Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা
    International

    ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 26, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও পেন্টাগন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের জন্য বিস্তৃত লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করছে। এতে ইরানের জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা ও পারমাণবিক স্থাপনাও রয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী। এ বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

    কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য এই হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে পূর্ণমাত্রার সামরিক অভিযান বন্ধ করার পর থেকে ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ও অন্যান্য সামরিক স্থাপনায় সীমিত আকারে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে এবার সম্ভাব্য অভিযান সেই সীমিত হামলার গণ্ডি ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে।

    ছোট্ট ভুল থেকে বড় যুদ্ধ, আতঙ্কে মধ্যপ্রাচ্যছোট্ট ভুল থেকে বড় যুদ্ধ, আতঙ্কে মধ্যপ্রাচ্য

    বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তাও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে পেন্টাগন ও সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। তাঁদের কেউ কেউ মনে করছেন, ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন এখন সময়ের ব্যাপার মাত্র। চলতি বছরের শেষ নাগাদ যেকোনো সময় এ নির্দেশ আসতে পারে, তবে অধিকাংশের ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি।

    তবে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযান চালানো আগের চেয়ে কঠিন হতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল সম্পর্কে ইরানি বাহিনীর অভিজ্ঞতা বেড়েছে। ফলে সম্ভাব্য সব লক্ষ্যবস্তু কার্যকরভাবে ধ্বংস করা মার্কিন বাহিনীর জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।

    তা সত্ত্বেও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও পেন্টাগন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের জন্য বিস্তৃত লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করছে। এতে ইরানের জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা ও পারমাণবিক স্থাপনাও রয়েছে।

    পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এক বিবৃতিতে সিএনএনকে বলেন, ‘পেন্টাগনের কাজ হলো বিভিন্ন সামরিক বিকল্পের পরিকল্পনা তৈরি করা এবং প্রেসিডেন্ট যে বিকল্প বাস্তবায়নের নির্দেশ দেবেন, তা কার্যকর করা।’

    তবে সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, এই মুহূর্তে ইরান ও হুথিরা আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সেনা বা ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা চালানোর সম্ভাবনা কম। কিন্তু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালালে তারা পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা।

    এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসগুলো থেকে ধাপে ধাপে কর্মী সরিয়ে নেওয়ার উদ্যোগ অব্যাহত থাকতে পারে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসই বর্তমানে ওই অঞ্চলে একমাত্র কূটনৈতিক স্থাপনা, যেখানে কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে অন্য দূতাবাসগুলোতেও একই ধরনের নির্দেশ আসতে পারে। আর যেসব স্থাপনায় এমন নির্দেশ দেওয়া হবে না, সেখানেও কর্মীর সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনা হতে পারে।

    এদিকে, গত এক সপ্তাহ বা তার কিছু বেশি সময় ধরে ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছিল ইসরায়েল। এ বিষয়ে অবগত তৃতীয় এক সূত্র জানিয়েছে, নতুন হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের জন্যও তৎপরতা চালাচ্ছিল তেল আবিব।

    তবে ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইসরায়েলকে আপাতত হামলা স্থগিত রাখতে বলেছেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশ যৌথ সামরিক অভিযান চালাতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছেন তাঁরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
    Next Article গাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী
    JoyBangla Editor

    Related Posts

    গাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী

    October 26, 2026

    এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি

    October 26, 2026

    ফের উত্তাল ফ্রান্স, কয়েকটি শহরে বিক্ষোভ-সংঘর্ষ

    October 25, 2026

    নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    By JoyBangla EditorOctober 26, 20260

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহ দান করেছেন আর রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন – এই…

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.