Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিলেতে একুশ
    United Kingdom - যুক্তরাজ্য

    বিলেতে একুশ

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 21, 2025Updated:February 21, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। শামীম আজাদ।।

    আজ লন্ডনে আন্ডারগ্রাউন্ড রেলে প্রবেশ পথে টানানো এই কবিতা দেখে ঈশিতার চোখ ভিজে গেছে। মায়ের কথা মনে হয়েছে। বিলেতে ওর মায়ের পঁয়ত্রিশটি বছর তাহলে বৃথা যায়নি। কিশোরী বয়স থেকে দেখেছে কত ভাবে কত অজুহাতে লাচারের মত যে তার মা এই অভিবাসিত বাঙালির আত্মপরিচিতিতে বাংলার বীজ বুনে দেবার জন্য প্রাণপন করেছে! এ দেখে সে কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের কথা ভেবে ছবিটা তুলে হোয়াটসএ্যাপে পাঠিয়েছে।

    আপনারা বিলেতের এই চতুর্থ প্রজন্ম বাংলাদেশীর লেখা কবিতার বানানে কোথায় কোথায় ভুল আছে তা না খুঁজে বিদেশের বাংলাভাষি মানুষদের প্রাণটা কোথায় গৌরব খুঁজে পায় তাই উপলব্ধি করুন। আমাদের এই ছেলেমেয়েরা এভাবেই সনাক্ত ও সন্ধান করে চলেছে একুশ ও একাত্তর । এরা আমাদের উত্তরাধিকার।আমার অহংকার।
    দেশে যখন ইতিহাস অনাদরে উপেক্ষায় জর্জরিত। বিদেশের এক কোটি বাঙালি তখন সদা জাগ্রত॥

    বাংলাদেশে একুশ

    মনেপড়ে এদিনে ভোরে আমরা রোকেয়া হল থেকে নগ্ন পায়ে, সাদা শাড়ি পরে, বুকের বাঁদিকে সেইফটি পিন দিয়ে কালো ফিতে গেঁথে আমার ভাইয়ের … গান করতে করতে খালি পায়ে হেঁটে হেঁটে মিনারে গেছি। আমরা দুলাইন করে যেতাম যাতে যান বাহন আমাদের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে।

    তখন ঢাকা শহরে ফুলের দোকান ছিল না। ছাত্রীহলের সামনে একটি ছেলে ঝুড়িতে চুরিকরা ফুল নিয়ে আসতো। আমাদের সামর্থ্যও ছিল না একটার বেশি ফুল কেনার। মিনার থেকে ফিরে রোকেয়া হলের শহীদ দিবসের আয়োজনে  কবিতা পড়বো, কোরাসে গাইবো, মঞ্চে বসবো তাই আমাকে আর শ্রাবনীকে মালা দিয়ে যেতেন হলের নেতৃদের কেউ। সেছিলেন আভাদি বা বুয়াদি কেউ একজন। সেই বেলীফুলের মালা জড়িয়ে প্রভাত ফেরীতে যোগ দিতাম। ছোটবেলা থেকেই দেখেছি ছেলেরা নানান উপায়ে রাতের বেলা ফুল সংগ্রহ করে রেখেছে। সকালে ওদের বানানো ইটের স্থাপত্যে সে ফুল দিতাম।

    একটু একটু করে সূর্যের রঙ বাড়তো। আমরা এগোতাম। মোহসীন হলের ছেলেরা ব্যানার নিয়ে সাদা পাজামা পাঞ্জাবি গায়ে খালি পায়ে যোগ দিতো। লাইন ক্রমশ লম্বা হতো। আগে যাবার কোন প্রতিযোগিতা ছিল না। না আগে ফুল দেবার। আসল কথাই হল ঐক্য , সমস্বরে এক গান এক কথা। গান ছাড়াও থেকে থেকে শহীদ দিবস অমর হোক  শ্লোগান দিয়ে দিয়ে মিনারের দিকে এগিয়েছি। আমরা টিএস সি ফেলে  শিব মন্দির ফেলে গান গেয়ে গেয়ে চতুর্থ শ্রেনীর কর্মচারীদের কোয়ার্টার পেরুতে গেলে দেখেছি ওঁরা ঘুম চোখে দাঁতের মাজন হাতে আমাদের দেখতে ছোট ঝুল বারান্দায় এসে দাঁড়িয়েছেন।
    এ নিয়ে অনেক লিখেছি কিন্তু খালি পায়ের ছবি নেই।আচ্ছা আমরা ঐ অতটুকু রাস্তা কি করে খালি পায়ে যেতাম? ভাবা যায় না ! সেই সকালটা ছিল আমাদের আরাধনার সকাল।
    আত্মশুদ্ধির ও আত্ম জিজ্ঞাসার। মাঝে মাঝে ভাবি ওভাবে বাংলাভাষাকে দেখেছি এবং আজও দেখি বলে এত দূর এসেছি। এ হারালে আমার আর কিছুই থাকবে না।
    “মাতৃভাষা-রূপ খনি পূর্ণ মনিজালে”.. হারাইলেই কেবল তা প্রতীয়মান হয়।
    শহীদ দিবস অমর হোক।

    লেখক: কবি, বাচিকশিল্পী।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলা ভাষাটাকে আমি একটি মানুষের মতো ভালোবাসি
    Next Article অতীতে মার্কিন বরাদ্দকৃত অর্থ গেছে দুজনকর্মী বিশিষ্ট অখ্যাত একটি প্রতিষ্ঠানে: ট্রাম্প
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম: রাজার সঙ্গে সাক্ষাত

    July 20, 2026

    ব্রিটেনের ৬৯তম প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, স্টারমারকে সরিয়ে মসনদে ‘কিং অফ দ্য নর্থ’

    July 18, 2026

    ১৬ লাখ প্রবাসীর কপাল খুলতে পারে বার্নহামের হস্তক্ষেপে

    July 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    By JoyBangla EditorJuly 25, 20260

    আসাদুজ্জামান আসাদ ঈশ্বরের পাঁচটি রত্নভাণ্ডারের একটা হচ্ছে ধর্মগ্রন্থ ( Hollybooks ) . বাংলাদেশের রাজনীতির হোলি…

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর

    July 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.