Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হ্যাকার বানিয়ে গ্রেপ্তার করে যেভাবে অসম্মান আজীবন সততার সাথে চাকরি করা একজন বৃদ্ধ মানুষকে

    February 6, 2026

    ভিত্তিহীন মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

    February 6, 2026

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নেপালে ক্ষমতাচ্যুত রাজাকে পুনর্বহালের দাবি
    International

    নেপালে ক্ষমতাচ্যুত রাজাকে পুনর্বহালের দাবি

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে হাজারও সমর্থক রাজধানী কাঠমান্ডুতে সমাবেশ করেছে এবং বিলুপ্ত রাজতন্ত্র পুনর্বহালের দাবি জানিয়েছে। পশ্চিম নেপাল সফর শেষে গত রোববার (৯ মার্চ) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রায় ১০ হাজার সমর্থক রাজাকে স্বাগত জানান।

    এসময় তারা স্লোগান দিতে থাকে, ‘রাজপ্রাসাদ খালি করো, রাজাকে ফেরাও, দেশ বাঁচাও। আমাদের প্রিয় রাজা দীর্ঘজীবী হোন। আমরা রাজতন্ত্র চাই।’

    রাজার সমর্থকদের ভিড়ের কারণে বিমানবন্দরে প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়। এর ফলে যাত্রীদের হেঁটে ভেতরে প্রবেশ করতে হয়। তবে, সেখানে মোতায়েন শত শত দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বিমানবন্দরে প্রবেশ করতে বাধা দেয় এবং কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

    ২০০৬ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে জ্ঞানেন্দ্র শাহ তার স্বৈরাচারী শাসন ত্যাগ করতে বাধ্য হন। ২০০৮ সালে দেশটির সংসদ রাজতন্ত্র বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর তিনি রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেন।

    কিন্তু, সাম্প্রতিক সময়ে নেপালের অনেক নাগরিক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলছেন। তাদের অভিযোগ, প্রজাতান্ত্রিক শাসন কাঠামো রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে এবং দুর্নীতি ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর দেশটিতে ১৩বার সরকার পরিবর্তন হয়েছে।

    বিক্ষোভকারীদের একজন ৭২ বছর বয়সী থির বাহাদুর ভাণ্ডারি বলেন, আমরা রাজাকে পূর্ণ সমর্থন জানাতে এবং তাকে সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করতে এখানে এসেছি।

    সমাবেশে অংশ নেওয়া ৫০ বছর বয়সী কাঠমিস্ত্রি কুলরাজ শ্রেষ্ঠা ২০০৬ সালের রাজতন্ত্রবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। তবে এখন তিনি তার মত পরিবর্তন করেছেন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাপক দুর্নীতি, আর রাজনীতিবিদরা দেশের জন্য কিছুই করছে না। আমি রাজতন্ত্রের পতনের পক্ষে ছিলাম, ভেবেছিলাম এটি দেশের জন্য ভালো হবে। কিন্তু এখন দেখছি, আমি ভুল ছিলাম। দেশ আরও গভীর সংকটে পড়েছে, তাই আমার মত পরিবর্তন হয়েছে।

    তবে, রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি জ্ঞানেন্দ্র শাহ। বিশ্লেষকরা বলছেন, সাবেক রাজাকে ক্ষমতায় ফেরানোর সম্ভাবনা খুবই কম।

    প্রসঙ্গত, ২০০১ সালে প্রাসাদে রাজপরিবারের সদস্যরা হত্যার শিকার হলে ভাইয়ের স্থলাভিষিক্ত হয়ে নেপালের রাজা হন জ্ঞানেন্দ্র। প্রথমদিকে তিনি সাংবিধানিক রাজা হিসেবে দায়িত্ব পালন করলেও ২০০৫ সালে সম্পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করেন। তিনি সরকার ও সংসদ ভেঙে দেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের কারাগারে পাঠান এবং জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক বাহিনীর সহায়তায় দেশ শাসন করেন। ইত্তেফাক/এমএএম

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপাকিস্তানে ট্রেনে হামলা: জিম্মি ১৮২, নিহত ২০ সেনা
    Next Article যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের
    JoyBangla Editor

    Related Posts

    এখনই ইরান ছাড়ুন—নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা

    February 6, 2026

    প্রহসনের নির্বাচন বন্ধে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে মানববন্ধন: বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা

    February 5, 2026

    চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র

    February 3, 2026

    ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর, সুবিধা পাবেন বাংলাদেশীরাও

    February 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি

    February 6, 2026

    গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং  অবৈধ ও সাংবিধানিক ইউনুস সরকার: গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত

    February 5, 2026

    অবৈধ ড. ইউনুস সরকারের আমলে বাংলাদেশ ‘বাটপারিতে বিশ্বচ্যাম্পিয়ন’

    February 4, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    হ্যাকার বানিয়ে গ্রেপ্তার করে যেভাবে অসম্মান আজীবন সততার সাথে চাকরি করা একজন বৃদ্ধ মানুষকে

    By JoyBangla EditorFebruary 6, 20260

    কাশফিয়া আনাম আজীবন সততার সাথে চাকরি করা একজন বৃদ্ধ মানুষকে অবসরের আগে হ্যাকার বানিয়ে গ্রেপ্তার…

    ভিত্তিহীন মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

    February 6, 2026

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘অবৈধ’ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ডাক দিলেন ৫০১ জন প্রকৌশলী

    February 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি

    February 6, 2026

    গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং  অবৈধ ও সাংবিধানিক ইউনুস সরকার: গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত

    February 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.