Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ”শেখ হাসিনার শোবার ঘরের চেয়ে ভালো আসবাবপত্র অনেকের ঘরেও আছে।”–গোলাম মাওলা রনি

    January 21, 2026

    আওয়ামীলীগকে ছাড়া নির্বাচন সফল হবে না, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন জয়

    January 21, 2026

    জামিনের নিশ্চয়তা পেয়েই কি ১৩ বছর পালিয়ে থাকা বাচ্চু রাজাকারের আত্মসমর্পণ?

    January 21, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট
    Bangladesh

    রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 24, 2025Updated:February 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুট হয়েছে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

    রোববার রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

    ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন (৪৩)। ‘অলংকার জুয়েলার্স’ নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে।

    ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন বলেন, ‘অলংকার নামে আমার জুয়েলারি দোকান আছে। রাতে দোকান বন্ধ করে দুইশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।’

    গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

    ওই বাসার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) পিয়ারুল ইসলাম বলেন, ‘আনোয়ারের চিৎকার শুনে আমরা সবাই বের হওয়ার চেষ্টা করি। পরে গুলির শব্দ পাওয়ায় কেউ আর সাহস করেনি। মোটরসাইকেল চলে যাওয়ার পর রাস্তায় নেমে সবাই তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই।’

    স্বর্ণের দোকানের কর্মচারী রায়হান হোসেন বলেন, প্রতিদিনের মতো আজও স্বাভাবিকভাবে দোকান বন্ধ করতে বলে মালিক আনোয়ার হোসেন বাসার দিকে রওনা দেন। তার বের হওয়ার প্রায় ১০ মিনিট পরে তিনিসহ আরেকজন বের হন। পরে বাসার গলিতে ঢুকতেই চিৎকার শুনতে পান এবং তিনটি মোটরসাইকেল দ্রুত বেরিয়ে যেতে দেখেন।

    রায়হান আরও বলেন, রাতে দোকানের সামনে সন্দেহভাজন কাউকে ঘোরাঘুরি করতে দেখেননি তিনি।

    এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে মোট সাতজন ব্যক্তি। একটি বাসার সামনে ভুক্তভোগীর সঙ্গে ধস্তাধস্তি করছেন তিনজন। ভুক্তভোগী চিৎকার করছেন। এরই মধ্যে দুর্বৃত্তদের একজন ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

    পরে ভুক্তভোগী গুলিবিদ্ধ হয়ে সরে পালানোর চেষ্টা করেন। অপরদিকে তিনটি মোটরসাইকেলে করে আসা সাতজনও পালিয়ে যায়। এর আগে দুর্বৃত্তদের একজনকে ভুক্তভোগীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিতে দেখা গেছে।

    এ বিষয়ে ঘটনাস্থল থেকে রামপুরা থানা-পুলিশের পরিদর্শক তদন্ত আতাউর রহমান বলেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটা দেখে কিছুটা ধারণা করা যাচ্ছে। তা ছাড়া সিসিটিভি ফুটেজেও পাওয়া যাবে। আশা করি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।’ সূত্র: আজকের পত্রিকা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদখল-চাঁদাবাজিতে ক্ষোভ, আইনশৃঙ্খলা নিয়ে ভয়: পথে পথে আতঙ্ক
    Next Article ছাত্রলীগ কর্মী শহীদ মিনারে ফুল দিতে গেলে মারধর, ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা
    JoyBangla Editor

    Related Posts

    ”শেখ হাসিনার শোবার ঘরের চেয়ে ভালো আসবাবপত্র অনেকের ঘরেও আছে।”–গোলাম মাওলা রনি

    January 21, 2026

    সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, বাড়তি খরচ ৭০-৮০ হাজার কোটি টাকা

    January 21, 2026

    একপাক্ষিক বিচারে লজ্জিত’: বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টোবি ক্যাডম্যান

    January 20, 2026

    পুরো বাংলাদেশটাই কাঠগড়ায় দাঁড়িয়ে! 

    January 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ”শেখ হাসিনার শোবার ঘরের চেয়ে ভালো আসবাবপত্র অনেকের ঘরেও আছে।”–গোলাম মাওলা রনি

    January 21, 2026

    পদ্মা সেতু: শেখ হাসিনার উদ্বোধনের ৪৩ মাস, তিন হাজার কোটি টাকা আয়

    January 21, 2026

    বাংলাদেশ ক্রিকেট দলকে ‘নিষিদ্ধের’ পিটিশন, খারিজ করলো দিল্লি হাইকোর্ট

    January 21, 2026

    একপাক্ষিক বিচারে লজ্জিত’: বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টোবি ক্যাডম্যান

    January 20, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ”শেখ হাসিনার শোবার ঘরের চেয়ে ভালো আসবাবপত্র অনেকের ঘরেও আছে।”–গোলাম মাওলা রনি

    By JoyBangla EditorJanuary 21, 20260

    সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের শোবার ঘর ও ব্যবহৃত আসবাবপত্রের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…

    আওয়ামীলীগকে ছাড়া নির্বাচন সফল হবে না, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন জয়

    January 21, 2026

    জামিনের নিশ্চয়তা পেয়েই কি ১৩ বছর পালিয়ে থাকা বাচ্চু রাজাকারের আত্মসমর্পণ?

    January 21, 2026

    পদ্মা সেতু: শেখ হাসিনার উদ্বোধনের ৪৩ মাস, তিন হাজার কোটি টাকা আয়

    January 21, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ”শেখ হাসিনার শোবার ঘরের চেয়ে ভালো আসবাবপত্র অনেকের ঘরেও আছে।”–গোলাম মাওলা রনি

    January 21, 2026

    পদ্মা সেতু: শেখ হাসিনার উদ্বোধনের ৪৩ মাস, তিন হাজার কোটি টাকা আয়

    January 21, 2026

    বাংলাদেশ ক্রিকেট দলকে ‘নিষিদ্ধের’ পিটিশন, খারিজ করলো দিল্লি হাইকোর্ট

    January 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.