Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর

    March 12, 2026

    সংসদের প্রথম অধিবেশন আজ

    March 12, 2026

    পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ

    March 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক
    Bangladesh

    ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 5, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঝিনাইদহ সদর উপজেলার মাথুরাপুর আদর্শ এতিমখানায় ইফতারে বেঁচে যাওয়া দুই টুকরো কমলা খাওয়ায় মোহাম্মদ সাগর (১৬) নামের এক শিক্ষার্থীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছেন সহকারী শিক্ষক ইমরান হাওলাদার।
    আজ বুধবার ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে। আহত সাগর রাউতাইল গ্রামের মৃত আনসার মণ্ডলের ছেলে। সে এতিমখানার দশম শ্রেণির শিক্ষার্থী ও আবাসিকে থেকে পড়াশোনা করে।
    মারধরের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন সকাল ৮টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।
    জানা যায়, সদর উপজেলার রাউতাইল এলাকার মোহাম্মদ সাগরের পিতা আনসার মণ্ডল প্রায় ১০ বছর আগে মারা যান। ফলে তার মা ছোটবেলা থেকে পার্শ্ববর্তী মাথুরাপুর আদর্শ এতিমখানায় আবাসিকভাবে রেখে ছেলেকে পড়াশোনা করান। বিভিন্ন জায়গায় কাজ করে, মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে ছেলের লেখাপড়ার খরচ জোগাড় করেন। শিক্ষার্থী মোহাম্মদ সাগর গত সোমবার দ্বিতীয় রমজানে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করে।
    এরপর এতিমখানার ডাইনিংয়ে দুই টুকরো কমলা ছিল। পরে সাগর ওই কমলা খেয়ে ফেলে। এরপর কয়েকজন শিক্ষার্থী সহকারী শিক্ষক ইমরান হাওলাদারকে বলে। এরপর আজ সকালে ফজরের নামাজ শেষে শোবার রুমে গিয়ে দুই টুকরো কমলা চুরি করে খাওয়ার অভিযোগ এনে সহকারী শিক্ষক ইমরান হাওলাদার লাঠি দিয়ে সাগরকে বেধড়ক মারেন। কিছুক্ষণ পর সে মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়।
    তখন পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। এ সময় এতিমখানা থেকে পালিয়ে যান শিক্ষক ইমরান হাওলাদার। পলাতক থাকায় এতিমখানায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
    নির্যাতিত ওই শিক্ষার্থী মোহাম্মদ সাগর জানায়, ‘দ্বিতীয় রমজানে ইফতারের পর দেখি কমলার দুটি টুকরা বেঁচে আছে। তখন হেড স্যারের কাছে বিষয়টি বললে স্যার আমাকে বলেন কেউ না আসলে খেয়ে নিয়ো। পরে কেউ না আসলে রাতে আমি কমলার টুকরা খেয়ে নিই। আজ ফজরের নামাজ শেষে ইমরান স্যার আমাকে বলে তুই চুরি করে কমলা খেয়েছিস। এ কথা বলে দড়ি দিয়ে হাত বেঁধে ক্রিকেট খেলার স্টাম্প ও মেহগনি গাছের লাঠি দিয়ে আমাকে মারেন।’
    শিক্ষার্থীর মা মোছা. মধুমালা খাতুন বলেন, ‘সকালে জানতে পারলাম, চুরি করে কমলা খাওয়ার অপবাদ দিয়ে আমার ছেলেকে বেধড়ক পিটিয়েছেন ইমরান স্যার।’ তিনি বলেন, ‘এর আগেও আমার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়েছিলেন ইমরান স্যার। তখন কিছু বলিনি। আজ আবার ছেলেকে মারল। আমি তাঁর বিচার চাই।’
    মথুরাপুর আদর্শ এতিমখানার সুপার জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
    ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফা আশরাফী আইভি বলেন, সাগরের শরীরে মারধরের অসংখ্য চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থা খুব আশঙ্কাজনক না হলেও তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাগরকে মারধরের বিষয়ে তার মা ও এতিমখানার লোকজন থানায় এসেছিল। তিনি বলেন, সাগরের মা ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম মিটিয়ে রাজাকার শাহ আজিজুর রহমানের নামে বিশ্ববিদ্যালয় হল
    Next Article তিন শিল্প এলাকায় সাত মাসে বন্ধ ৯৫ কারখানা
    JoyBangla Editor

    Related Posts

    হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের ওয়াক আউট

    March 12, 2026

    স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

    March 12, 2026

    ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র

    March 11, 2026

    জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

    March 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর

    By JoyBangla EditorMarch 12, 20260

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে মিল রেখে প্রায় একই সময়ে ইসরায়েলে বিপুলসংখ্যক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র…

    সংসদের প্রথম অধিবেশন আজ

    March 12, 2026

    পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ

    March 12, 2026

    ইরানের ওপর হামলায় ইরাকের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সুদানি

    March 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.