Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » তিন চাঁদাবাজ বৈষম্যবিরোধী ছাত্রকে আটক করায় এসআই আবু সাঈদ ক্লোজ
    Bangladesh

    তিন চাঁদাবাজ বৈষম্যবিরোধী ছাত্রকে আটক করায় এসআই আবু সাঈদ ক্লোজ

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 17, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনকারী তিন ছাত্রকে গ্রেপ্তারের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা করে অভিযুক্তদের সহযোগী সন্ত্রাসীরা। তারা থানায় হামলার পাশাপাশি দুই পুলিশ সদস্যকে মারধর করেন। এ ঘটনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের চাপের মুখে থানার এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

    প্রত্যাহার করা উপ-পরিদর্শকের নাম আবু সাইদ। ৪ঠা ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতেই ছাত্রদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে বলেও জানিয়েছে উত্তরা বিভাগ পুলিশ।

    উত্তরা জোনের সহকারি কমিশনার সাদ্দাম হোসেন বলেন, একটি অভিযোগ পেয়ে তিন ছাত্রকে থানায় নিয়ে আসেন এসআই আবু সাঈদ। এতে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। খবর শুনে উত্তরা বিভাগের উপ-কমিশনারসহ ঘটনাস্থলে আমরা যাই। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিষ্পত্তি হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসআই আবু সাঈদ তাদের সঙ্গে ‘অপেশাদার’ আচরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

    প্রথম আলো-তে প্রকাশিত এক সংবাদের বরাতে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে যাদের আটক করা হয়েছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী বলে নিজেদের পরিচয় দিয়েছে। আটক চাঁদাবাজরা হলেন- আইইউবিএর ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ ও গাজীপুরের বিএএসটির ছাত্র বাপ্পি।

    বিকেলে উত্তরার গাউসুল আজম অ্যাভিনিউ থেকে চাঁদাবাজির অভিযোগে এই তিনজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলে জানিয়েছে প্রথম আলো। আর অভিযানটি চালানো হয় উত্তরা পূর্ব ও পশ্চিম থানা-পুলিশের সমন্বয়ে। তাদের আটকের পর উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে উত্তরার অন্য ছাত্ররা তাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল শুরু করে।

    একপর্যায়ের তারা মহাসড়ক অবরোধ এবং উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে পুলিশকে মারধর করে। এতে উত্তরা পশ্চিম থানার এসআই মেহেদী ও এএসআই মহাদেব গুরুতর আহত হন। যদিও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলীর দাবি, থানায় কোনো হামলার ঘটনা ঘটেনি। কোনো আহতের ঘটনাও নেই।

    তিনি বলেন, চাঁদাবাজি ও মারামারির অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তিন শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছিল। এতেই ঘটনার সূত্রপাত। রাতে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে, তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগের ভিত্তিতে এসআই আবু সাঈদকে থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগে সংযুক্ত করা হয়েছে। থানায় হামলার ঘটনা ঘটেনি। বিক্ষুব্ধ ছাত্ররা থানার সামনে বিক্ষোভ করেছে।

    রাতে সংঘাতের খবর পেয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় এসে আলোচনায় বসেন। পরে রাত ৯টার দিকে আটক ওই তিন চাঁদাবাজ শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে ছাত্রদের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে থানায় থেকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    ডিসি রওনক জাহান বলেন, ‘ছাত্রদের সঙ্গে আমাদের (পুলিশের) ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে আমরা (ছাত্র-পুলিশ) বসে একটি সুন্দর সমাধান করেছি। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ছাত্রদের আটকের ঘটনায় এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। তারা উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ও এসআই আবু সাঈদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেগুলো তদন্ত করে দেখছি।’

    এডিসি আহম্মদ আলী বলেন, ‘ছাত্রদের অভিযোগের ভিত্তিতে এবং তিন ছাত্রকে থানায় ধরে নিয়ে আসার কারণে এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। অপরদিকে উত্তরা পশ্চিম থানার ওসি’র বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। সেই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তের পর ডিএমপি কমিশনার ব্যবস্থা নেবেন।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদেশে সাংবাদিকতা নিয়ন্ত্রিত হচ্ছে, মুক্ত সাংবাদিকতা নেই: মতিউর রহমান চৌধুরী
    Next Article বাধার মুখে বন্ধ হচ্ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান
    JoyBangla Editor

    Related Posts

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.