Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অসুস্থতার নাটক করে কারাগার থেকে পালালেন ১৭ বন্দি
    International

    অসুস্থতার নাটক করে কারাগার থেকে পালালেন ১৭ বন্দি

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 27, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতের তামিলনাড়ুতে কারাগারে বন্দির অসুস্থতার ভান করে কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে ১৭ জন বন্দি পালিয়ে গেছে। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যেই চার পালিয়ে যাওয়া বন্দিকে পুনরায় গ্রেপ্তার করেছে।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) রিপাবলিক ওয়ার্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    একই কক্ষে থাকা বন্দিরা একজন অসুস্থ হওয়ার নাটক করলে ঘটনা তদন্তে কারারক্ষীরা কক্ষে প্রবেশ করা মাত্রই বন্দিরা তাদের ওপর হামলা চালায়। এই হামলায় থেক্কামপট্টি উপ-কারাগারের ২য় গ্রেডের পুলিশ কর্মকর্তা থাঙ্গাপান্ডি মস্তিষ্কে গুরুতর আঘাত পান এবং তাকে জি ভিলান্কু সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরও দুই কারারক্ষী সামান্য আহত হন।

    সাউথ জোনের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বিজয়েন্দ্র বিদারি এবং কর্মকর্তারা যৌথভাবে চার বন্দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তামিলনাড়ু পুলিশ ১৭টি বিশেষ দল গঠন করে মাদুরাই, দিন্দিগুল ও ইডুক্কি জেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করেছে এবং ১৬টি স্থানে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছে।

    দিন্দিগুলের পুলিশ সুপার এস জয়কুমার এএনআই-কে জানান, ‘থেনি উপ-কারাগার থেকে ১৭ জন বন্দি পালিয়ে গেছে। সতর্কতা হিসেবে আমরা প্রতিবেশী দিন্দিগুল জেলার ১৬টি স্থানে চেকপোস্ট স্থাপন করেছি এবং সব যানবাহন পরীক্ষা করছি।’

    পলাতক বন্দিরা হলেন লিঙ্গাম, রাজা সিগেন্দার, কারুপ্পাসামী, সিলামবারাসান, তিরুপতি, মেনজিসুন্দরাম, সাবারি, পন মুথু, নিজান্থ, কার্তিক রাজা, মুগিলান, সেলভা, তরুণ, রাজকুমার, প্রবীন, মুথু ইলাঙ্গো এবং রাজুভিন। পুলিশ তাদের ছবি বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছে এবং অনেকে ভিলুপ্পুরম জেলার বাসিন্দা হওয়ায় সেখানেও নজরদারি বাড়িয়েছে।

    ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ডিএমকে রাজ্যসভার সংসদ সদস্য পি উইলসন সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, ‘আইনশৃঙ্খলা দপ্তরের দায়িত্বে থাকা মাননীয় মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় নিজের মাথা লজ্জায় নত করা উচিত এবং রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার এই মারাত্মক অবনতির নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত।’ তিনি গত সপ্তাহে উচ্চ নিরাপত্তার পুঝাল কারাগার থেকে বন্দি পালানোর ঘটনা তুলে ধরে কারাগারের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

    সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা: ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ
    Next Article এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
    JoyBangla Editor

    Related Posts

    গাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী

    October 26, 2026

    ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

    October 26, 2026

    এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি

    October 26, 2026

    ফের উত্তাল ফ্রান্স, কয়েকটি শহরে বিক্ষোভ-সংঘর্ষ

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    By JoyBangla EditorOctober 27, 20260

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু…

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.