Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা: ইউনূস আমলে সাম্প্রদায়িক সহিংসতা ভাঙলো অতীতের সব রেকর্ড

    January 18, 2026

    মধ্যপ্রাচ্যে বিতর্কের মধ্যেই নিউ ইয়র্কের পোস্ট অফিসের গুদামে ‘পরিত্যক্ত’ হাজারো পোস্টাল ব্যালট

    January 18, 2026

    নির্বাচনপূর্ব নিরাপত্তাহীনতা ও দেশের অস্থিতিশীলর কারণে জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর স্থগিত

    January 18, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গণ অবসরের হুমকি সাফজয়ী নারী ফুটবলারদের
    Sports

    গণ অবসরের হুমকি সাফজয়ী নারী ফুটবলারদের

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 30, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কোচের বিরুদ্ধে বিদ্রোহ

    দ্বিতীয় মেয়াদে পিটার বাটলার নারী ফুটবল দলের কোচ হয়ে ঢাকায় আসার পর আবার নারী ফুটবলারদের একাংশ অস্বস্তিতে। পুরনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এসে প্রকট আকার ধারণ করেছে। আজ সন্ধ্যায় বাফুফে ভবনে সিনিয়র নারী ফুটবলারদের প্রায় সবাই এক যোগে গণমাধ্যমে সাফ জানিয়েছেন, ‘আমরা এই কোচের অধীনে অনুশীলন করব না। এই কোচ থাকলে আমরা সম্মান নিয়ে বিদায় নিব।’

    কাল থেকে আলোচনায় ছিল নারী ফুটবলার-কোচ দ্বন্দ্ব। নারী ফুটবলাররা দ্বন্দ্ব নিয়ে এতদিন আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি। আজ সন্ধ্যায় এক যোগে তারা বাফুফে ভবনের নিচে এসে কোচদের সাথে তাদের সমস্যার বিষয়টি তুলে ধরেছেন। তিন পাতার এক বিবৃতি গণমাধ্যমের সবার হাতে দিয়েছেন। সেখানে কোচের সঙ্গে তাদের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।

    জাতীয় দলের গুরুত্বপূর্ণ সকল খেলোয়াড় অধিনায়ক সাবিনা, ডিফেন্ডার মাসুরা, শিউলি আজিম, মিডফিল্ডার সানজিদা, মারিয়া, ফরোয়ার্ড কৃষ্ণা, শামসুন্নাহার, তহুরার সঙ্গে উঠতি তারকা সাগরিকা সাথি নাসরিন স্বর্ণাও ছিলেন। সব মিলিয়ে বাফুফে ভবনের নিচে প্রায় ১৫ জন ফুটবলার কোচের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।

    সিনিয়র নারী দলের ক্যাম্পে বাফুফের চুক্তিবদ্ধ খেলোয়াড় ৩১ জন। এর মধ্যে আনাই মুঘিনি যোগ দেননি। ৩০ জনের মধ্যে ১৫ জনই কোচের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এখানে আসার আগে খেলোয়াড়রা কোচের অধীনে অনুশীলনে ‘ইয়েস’ নো’ করে এসেছেন। সেখানে জুনিয়র ও উঠতি কয়েকজন রয়েছেন মাত্র।

    নারী ফুটবলাররা সাফের আগে থেকে বিয়ষটি নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে জানিয়ে আসছিলেন। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনও বিষয়টি জানতেন। সাফের পর সমস্যা সমাধান না করে কোচ নিয়োগ দেয়ায় তারা খুব হতাশ, ‘তারা আমাদের সঙ্গে একটু আলোচনা করল না। আমরা মাঠে খেলি’ বলেন ডিফেন্ডার মাসুরা।

    বাফুফে নারী উইংয়ের প্রধানের সঙ্গে আলোচনার পরও বিষয়টি সমাধান না হওয়ায় তারা আক্ষেপ করেছেন। তাই নারী ফুটবলাররা এখন সভাপতির সঙ্গে সাক্ষাৎ চান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দিকে তাকিয়ে নারী ফুটবলারা। বাফুফে সভাপতিও যদি পিটারের পক্ষেই থাকেন তাহলে তারা গণপদত্যাগ করতে বাধ্য হবেন।

    প্রসঙ্গত, নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালেই সিনিয়র ফুটবলার ও ব্রিটিশ কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সেই সংকট আর সামনে আসেনি। পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাফুফে। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়েই তিনি গত সোমবার রাতে এসেছেন। এরপর থেকে আবার নতুন সংকট তৈরি হয়েছে। ইত্তেফাক/এনএ

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘সাকিবকে ছাড়া বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাবে না’
    Next Article আওয়ামীলীগের মাসব্যাপী আন্দোলনের কর্মসূচী পালনে নেতাকর্মীদের নির্দেশনা
    JoyBangla Editor

    Related Posts

    সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

    January 15, 2026

    আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

    January 13, 2026

    আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

    January 5, 2026

     ‘এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি’: মোস্তাফিজ বিতর্কে ভারতের সমালোচনায় শশী থারুর

    January 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা: ইউনূস আমলে সাম্প্রদায়িক সহিংসতা ভাঙলো অতীতের সব রেকর্ড

    January 18, 2026

    নির্বাচনপূর্ব নিরাপত্তাহীনতা ও দেশের অস্থিতিশীলর কারণে জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর স্থগিত

    January 18, 2026

    মহাজনের সংস্কার : গ্যাস সিলিন্ডার ৪৮০০ টাকা, মানুষের দুর্ভোগ আকাশছোঁয়া

    January 16, 2026

    সাক্ষাৎকারে ড. আব্দুল মোমেন: হিটলারি কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন ড. ইউনূস

    January 16, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা: ইউনূস আমলে সাম্প্রদায়িক সহিংসতা ভাঙলো অতীতের সব রেকর্ড

    By JoyBangla EditorJanuary 18, 20260

    গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষকে (৫৫) নির্মমভাবে হত্যা…

    মধ্যপ্রাচ্যে বিতর্কের মধ্যেই নিউ ইয়র্কের পোস্ট অফিসের গুদামে ‘পরিত্যক্ত’ হাজারো পোস্টাল ব্যালট

    January 18, 2026

    নির্বাচনপূর্ব নিরাপত্তাহীনতা ও দেশের অস্থিতিশীলর কারণে জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর স্থগিত

    January 18, 2026

    দিল্লিতে আইসিআরএফ-এর সংবাদ সম্মেলনে নওফেল: “ক্ষমা আওয়ামী লীগের নয়, ইউনূস সরকারের চাওয়া উচিত”

    January 18, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা: ইউনূস আমলে সাম্প্রদায়িক সহিংসতা ভাঙলো অতীতের সব রেকর্ড

    January 18, 2026

    নির্বাচনপূর্ব নিরাপত্তাহীনতা ও দেশের অস্থিতিশীলর কারণে জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর স্থগিত

    January 18, 2026

    মহাজনের সংস্কার : গ্যাস সিলিন্ডার ৪৮০০ টাকা, মানুষের দুর্ভোগ আকাশছোঁয়া

    January 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.