Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্রাণ গোপালের মেয়েকে অবরুদ্ধ, সেনা প্রহরায় পাঠানো হলো বাসায়
    Politics

    প্রাণ গোপালের মেয়েকে অবরুদ্ধ, সেনা প্রহরায় পাঠানো হলো বাসায়

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্তকে ক্যাম্পাসে অবরুদ্ধ করার খবর পাওয়া গেছে। এর দীর্ঘ ৬ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে বাসায় পাঠানো হয়েছে।

    ডা. অনিন্দিতা দত্ত সাবেক এমপি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।

    খোঁজ নিয়ে জানা যায়, একদল লোক রোববার (১৬ মার্চ) সকাল থেকে অনিন্দিতা দত্তকে বাংলাদেশ মেডিকেলের এফ ব্লকে ক্যানসার ভবনে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। কুমিল্লা থেকে আসা রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ওই কক্ষে অবরুদ্ধ করেন বলে জানা গেছে।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি মূলত তাদের এলাকার রাজনৈতিক ব্যাপার। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নেই। যিনি ইস্যুটা তৈরি করেছেন তিনিও হিন্দু সম্প্রদায়ের। সেই লোক এলাকা থেকে দলবল এনে এবং এখানকার কিছু লোককে সম্পৃক্ত করে ডা. অনিন্দিতাকে অবরুদ্ধ করেন।

    তিনি বলেন, কিছু লোক মিলে ধান্দা করার চেষ্টা করছে আর কি। যেটা এখন সবখানেই চলছে। আমরা খবর পেয়ে দ্রুত স্পটে যাই, প্রক্টরও সেখানে যান। সেগুনবাগিচা থেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি টিম আসে। শাহবাগ থানা থেকে সেকেন্ড অফিসার টিম নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর গাড়িবহরে করে তাকে (ডা. অনিন্দিতাকে) পাঠিয়ে দেওয়া হয়। তিনি বাসায় চলে গেছেন।

    জানা গেছে, রোববার দুপুর আড়াইটার পর সেনাসদস্যরা ডা. অনিন্দিতাকে ধানমন্ডিতে তার বাসায় পৌঁছে দিয়েছেন। এর আগে সকাল ৮টায় অফিসে আসার কিছুক্ষণ পরই এক দল লোক তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন।

    ডা. প্রাণ গোপাল দত্ত ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ছিলেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করে সরকার।

    ২০২১ সালে ডা. প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় মেয়ে অনিন্দিতা দত্তকেও আসামি করা হয়েছে।

    জানা গেছে, সেসব মামলায় ডা. অনিন্দিতাকে গ্রেফতারের দাবি নিয়ে কুমিল্লার তাদের প্রতিপক্ষের কিছু লোক ঢাকায় এসে নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাকা ছাড়া ৬৩ জেলায় কুচকাওয়াজ হবে
    Next Article বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ছাত্রলীগের বিবৃতি
    JoyBangla Editor

    Related Posts

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    সংবিধানে বড় পরিবর্তন: ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

    May 2, 2026

    হাসিনাকে হত্যার নীল নকশা: নেপথ্যে তুরস্কের গোয়েন্দা সংস্থা ও জিম

    May 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.