Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বইমেলায় বইয়ের সংখ্যা ও বিক্রি কম, প্রকাশকরা হতাশ
    Art & Culture

    বইমেলায় বইয়ের সংখ্যা ও বিক্রি কম, প্রকাশকরা হতাশ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 1, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    শেষ হয়েছে লেখক-প্রকাশকের মহোৎসব অমর একুশে বইমেলা ২০২৫। এবারের মেলায় বই প্রকাশের সংখ্যা এবং বিক্রি দুটোই কমেছে। মেলা নিয়ে লেখক-প্রকাশকের অসন্তোষের মধ্যেই গতকাল শুক্রবার পর্দা নেমেছে বইমেলার। গত বছরের তুলনায় এবার অমর একুশে বইমেলায় প্রায় সাড়ে চার শ বই কম প্রকাশিত হয়েছে।
    গতকাল মেলার শেষ দিনে নতুন বই এসেছে ৩৩৫টি। এ নিয়ে ২০২৫ সালের বইমেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৯৯টি। ২০২৪ সালে নতুন বই প্রকাশের সংখ্যা ছিল তিন হাজার ৭৫১টি। এর আগের বছর বই প্রকাশিত হয়েছিল তিন হাজার ৭৩০টি।
    প্রতিবছরই সাধারণত বই প্রকাশের সংখ্যা বৃদ্ধি পায়। বিক্রিও বাড়ে। এবার গত বছরের তুলনায় ৪৫২টি বই কম প্রকাশিত হয়েছে।
    গত বছর বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বইমেলার সমাপনী অনুষ্ঠানে জানিয়েছিলেন, ২০২৪ সালের বইমেলায় ৬০ কোটি টাকার বেশি মূল্যের বই বিক্রি হয়েছে।
    এর আগের বছর ২০২৩ সালে বিক্রি ছিল প্রায় ৪৭ কোটি টাকা। এবার বাংলা একাডেমির পক্ষ থেকে ২০২৫ সালের বইমেলায় মোট কত টাকার বিক্রি হয়েছে তা জানানো হয়নি। তবে এবার শুধু বাংলা একাডেমি তাদের স্টল ও প্যাভিলিয়ন থেকে বিক্রি করেছে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার বই।‌ ২০২৪ সালে মেলায় এক কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি করেছিল বাংলা একাডেমি। এর আগের বছর ২০২৩ সালে তা ছিল এক কোটি ৩৩ লাখ টাকার বই।
    বইমেলার মোট বিক্রির তথ্য না জানানোর কারণ জানতে চাইলে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. সরকার আমিন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা প্রকাশকদের জরিপের কাগজ দিয়েছিলাম। কিন্তু সেটা ফেরত আসেনি। এখন নিশ্চিত না হয়ে তো পরিমাণ বলা উচিত নয়।’
    প্রায় সব প্রকাশক এবার বিক্রির পরিমাণ কমেছে বলে মন্তব্য করেছেন। হাওলাদার প্রকাশনীর স্বত্বাধিকারী মাকসুদ হাওলাদার গণমাধ্যমকে জানান, শেষ দিন পর্যন্ত কাঙ্ক্ষিত বেচাকেনার আশায় ছিলেন তিনি। কিন্তু শেষ দিনেও হতাশ হতে হয়েছে। স্টল নির্মাণ, ভাড়া, স্টাফদের খরচ সব মিলে যে বেচাকেনা হয়েছে, তাতে তাঁর মন ভরেনি। তিনি বলেন, ‘অথচ গত বছর ১৭ লাখ টাকা বিক্রি করেছি। এবার ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র পাঁচ লাখ টাকার বই বিক্রি হলো।’
    গত বছর অধিবর্ষ (লিপ ইয়ার) হওয়ায় ফেব্রুয়ারি মাস ছিল ২৯ দিনের। গতবার মাসের শেষ দিনটি ছিল বৃহস্পতিবার। এ কারণে শুরুর দিকে প্রস্তুতির ঘাটতির কথা বলে প্রকাশকরা পরের দুটি ছুটির দিন মেলা বাড়ানোর আবেদন করেছিলেন। কর্তৃপক্ষ তা মেনে নেয়। এ কারণে গতবার মেলা হয় ৩১ দিন। গতবারের তুলনায় এবার মেলা তিন দিন কম হয়েছে।
    এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠানকে এক হাজার ৮৪ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৪২টি, আর ইউনিট ছিল ৯৪৬টি। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়। এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৭টি, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ছিল ৩৬টি। এবার লিটল ম্যাগাজিন চত্বর করা হয় সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে ১৩০টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হলেও শেষ পর্যন্ত অনেক লিটল ম্যাগ স্টল খোলেনি। এ ছাড়া শিশু চত্বরে ৭৪টি প্রতিষ্ঠানকে ১২০ ইউনিট বরাদ্দ দেওয়া হয় এবার। গত বছর শিশু চত্বরে ৬৮টি প্রতিষ্ঠানকে ১০৯ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছিল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleডিসেম্বরে নির্বাচন হলে নতুন তালিকাভুক্তরা ভোট দিতে পারবেন কি?
    Next Article যুক্তরাজ্যে শনিবার থেকে ও বাংলাদেশে রোববার থেকে রোজা
    JoyBangla Editor

    Related Posts

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.