Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: তুলসি গ্যাবার্ড
    International

    বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: তুলসি গ্যাবার্ড

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 17, 2025Updated:March 17, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের গভীর উদ্বেগের কথা তুলে ধরেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। বিশ্বজুড়ে ইসলামী জঙ্গিগোষ্ঠীকে পরাভূত করতে ট্রাম্পের অঙ্গীকারের কথাও বলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। সোমবার (১৭ মার্চ) সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।

    যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক বলেন, দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে চলা নিপীড়ন, হত্যাকাণ্ড, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের উদ্বেগের বড় ক্ষেত্র।

    তুলসি গ্যাবার্ড বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। আলোচনায় এটি আমাদের উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে থাকবে। এ সময় তিনি বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা উল্লেখ করেন।

    তুলসি গ্যাবার্ড ‘ইসলামি খিলাফত’-এর আদর্শের কথা উল্লেখ করে বলেন, ইসলামী জঙ্গি গোষ্ঠীর যে হুমকি, বিশ্বজুড়ে তাদের যে তৎপরতা, তার মূলে রয়েছে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার আদর্শিক অবস্থান। এটা অবশ্যই অন্য ধর্মের মানুষকে প্রভাবিত করে। কেননা যখন একটি বাদে অন্যগুলোকে অগ্রহণযোগ্য বলা হয়; তখন তারাও সন্ত্রাস ও সহিংসতার পথ খুঁজে নিতে পারে।

    ইসলামী সন্ত্রাসবাদের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্র সক্রিয় জানিয়ে গোয়েন্দা প্রধান বলেন, যে ধরনের আদর্শ চরমপন্থার বিস্তার ঘটায়, সন্ত্রাসবাদের উন্মেষ ঘটায়, তাকে পরাভূত করে মানুষকে সন্ত্রাসের শিকার হওয়া থেকে বাঁচাতে প্রেসিডেন্ট ট্রাম্প অঙ্গীকারাবদ্ধ।

    ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টিলিজেন্সের (ডিএনআই) পরিচালকের দায়িত্ব নেওয়ার পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে এবার ভারতে এলেন তুলসি গ্যাবার্ড। দিল্লিতে অন্তত ২০টি দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের এক বৈঠকে যোগ দেন তিনি। পাশাপাশি রাইসিনা সংলাপেও অংশ নেবেন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআবু সয়ীদ আইয়ুব বাংলা সাহিত্যে এক অসামান্য আলোকবর্তিকা
    Next Article সমুদ্রতলে আলো ছাড়া অক্সিজেন তৈরি হচ্ছে কীভাবে, বিজ্ঞানীরা ধন্দে
    JoyBangla Editor

    Related Posts

    ডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল

    September 10, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.