Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    July 11, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » স্নানঘাটের মানুষের মুখে হামজার ছোটবেলার স্মৃতি
    Sports

    স্নানঘাটের মানুষের মুখে হামজার ছোটবেলার স্মৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হামজা চৌধুরী তাকে ঘিরে স্নানঘাটের মানুষের আগ্রহ তৈরি হয়েছে। ছোট বাচ্চা থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধা জানতে চাইছেন আমরার হামজা আইছে নাকি।

    গ্রামে ঘুরলে অন্যরা বুঝে ফেলেন গ্রামে নতুন মানুষ ঢুকেছে। গেট সাজানো হচ্ছে। কয়েক শত পানির বোতল নিয়ে ইজিবাইক ঢুকছে হামজার বাবা দেওয়ান মোরশেদের বাসায়। একদিক থেকে হামজার পরিবার ঢুকবেন। তার জন্য আলাদা গেট করা হয়েছে। অন্যদিক থেকে সাধারণ মানুষ চলাচল করবেন, তার জন্য আলাদা গেট খোলা হয়েছে। কেউ চাইলেই আর বাড়ির ভেতরে ঢুকে পড়তে পারবেন না। উৎসুক মানুষের আগ্রহ এখন হামজাকে দেখার অপেক্ষায়।

    হামজাকে ছোট থাকতে দেখেছেন এলাকার অনেক মানুষ। একটা পান দোকান থেকে শুরু করে সর্বশ্রেণির মানুষের মনে এখনো ছোট্ট হামজা ভালোবাসার স্থান দখল করে আছেন। ছোট থাকতে এসেছিলেন। প্রতি বছর আসতেন তিনি। তখন এক মাস থাকতেন। সবার সঙ্গে মিশতেন। অবাধ চলাফেরা ছিল। পুকুর বিল হাওরে গিয়ে মাছ ধরেছেন। মাঠে মাঠে ফুটবল খেলেছেন। যারা খেলেছেন তারা নাকি কেউ ফুটবল খেলে পেরে উঠতেন না। ফুটবলে অসাধারণ প্রতিভা ছিল। যারা প্রত্যক্ষ সাক্ষী, তাদের কথা-হামজা ফুটবলসহ সব খেলা খেলতেন। তবে ফুটবলই তার প্রাণ। আজিজ সিদ্দিকী বললেন, ‘ফুটবলে এমনই নেশা ছিল যে, গলায় ফুটবল নিয়ে ঘুরতেও দেখেছি।’ হামজার মাথার চুল কোঁকড়া। স্নানঘাট গ্রামে এত বেশি কোঁকড়া চুলের কেউ নেই। এত ঝাঁকড়া চুলে কেউ ছিল না। যে কারণে হামজাকে সবার চোখে পড়ত। তোফাজ্জল হোসেন বললেন, ‘হামজার বয়স তখন সাত কিংবা আট বছর। গ্রামে আসলে ঘুরে বেড়াতো আমরা ওর চুল ধরে টানতাম। দেখতাম এটা কেমন চুল।’

    একা একা দোকানে গিয়ে গিয়ে কেনাকাটা করতেন। কোনো কিছু কিনতে টাকা নেওয়া হতো না। দেওয়ান মোরশেদ প্রত্যেক দোকানে বলে রেখেছিলেন কিছু চাইলে যেন দিয়ে দেয়। হামজা জানত এই গ্রামে কিছু কিনতে টাকা লাগে না। মোরশেদ চৌধুরী বললেন, ‘আমি কিছু কিনে টাকা দিতে গেলে হামজা আমাকে বলে টাকা লাগে না। সবাই ফ্রি দেয়।’

    মোটরসাইকেল নিয়ে যাচ্ছিললেন নাসির উদ্দিন। হামজার প্রসঙ্গ তুলতে বললেন, ‘আমরা দেখেছি। হামজা আমার দোকানে এসে ওষুধ চেয়েছিল। ও জানত না ওষুধের দোকান আলাদা হয়। আমি দেখালম এই দোকান থেকে কিনতে। সে তখন সাইকেলে দুইটা তালা মারল। বুদ্ধি আছে। ভালো ফুটবল খেলত। হামজার সঙ্গে কেউ দৌড়ে পারত না।’

    পুটিজুরীর মোড় থেকে স্নানঘাটের দিকে ছুটে চলা সিএনজিচালক শাহবাজ বললেন, সে হামজাকে দেখেছেন, ‘হামজা সারা দিন ফুটবল খেলত। সন্ধ্যা যদি না হইত হেই সময়ও ফুটবল খেলত।’ হামজার পরিবার প্রসঙ্গে সিএনজির একজন যাত্রী বলছিলেন, ‘হামজা মোরশেদ চৌধুরীর সন্তান না হইলেও সে এখন আমাদের সন্তান। মোরশেদ চৌধুরীর সন্তান হিসেবেই আমরা দেখি।’ স্থানীয় বিএনপির স্নানঘাট ইউনিয়নের সভাপতি ঈমাম শরীফ হোসেন চৌধুরী জুয়েল জানান, ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করা হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
    Next Article ড. ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ: মবের হুমকির শিকার রাষ্ট্রদূতের
    JoyBangla Editor

    Related Posts

    ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

    July 10, 2026

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন যারা

    July 9, 2026

    মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 

    July 8, 2026

    ব্রাজিলের অপ্রতাশিত বিদায়, এখানেই শেষ নয়

    July 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    কেন মানুষ জুলাই  CDI লিখছে? ২৪ এ দেশকে কি দিয়েছে?

    July 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    By JoyBangla EditorJuly 11, 20260

    আফজাল  হোসেন যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি। পথে ঘাটে, বাজারে,…

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.