Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মেলা হোক বইকেন্দ্রিক
    Art & Culture

    মেলা হোক বইকেন্দ্রিক

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মাহবুব সাদিক

    আর এক দিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের একুশে বইমেলা ২০২৫। এই মেলা ঘিরে আমার প্রত্যাশা তেমন কিছু নেই। মেলায় খুব যে ভালো বই প্রকাশিত হচ্ছে তা নয়। সময়টা এমন। ভালো বইয়ের সংখ্যা যেমন কমেছে, তেমনি ভালো পাঠকের সংখ্যাও কমেছে। এতসব প্রতিকূলতা সত্ত্বেও ভালো বই বের হলে আমাদের জন্য আনন্দের হতো। লেখকরা যদি ভালো বই বের করতেন, তাহলে হয়তো আমরা অনেক বই সংগ্রহ করতে পারতাম।

    ভারতীয় বইমেলা আমি দেখেছি। খুব একটা তফাত নেই। ভালো বই যেমন বের হয়, তেমনি খারাপ বইও বের হয়। প্রচুর খারাপ বই বের হওয়ার নজির ওখানে যেমন আছে, এখানেও আছে। নির্বাচিত কিছু ভালো লেখক ছাড়া তো কারো বই তেমন পড়া হয় না। আসলে খুব একটা ঘর ছেড়ে বের হই না, এটাই একটা সমস্যা। তবে চিরকালই ভালো লেখকের সংখ্যা কম। এটা আমাদের মানতেই হবে। ভারতীয় বইমেলার চেয়ে আমাদের বইমেলা আকারে-প্রকারে একটু বড়। বইও হয়তো আমাদের এখানে একটু বেশিই বের হয়। আমাদের লেখককুল যে খুব একটা ভালো তা জোর দিয়ে বলা যায় না, তবে…(এসব কথা বলার দরকার নেই আর কি)।

    মেলায় আগে থেকে ভালো পরিকল্পনা থাকে না, এটাই মুশকিল। ট্র্যাডিশনালি প্রতিবছর যা হয় এবারও হয়তো তা-ই হবে। সে রকমই হবে, সে রকম করেই তারা চেষ্টা করছে। নতুন পরিকল্পনা তেমন নেই। এর মধ্যে কী আর ভাবব, কী প্রত্যাশা রাখব? এর চেয়ে কী আর ভালো আশা করব? খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা আমাদের দেশে নেই। বইমেলা আরো সুন্দর, সুশৃঙ্খল করতে বা আরো পাঠকবান্ধব করতে হলে মেলা প্রাঙ্গণ কেমন সাজবে, ভাবনার বিষয় এটি হওয়া উচিত নয়। বইমেলা হবে লেখককেন্দ্রিক, ভালো বই কেন্দ্রিক। শুধু ভালো লেখকরা যদি তাঁদের ভালো ভালো বই প্রকাশ করতেন, ভালো লেখকের সংখ্যা যদি আমাদের বেশি হতো বা পর্যাপ্ত ভালো লেখক থাকত, তাহলেই একটা মেলা চমৎকার হয়ে উঠত। মেলার যেসব ব্যাপার তা হলো মেলা সাজানো কেমন, স্টলগুলো দেখতে কেমন—এগুলো খুব গৌণ বিষয়। মূল ব্যাপারটা হলো ভালো বইয়ের প্রকাশ। এটি যদি হতো তাহলে খুব ভালো হতো। শুধু ঢাকাকেন্দ্রিক নয়, মেলা হওয়া উচিত সারা দেশ কেন্দ্রিক। তাহলে প্রত্যন্ত অঞ্চল থেকে কিছু লেখক-পাঠক অন্তত বেরিয়ে আসত। আমাদের সেদিকে নজর দিতে হবে।

    এবার বইমেলায় আমার কোনো বই বের হচ্ছে না। তবে শাহানা মাহবুব সাদিকের একটা কবিতার বই বের হচ্ছে। বইয়ের নাম ‘অন্তর্লীন আলোর আঁধার’। এটা সাত নম্বর কাব্য। বের হবে সাহিত্য প্রকাশ থেকে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবইমেলা হোক আরো উচ্ছ্বাসপূর্ণ
    Next Article আমি বই নিষিদ্ধের পক্ষে না
    JoyBangla Editor

    Related Posts

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.