বে কেন মাথায় এলো না? যে শক্তির ইশারায় এখন সরকার পরিচালিত হচ্ছে তাদের দিয়ে কেন পাঠ্যপুস্তক বাছাই কমিটি করা হলো না?

    বিগত সরকারের আমলে আদিবাসী ইস্যুতে বহু বাদানুবাদ হয়েছে। Indigenous শব্দের বাংলা আদিবাসী করা নিয়ে চলা অহেতুক এ বিতর্ক নীতি নির্ধারকদের অজানা থাকার কথা নয়। গণমাধ্যমে এই বিষয়ে উভয় পক্ষের অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। এসব জানা সত্ত্বেও এই উদ্যোগ নিয়ে বিতর্ক সৃষ্টি করে আদিবাসী শিক্ষার্থীদের আজ পরিকল্পিতভাবে মার খাওয়ানো হলো।

    এতোদিন দেয়ালে দেয়ালে আঁকা অসংখ্য গ্রাফিতির মধ্যে আলোচিত গ্রাফিতিটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। আন্দোলনকালে সেই গ্রাফিতি আদিবাসী শিক্ষার্থীদের উজ্জীবিত করেছিল। কারন দেশের জেলায় জেলায় সেই গ্রাফিতি বিনা প্রতিবাদে অঙ্কিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে হাজারে হাজার।

    ছাত্র আন্দোলনে আদিবাসী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। তাদের প্রত্যাশা ছিল সরকারের পতনের পর একটি বৈষম্যহীন সমাজ সত্যি সত্যি প্রতিষ্ঠিত হবে। অথচ দুর্ভাগ্যের বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ফ্যাসিবাদী ধ্যান ধারণার ভিন্ন শক্তির হাতে চলে যায় রাষ্ট্রের নীতিনির্ধারণ ক্ষমতা। এদের ইচ্ছা শক্তির কাছে ক্রমাগত আত্মসমর্পণ করতেই দেখছি অন্তর্বর্তীকালীন সরকারকে।

    সেই শক্তি কখনো মাজারে হামলা করে, কখনো বাউল গানের আসর ভেঙ্গে দেয়, কখনো সংখ্যালঘুদের দেশ ছাড়া করার হুমকি দেয়, কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসভূমি জ্বালিয়ে দিতে চায়। এরা নিজেদের মহাফ্যাসিষ্ট হিসেবে গড়ে তুলছে। এরা হিংস্র হায়েনার মতো ক্রমান্বয়ে আবির্ভূত হচ্ছে। এদের রুখে দাঁড়াতে হবে। এদের বিরুদ্ধে আওয়াজ না তুললে বাংলাদেশে হানাহানি কোনভাবেই আর বন্ধ হবে না।

    আদিবাসী শিক্ষার্থীদের উপর সংঘটিত আজকের হামলা বহির্বিশ্বে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে। করুক। এতো পাকনা পাকনা বুদ্ধিজীবীরা, নাগরিক নেতারা অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত থাকার পর পরিণতি যদি এই হয় তাহলে আমাদের আর বলার কী থাকে?

    লেখক, মানবাধিকার কর্মী, সিলেট।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশিক্ষার্থীদের ওপর হামলা: দুজন হামলাকারি আটক
    Next Article বিস্ফোরক মামলায় বিশ্বনাথ আ. লীগের সদস্য কালাম কারাগারে
    JoyBangla Editor

    Related Posts

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    By JoyBangla EditorAugust 8, 20260

    সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি…

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.