Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিলেটে জামায়াত আমিরের মেডিকেল কলেজ, চার্চের জমি দখলের অভিযোগ
    Sylhet

    সিলেটে জামায়াত আমিরের মেডিকেল কলেজ, চার্চের জমি দখলের অভিযোগ

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 28, 2025Updated:February 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সিলেট শহরের নয়া সড়কে অবস্থিত খ্রিস্টান প্রেসবিটারিয়ান চার্চের জমির একাংশ দখল করে নির্মাণ করা হয়েছে মেডিকেল কলেজ। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল নামের এ প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ প্রতিষ্ঠানে তার ব্যবসায়িক অংশীদার হলেন কাতারের ব্যবসায়ী নুরুল ইসলাম খান।
    হলি সিলেট হোল্ডিং লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ২০০৫ সালে প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদে ১৭ জন পরিচালক রয়েছেন। তাদের একজন ডা. শফিকুর রহমান। তিনি এক সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।
    প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, পরিচালকরা মেডিকেল কলেজটির ৯৬ শতাংশ শেয়ারের মালিক। পরিচালকদের একজন নুরুল ইসলাম, যিনি পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে দাবি জামায়াত কর্মীদের।
    সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেনও এই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। এই দুইজন বাদে বাকি পরিচালকরা জামায়াতে ইসলামীর রাজনীতিতে সরাসরি যুক্ত। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ফখরুল ইসলামও উইমেন্স মেডিকেলের পরিচালক।
    হাসপাতালটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি তিন একর জমিজুড়ে নির্মিত। এরমধ্যে ৬৫ শতাংশ জমি খ্রিস্টান চার্চের বলে অভিযোগ রয়েছে।
    চার্চের পূর্বপাশের এ জমি দখল করে মেডিকেল কলেজ সম্প্রসারণ করেন ডা. শফিকুর রহমান। আওয়ামী লীগ শাসনামলে তিনি নিজেকে সবকিছু থেকে আড়ালে রাখতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পদ ছেড়ে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে সম্পৃক্ত করেন আওয়ামীপন্থী ব্যবসায়ীদের। অভিযোগ রয়েছে, সিলেটের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন কামরানেরও সহানুভূতি পেয়েছেন জামায়াতের দখলবাজ নেতারা।
    চার্চের জমি বিক্রির নজির না থাকলেও মেডিকেল কলেজের পরিচালকদের ভাষ্য, সস্পত্তিটি কিনে নেওয়া হয়েছে।
    এ বিষয়ে চার্চ সূত্র দ্য মিরর এশিয়া নামক একটি পোর্টালকে জানিয়েছে, ১০ লাখ টাকা দিয়ে জোরপূর্বক জমিটি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়।
    এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বলেন, ‘শুধু জামায়াতের আমির নন, অনেকেই রয়েছেন হাসপাতালের পরিচালনায়। চার্চের কাছ থেকে জমি কিনে মেডিকেল কলেজ সম্প্রসারণ করেছেন।’
    ধর্মীয় প্রতিষ্ঠানের জমি কীভাবে কিনেছেন, এ প্রশ্নের উত্তর দিতে পারেননি এমদাদ হোসেন।
    তবে তিনি জানান, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের জমিতে মেডিকেল কলেজ নির্মিত হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংস্কার নয়, পাবলিসিটি স্টান্টে ব্যস্ত অন্তর্বর্তী সরকার
    Next Article স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি আওয়ামী লীগের
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    August 17, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.