রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে দড়ি দিয়ে তাদের বেঁধে ঝুলিয়ে রাখা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, উত্তরার বিএনএস সেন্টারের সামনে ফুটওভারব্রিজে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থায় আশঙ্কাজনক।
তাদের বেঁধে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, স্থানীয় লোকজনদের কেউ কেউ তাদের মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের তাদের নিবৃত্তকেরতে দেখা গেছে। কেউ কেউ এ দৃশ্যেমোবাইল ফোনে ভিডিও করছিলেন।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
জনপ্রিয় সংবাদ
ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখল স্থানীয় লোকজন
Previous Articleজাতিসংঘে যুক্তরাষ্ট্রবিরোধী ইউরোপিয়ান রেজ্যুলুশন পাস
Next Article যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার
