Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘বিশ্বের সবচেয়ে বড়’ কাঠবিড়ালি চুনারুঘাটের বনে‘
    Sylhet

    ‘বিশ্বের সবচেয়ে বড়’ কাঠবিড়ালি চুনারুঘাটের বনে‘

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 16, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশ্বের সবচেয়ে বড় কাঠবিড়ালি মালয়ান এর দেখা পাওয়া গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম বন হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার  রেমা-কালেঙ্গায়। সম্প্রতি ফটোগ্রাফার শাহেদ আহমেদ কালেঙ্গা বন থেকে এই কাঠবিড়ালির ছবি তুলেন।

    এদের ইংরেজিতে নাম Black giant squirrel বা Malayan giant squirrel.বৈজ্ঞানিক নাম Ratufa bicolor. মালয়ান কাঠবিড়ালির দেহের দৈর্ঘ্য মাথাসহ প্রায় ৬০ সেন্টিমিটার। আর লেজ ৬০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।

    প্রচলিত আছে বাংলাদেশের শুধুুু একমাত্র চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের বিরল এই প্রাণীর দেখা মিলে। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে অন্য বনেও আছে তবে তা সংখ্যায় এত কম যে খুব সহজে দেখা যায় না।

    বাংলাদেশে মোট ৮ প্রজাতির কাঠবিড়াািল আছে তার মধ্যে সব থেকে বড় মালয়ান কাঠবিড়ালি।মালয়ান কাঠবিড়ালিকে বলা হয় বিশ্বের সবচে বড় কাঠবিড়ালি। মালয়ান বড় কাঠবিড়ালি দেখতে সাধারণ কাঠবিড়ালির মত নয়। আকৃতিতে অন্যান্য কাঠবিড়ালির তুলনায় এরা বেশ বড়। বিশাল লম্বা লেজ আর বড় বড় কান দেখলে মনে হতে পারে বানর জাতীয় কিছু। সংকটাপন্ন প্রজাতি এই কাঠবিড়ালির দেখা মিলে রেমা-কালেঙ্গা বনে। আইইউসিএন এই কাঠবিড়ালিকে সংকটাপন্ন প্রজাতি হিসেবে সনাক্ত করেছে। ক্রমাগতভাবে বন ধ্বংস, বনের প্রাকৃতিক প্রতিবেশ ব্যবস্থা বিনষ্ট করা, বনের পুরনো এবং দীর্ঘদেহী বৃক্ষগুলো উজাড়, বনে নতুন করে বসতি স্থাপন, দীর্ঘদিন ধরে বনে বাস করা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষরা বন্যপ্রাণীদের গোপনে শিকার বা হত্যা করার কারণে মালয়ান কাঠবিড়ালির অস্তিত্ব এখন সংকটের মুখে।

    বনের পরিবেশ রক্ষা না করতে পারলে এরা অচিরেই হারিয়ে যাবে। একটি পূর্ণবয়স্ক কাঠবিড়ালি সব মিলিয়ে দেড় মিটারের মত লম্বা এবং প্রায় দুই কেজি ওজন হতে পারে।

    এদের মাথা, কান, লেজসহ পৃষ্ঠদেশ কালো বা মেরুন বর্ণের এবং পেটের দিকটা সাদা হয়। গাছের মগডালে ডালপালা ও পাতা দিয়ে বাসা তৈরি করে থাকে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রজনন মৌসুম। বাংলাদেশের পাশাপাশি চীন, নেপাল, ভারত, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালেয়শিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলোর গহিন বনে মালয়ান কাঠবিড়ালির দেখা মেলে। মূলত তৃণভোজী এই কাঠবিড়ালির খাদ্য তালিকায় রয়েছে বুনো ফল, বীজ ও কচি পাতা। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, রেমা বনটি দেশের দ্বিতীয় বৃহত্তম বন। এ বনের নানা প্রজাতির কাঠবিড়ালির মধ্যে বিরল এবং সবচেয়ে বড় কাঠবিড়ালিটি রেমা কালেঙ্গা বনে রয়েছে। এটি আমাদের জন্য ভাল খবর। এটি অন্য কোন বনে দেখা যায়না।

    বৃন্দাবন সরকারি কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দেব বলেন, দেশের ৮ প্রজাতির কাঠবিড়ালির মধ্যে মালয়ান সবচেয়ে বড় কাঠবিড়ালিটি রেমা-কালেঙ্গায় রয়েছে। এতবড় কাঠবিড়ালি এখন সারা বিশ্বেই বিরল। অন্য বনে এদের অবস্থান থাকলেও সাধারনত দেখা যায়না। তবে দেশে একমাত্র রেমা কালেঙ্গা বনে এদের সহজে দেখা মিলে এবং এই বনে এদের অবস্থা ভাল।

    তিনি আরো জানান, এই প্রাণীটি প্রাকৃতিক বনেই থাকে, তাই এখনই বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় উদ্যোগী না হলে মালয়ান কাঠবিড়ালি হারিয়ে যাবে আমাদের দেশ থেকে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল
    Next Article সিলেটে ‘এক টাকায় ঈদের বাজার’
    JoyBangla Editor

    Related Posts

    হাসন রাজার ঘরে নিভে  যাওয়া দুই প্রদীপ

    April 29, 2026

    সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা

    April 28, 2026

    সিলেটে বইমেলা বাতিলের প্রতিবাদ দেড়শতাধিক লেখক-সংস্কৃতিকর্মীর

    April 27, 2026

    ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়’ সিলেটে বইমেলা বাতিল

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.